চট্টগ্রাম   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬  

শিরোনাম

নিউজিল্যান্ডে প্রথম টেস্ট জিতে ইতিহাস গড়ল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক    |    ০১:১০ পিএম, ২০২২-০১-০৫

নিউজিল্যান্ডে প্রথম টেস্ট জিতে ইতিহাস গড়ল বাংলাদেশ

নিউজিল্যান্ডকে তাদেরই মাটিতে প্রথমবার হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ইবাদত হোসেনের দুর্দান্ত পারফরম্যান্সে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে দাপট দেখিয়ে ৮ উইকেটের জয় তুলে নিয়েছে মুমিনুলবাহিনী। কিউইদের মাটিতে যেকোনো ফরম্যাটে এটিই বাংলাদেশের প্রথম জয়।
সংক্ষিপ্ত স্কোর নিউজিল্যান্ড: ৩২৮ ও ১৬৯
বাংলাদেশ: ৪৫৮ ও ৪২/২ (৪০ রানের লক্ষ্য)
নিউজিল্যান্ডের মাটিতে উপমহাদেশের দেশগুলো খুব একটা সুবিধা করতে পারে না। পাকিস্তান এখানে সবশেষ জিতেছে ২০১১ সালে, ভারত ২০০৯ সালে, শ্রীলঙ্কা, ২০০৬ সালে। তবে ঘরের মাঠে টানা ১৭ টেস্টে না হারা কিউইদের এবার মাটিতে নামাল বাংলাদেশ।দাপুটে এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপেও পেল প্রথম পয়েন্টের দেখা।

এর আগে ৫ উইকেটে ১৪৭ রানে চতুর্থ দিনের খেলা শেষ করেছিল নিউজিল্যান্ড। মাউন্ট মুঙ্গানুইয়ের বে ওভালে বুধবার (০৫ জানুয়ারি) পঞ্চম ও শেষ দিনে সকালের সেশনে ১০.৪ ওভারের মধ্যে মাত্র ২২ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে ১৬৯ রানে অলআউট হয় টম লাথামের দল। এতে জয়ের জন্য মাত্র ৪০ রানের লক্ষ্য পায় বাংলাদেশ।সহজ এই লক্ষে খেলতে নেমে ১৬.৫ ওভারে ২ উইকেট হারিয়ে দাপুটে উদযাপনে মাতে বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে সব ফরম্যাট মিলিয়ে টানা ৩২ ম্যাচ পর বাংলাদেশ এই জয় পেল।

চতুর্থ দিন হুমকি হয়ে দাঁড়ানো কিউই অভিজ্ঞ ব্যাটার রস টেইলরকে এদিন দ্বিতীয় ওভারেই বোল্ড করে ফেরান ইবাদত হোসেন। এই উইকেট পাওয়ার সঙ্গে নিজের ১১ টেস্ট ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট দখল করলেন এই পেসার। ১০৪ বলে ২টি চারে ৪০ রান করা টেইলর ছিলেন দলের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার। এরপর জ্বলে ওঠেন তাসকিন আহমেদও। তিনি রাচিন রবীন্দ্রকে (১৬) লিটন দাসের ক্যাচের পরিণত করার পর টিম সাউদিকে বোল্ড করেন। কাইল জেমিসনকে শূন্য রানে শরিফুল ইসলামের ক্যাচ বানান ডানহাতি ইবাদত। আর স্বাগতিকদের শেষ উইকেট হিসেবে ট্রেন্ট বোল্টকে ফেরান স্পিনার মেহেদী হাসান মিরাজ।

২১ ওভারে ৪৬ রানে ৬ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার ইবাদত। বাংলাদেশের কোনো পেসার প্রায় ৯ বছর ও ৪৭ টেস্ট পর টেস্টে ৫ উইকেটের স্বাদ পেলেন। দেশের বাইরে টাইগার কোনো পেসারের সেরা বোলিংয়ের রেকর্ড। দেশ-বিদেশ মিলিয়ে পেসারদের দ্বিতীয় সেরা। এছাড়া তাসকিন ১৪ ওভারে ৩৬ রানের বিনিময়ে ৩ উইকেট ও মিরাজ একটি উইকেট পান। ৪০ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে অবশ্য বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। দলীয় দ্বিতীয় ওভার ও ৩ রানে ওপেনার সাদমানকে হারায়। সাউদির বলে টম ব্লান্ডেলের কাছে ক্যাচ দেন তিনি। এরপর ব্যক্তিগত ১৭ রানে নাজমুল হোসেন শান্ত জেমিসনের শিকার হন। তবে আর কোনো বিপদ হতে দেননি দুই অভিজ্ঞ মুমিনুল হক ও মুশফিকুর রহিম। অধিনায়ক মুমিনুল ৪৪ বলে ৩টি চারে ১৩ রানে অপরাজিত থাকেন। আর ৭ বলে ৫ করা মুশফিক জয়ী রানটি তুলে বাংলাদেশকে আনন্দে ভাসান। এর আগে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৩২৮ রানে অলআউট হওয়ার পর বাংলাদেশ জবাবে ৪৫৮ রান করেছিল। যেখানে প্রথম ইনিংসে ১৩০ রানের লিড পায়। দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট পাওয়া ইবাদত হোসেনই ম্যাচ সেরা নির্বাচিত হন। আগামী ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে।

রিটেলেড নিউজ

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত


আতলেতিকোকে হারিয়ে এগিয়ে গেল রিয়াল, আর্সেনালের বিশাল জয়

আতলেতিকোকে হারিয়ে এগিয়ে গেল রিয়াল, আর্সেনালের বিশাল জয়

স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো মà...বিস্তারিত


বিসিবির কাছে চার মাসের বেতন বকেয়া সাকিবের!

বিসিবির কাছে চার মাসের বেতন বকেয়া সাকিবের!

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত


চমক দেখিয়ে পাওয়া জয়কে ‘বোনাস’ বলছেন সেরেনা

চমক দেখিয়ে পাওয়া জয়কে ‘বোনাস’ বলছেন সেরেনা

স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত


 প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ জিতলো স্পেন

 প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ জিতলো স্পেন

স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছিà¦...বিস্তারিত


একাদশের ১১ জনকেই ম্যাচ উইনার বললেন আফ্রিদি

একাদশের ১১ জনকেই ম্যাচ উইনার বললেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: : মনছুর আলম মুন্না : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালাতে গিয়ে গোলà¦...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর