চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬  

শিরোনাম

কাউন্সিলর মিজান ও নোবেলের ৫ দিনের রিমান্ড চেয়েছে দুদক

ক্ষতিগ্রস্ত জমির মালিকদের কাছ থেকে ২৫ থেকে ৩০ শতাংশ ঘুষ নিতেন মিজানুর * নোবেল ও তার স্ত্রীর নামে ১৩ কোটি ৩৪ লাখ ৫৭ হাজার ৭৭৮ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ  

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:১৬ পিএম, ২০২১-০৪-০১

কাউন্সিলর মিজান ও নোবেলের ৫ দিনের রিমান্ড চেয়েছে দুদক

নিজস্ব প্রতিবেদক

এবার কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহন সংক্রান্ত দুর্নীতির মামলায় কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মিজানুর রহমান ও ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাবেদ মোহাম্দ কায়সার নোবেলকে গ্রেফতার দেখানো এবং পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার কক্সবাজারের সিনিয়র স্পেশাল জজ আদালতে এ আবেদন করেন দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারি পরিচালক শরীফ উদ্দিন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের কক্সবাজারের পাবলিক প্রসিকিউটর আবদুর রহিম।

তিনি জানান, এই দুই জনের পাঁচ দিনের রিমান্ড আবেদনের বিষয়ে আগামী রোববার শুনানির দিন ধার্য্য করেছেন আদালত। একই সাথে দুই জনকে  ভূমি অধিগ্রহন সংক্রান্ত দুর্নীতির মামলায় (দুদক, সজেকা, চট্টগ্রাম-২ এর মামলা নং-০১, তারিখ: ১০/০৩/২০২০) গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করা হয়েছে।   

এর আগে জালিয়াতির আশ্রয় নিয়ে মিয়ানমারের নাগরিকদের পাসপোর্ট পেতে সহায়তা করার অভিযোগে দুদকের করা অপর মামলায় গত ২৮ মার্চ গ্রেফতার হন কাউন্সিলর মিজানুর রহমান, সাবেক কাউন্সিলর জাবেদ মোহাম্মদ কায়সার নোবেল, ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম ও কক্সবাজার পৌরসভার কর্মচারী দিদারুল ইসলাম। মিয়ানমারের নাগরিকদের পাসপোর্ট পেতে সহায়তার অভিযোগে এ পযন্ত ৫৬ জনের বিরুদ্ধে মোট ১২টি মামলা করেছে দুদক। 

মামলায় অভিযুক্তদের মধ্যে পাঁচ জন পুলিশ কর্মকর্তা, দুই জন ইউপি চেয়ারম্যান, কক্সবাজার পৌরসভার সাত জন কাউন্সিলর, একজন আইনজীবী এবং দুই জন ইউপি সচিবও রয়েছেন।

রিটেলেড নিউজ

স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনবান্ধব ঈদগাঁও গড়তে চান চেয়ারম্যান প্রার্থী লায়েক ইবনে ফাজেল

স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনবান্ধব ঈদগাঁও গড়তে চান চেয়ারম্যান প্রার্থী লায়েক ইবনে ফাজেল

নিজস্ব প্রতিবেদক : মিজবাহ উদ্দীন আরজু : কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্à¦...বিস্তারিত


ঈদগাঁও উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত মাওলানা ছলিম উল্লাহ জিহাদি

ঈদগাঁও উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত মাওলানা ছলিম উল্লাহ জিহাদি

ঈদগাঁও প্রতিনিধি : : ​মিছবাহ উদ্দিন : ​বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈদগাঁও উপজেলা শাখার ২০২৭-২৮ সেশনের আমির হিসেবে পুনর্নà...বিস্তারিত


৪ দিন ধরে যন্ত্রণায় কাতরাচ্ছিল হাতিটি, শরীরে ৮টি বুলেটের ক্ষত নিয়ে অবশেষে চিকিৎসা দিল বনবিভাগ 

৪ দিন ধরে যন্ত্রণায় কাতরাচ্ছিল হাতিটি, শরীরে ৮টি বুলেটের ক্ষত নিয়ে অবশেষে চিকিৎসা দিল বনবিভাগ 

টেকনাফ প্রতিনিধি : : মোঃ আরাফাত সানি : টানা ৩ দিন গহীন পাহাড়ে যন্ত্রণায় ছটফট করেছে বন্য হাতিটি। শরীরে ৮টি বুলেটের ক্ষà...বিস্তারিত


উখিয়ায় হত্যা মামলার পলাতক আরসা কমান্ডার গ্রেফতার

উখিয়ায় হত্যা মামলার পলাতক আরসা কমান্ডার গ্রেফতার

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সাবজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ১২ নম্বর ক্যাম্পে এসআরবি-১৫ ঝটিকা অভিযান চালিয়ে ...বিস্তারিত


মহেশখালীতে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু আয়াতের

মহেশখালীতে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু আয়াতের

মহেশখালী প্রতিনিধি: : মিজবাহ উদ্দীন আরজু : কক্সবাজারের মহেশখালীতে বেপরোয়া ইজিবাইকের ধাক্কায় তানজিমা হাকিম আয়াত (৮) নামে...বিস্তারিত


পাহাড় ধ্বংস করে বালু উত্তোলন: ডাম্পার জব্দ, পালালেন অভিযুক্ত

পাহাড় ধ্বংস করে বালু উত্তোলন: ডাম্পার জব্দ, পালালেন অভিযুক্ত

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চà...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: : মনছুর আলম মুন্না : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালাতে গিয়ে গোলà¦...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর