শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৪:১০ পিএম, ২০২২-০১-০৪
যুক্তরাজ্যের ওয়েলসের পেনার্থ সমুদ্র সৈকতে মিলেছে ডাইনোসরের পায়ের ছাপ। বিশেষজ্ঞদের ধারণা, এই পায়ের ছাপগুলো ২০ কোটি বছরের বেশি পুরনো। লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের জীবাশ্মবিদেরা জানিয়েছেন, ডাইনোসরের পায়ের ছাপগুলো ট্রায়াসিক যুগের। এগুলো সারোপড বা এই গোত্রভুক্ত ডাইনোসরের। সারোপড হলো পৃথিবীর বুকে চরে বেড়ানো প্রথম দিকের ডাইনোসর। জীবাশ্মবিদ ড. সুসান্নাহ মেইডমেন্ট জানান, ট্রায়াসিক যুগে যুক্তরাজ্যে সারোপড গোত্রের প্রথম দিকের ডাইনোসরের বসবাস ছিল। আগেও দেশটির সমারসেট এলাকায় ক্যামেটোলিয়ার হাড়ের সন্ধান পাওয়া গেছে। ক্যামেটোলিয়া সারোপড গোত্রের একেবারে প্রাথমিক দিকের ডাইনোসর। ২০২০ সালে একজন অপেশাদার জীবাশ্মবিদ প্রথম এই পায়ের ছাপগুলো খুঁজে পান। এরপর তা পাঠানো হয় মিউজিয়ামের জীবাশ্মবিদ ড. সুসান্নাহ মেইডমেন্ট ও তার সহকর্মী প্রফেসর পল ব্যারেটের কাছে। প্রথমে ছাপগুলো নিয়ে সন্দেহ ছিল তাদের। পরে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পায়ের ছাপগুলোর মাপ রেকর্ড করেন এবং এর সত্যতা সম্পর্কে নিশ্চিত হন। যুক্তরাজ্যে ট্রায়াসিক যুগের ডাইনোসর সম্পর্কে খুব কম তথ্য পাওয়া যায়। বিষয়টি উল্লেখ করে প্রফেসর পল ব্যারেট বলেন, আদি ডাইনোসরের এমন পায়ের ছাপের খোঁজ এর আগে তেমন পাওয়া যায়নি। পায়ের ছাপের সন্ধান পাওয়ায় যুক্তরাজ্যের ট্রায়াসিক যুগের প্রাণী সম্পর্কে আমাদের জ্ঞান আরও সমৃদ্ধ হবে।
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : পর্তুগালে জনসমক্ষে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ করে নতুন একটি আইন কার্যকর হয়েছে, যার সরাসরি প্রভাব পড়বে ব...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : নেত্রকোনায় মুসলিম সেজে এক মুসলিম তরুণীকে বিয়ে করে দীর্ঘ আট বছর সংসার করার পর, পুনরায় হিন্দু ধর্ম গ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : অন্যদিকে রোহিঙ্গা শরণার্থীরাও মিয়ানমারে ফেরার আগে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : গাজা ও ফিলিস্তিনে চলমান সংঘাতের বাস্তব চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited