শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৩:৩০ পিএম, ২০২২-০১-০৩
তুরস্কে অ্যাসিড নিক্ষেপ করে বারফিন ওজেক (২০) নামে এক তরুণীর মুখ বিকৃত ও চোখ অন্ধ করে দিয়েছেন প্রেমিক কাসিম ওজান সেলটিক (২৩)। তবে অ্যাসিড নিক্ষেপের দু’বছর পরে সেই হামলাকারীকেই বিয়ে করেছেন ওই তরুণী।
জানা গেছে, অ্যাসিড নিক্ষেপের আগে কাসিম ও বারফিনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু সেই প্রেম একসময় ভেঙে যাওয়ার উপক্রম হয়। তাই তীব্র ক্ষোভে বারফিনের মুখে অ্যাসিড নিক্ষেপ করেন কাসিম। এসময় কাসিম চিৎকার করে বলেছিলেন, যদি আমি তোমাকে না পাই, তবে কেউ পাবে না। এ ঘটনার পরই প্রায় অন্ধ বারফিন পুলিশের কাছে অভিযোগ করলে গ্রেফতার করা হয় কাসিমকে। কিন্তু জেলে থাকা অবস্থায়ই বিভিন্নভাবে বারফিনের কাছে আবেগপূর্ণ চিঠি পাঠাতে থাকেন কাসিম। তিনি অনুশোচনা প্রকাশ করে বারফিনের ক্ষমা প্রার্থনা করেন। অবশেষে বারফিন তার অভিযোগ তুলে নিতে সম্মত হন। যার ফলে ১৩ বছর ছয়মাস কারাভোগের কথা থাকলেও দুই বছর পরই কাসিম মুক্তি পান। এরপরই বিয়ের পিঁড়িতে বসেন তারা। গত ডিসেম্বর মাসে তারা বিয়েও করেছেন। একটি ছবিতে দেখা যায় বিয়ের চুক্তিপত্রে সই করছেন বারফিন আর পাশে বসেই তা দেখছে তার হাস্যেজ্জ্বল স্বামী। তবে এ ঘটনায় স্তব্ধ হয়ে গেছেন বারফিনের বাবা। তিনি কিছুতেই অ্যাসিড নিক্ষেপকারীর সঙ্গে মেয়ের বিয়েকে মেনে নিতে পারছেন না। মেয়ের বিয়ের অনুষ্ঠানেও যাননি তিনি।
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির সার্বিক অবস্থা মূল্যায়নে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : আফগানিস্তানের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, সঞ্চালন অবকাঠামো সম্প্রসারণ এবং জ্বালানি খাতে স্বà¦...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় অবস্থিত চারটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা, মানবিক সহায়তা ও নিরাপত্তা পরিস্থিতি দেখতে আগামীকাল মঙ্গলবার (১à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় শীত মৌসুমের প্রথম ঝড় ও ভারী বৃষ্টিতে ভয়াবহ মানবিক সংকটে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ম...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited