শিরোনাম
বিনোদন ডেস্ক | ০৫:১৮ পিএম, ২০২২-০১-০৩
কিংবদন্তি রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও নজরুল সংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা এক হলেন একই মঞ্চে। তবে শিল্পী নয়, বিচারক হিসেবে। টেলিভিশন রিয়্যালিটি শো ‘ইয়াং স্টার’-এ দেখা যাবে তাদের। এবার বাংলা গানের ভাণ্ডার সমৃদ্ধ করা পঞ্চকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, রজনীকান্ত সেন, অতুল প্রসাদ সেন ও দ্বিজেন্দ্রলাল রায়ের গান দিয়ে সাজানো হয়েছে শো’টির বিশেষ একটি পর্ব। পঞ্চকবির গানের পর্বে এই দুই শিল্পীকে বিচারকের আসনে দেখা যাবে।
এ প্রসঙ্গে রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘পঞ্চকবির গান নিয়ে এই বিশেষ পর্ব আমার অনেক বেশি ভালো লেগেছে। এজন্য এর সাথে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই। এমন একটি আয়োজনে এসে তরুণদের কণ্ঠে পঞ্চকবির গান শুনতে পেরে ভালো লেগেছে। ’ ফাতেমা তুজ জোহরা বলেন, ‘পঞ্চকবির গান গাওয়া এতো সহজ নয়। কিন্তু প্রতিযোগীরা দারুণ করে গানগুলো গাইলো। এই আয়োজনের মাধ্যমে ভালো কিছু শিল্পী উঠে আসবে আমি বিশ্বাস করি। ’ প্রতিটি পর্বেই অতিথি বিচারকের সঙ্গে থাকবেন এই আয়োজনের প্রধান তিন বিচারক ইবরার টিপু, প্রতীক হাসান ও পড়শী। মঙ্গলবার (৪ জানুয়ারি) রাত ৮টায় আরটিভিতে পঞ্চকবির গানের প্রথম পর্ব প্রচার হবে। সোহাগ মাসুদের প্রযোজনায় মিউজিক্যাল এই রিয়েলিটি শো’র অন্য দুটি পর্ব ৫ ও ১১ জানুয়ারি একই সময়ে একই চ্যানেলে প্রচার হবে।
চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ১২ রবিউল আউয়াল সীরাতুন্নবী স. উপলক্ষে দেশীয় সাংস্কৃতিক সংসদ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে না'তà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : বিভিন্ন ইস্যুতে যখন সরকার ও বিরোধীদলের মধ্যে রাজনৈতিক বিরোধ ক্রমশ বাড়ছে, ঠিক তখনই এক ব্যতিক্রমী ও ...বিস্তারিত
বিনোদন ডেস্ক : জনপ্রিয় তারকা শবনম ফারিয়া বড্ড বাবাভক্ত। তার বাবা মীর আবদুল্লাহ পেশায় একজন চিকিৎসক ছিলেন। ২০১৭ সà¦...বিস্তারিত
বিনোদন ডেস্ক : বলিউড তারকা ভিকি কৌশলের ‘ছাবা’ সিনেমাটি বক্স অফিস কাঁপাচ্ছে। গত ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে সà...বিস্তারিত
বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অনুষ্ঠান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে হয়েছে অ্যাওয়ার্ডের ৬à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited