শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৪:১০ পিএম, ২০২২-০১-০৪
যুক্তরাজ্যের ওয়েলসের পেনার্থ সমুদ্র সৈকতে মিলেছে ডাইনোসরের পায়ের ছাপ। বিশেষজ্ঞদের ধারণা, এই পায়ের ছাপগুলো ২০ কোটি বছরের বেশি পুরনো। লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের জীবাশ্মবিদেরা জানিয়েছেন, ডাইনোসরের পায়ের ছাপগুলো ট্রায়াসিক যুগের। এগুলো সারোপড বা এই গোত্রভুক্ত ডাইনোসরের। সারোপড হলো পৃথিবীর বুকে চরে বেড়ানো প্রথম দিকের ডাইনোসর। জীবাশ্মবিদ ড. সুসান্নাহ মেইডমেন্ট জানান, ট্রায়াসিক যুগে যুক্তরাজ্যে সারোপড গোত্রের প্রথম দিকের ডাইনোসরের বসবাস ছিল। আগেও দেশটির সমারসেট এলাকায় ক্যামেটোলিয়ার হাড়ের সন্ধান পাওয়া গেছে। ক্যামেটোলিয়া সারোপড গোত্রের একেবারে প্রাথমিক দিকের ডাইনোসর। ২০২০ সালে একজন অপেশাদার জীবাশ্মবিদ প্রথম এই পায়ের ছাপগুলো খুঁজে পান। এরপর তা পাঠানো হয় মিউজিয়ামের জীবাশ্মবিদ ড. সুসান্নাহ মেইডমেন্ট ও তার সহকর্মী প্রফেসর পল ব্যারেটের কাছে। প্রথমে ছাপগুলো নিয়ে সন্দেহ ছিল তাদের। পরে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পায়ের ছাপগুলোর মাপ রেকর্ড করেন এবং এর সত্যতা সম্পর্কে নিশ্চিত হন। যুক্তরাজ্যে ট্রায়াসিক যুগের ডাইনোসর সম্পর্কে খুব কম তথ্য পাওয়া যায়। বিষয়টি উল্লেখ করে প্রফেসর পল ব্যারেট বলেন, আদি ডাইনোসরের এমন পায়ের ছাপের খোঁজ এর আগে তেমন পাওয়া যায়নি। পায়ের ছাপের সন্ধান পাওয়ায় যুক্তরাজ্যের ট্রায়াসিক যুগের প্রাণী সম্পর্কে আমাদের জ্ঞান আরও সমৃদ্ধ হবে।
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির সার্বিক অবস্থা মূল্যায়নে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : আফগানিস্তানের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, সঞ্চালন অবকাঠামো সম্প্রসারণ এবং জ্বালানি খাতে স্বà¦...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় অবস্থিত চারটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা, মানবিক সহায়তা ও নিরাপত্তা পরিস্থিতি দেখতে আগামীকাল মঙ্গলবার (১à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় শীত মৌসুমের প্রথম ঝড় ও ভারী বৃষ্টিতে ভয়াবহ মানবিক সংকটে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ম...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited