শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১১:০৬ এএম, ২০২২-০১-০৩
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তার মৃদু উপসর্গ রয়েছে বলে জানা গেছে। দেশটিতে করোনার নতুন ধরন ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ার পরপরই প্রতিরক্ষা মন্ত্রীর আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেলো। খবর আল-জাজিরার। দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন প্রধান এক বিবৃতিতে জানিয়েছেন, তার মৃদু উপসর্গ রয়েছে। বাড়িতেই আগামী পাঁচ দিন কোয়ারেন্টাইনে থাকবেন তিনি। অস্টিন জানিয়েছেন, তিনি করোনা টিকার ডোজ সম্পন্ন করেছেন এবং বুস্টার ডোজও নিয়েছেন। তিনি অন্যদেরকেও বুস্টার ডোজ নেওয়ারও আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, গত ২১ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সংস্পর্শে যান তিনি। এর আগে করোনা টেস্টে তার নেগেটিভ রিপোর্ট আসে। বিবৃতিতে তিনি আরও বলেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং গুরুত্বপূর্ণ মিটিংয়ে তিনি ভার্চুয়ালি অংশ নেবেন। পেন্টাগন গত সপ্তাহ থেকে করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ার ব্যাপারে সংশ্লিষ্টদের সতর্ক করে দেয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জন্য করোনার টিকা নেওয়া বাধ্যতামূলক করা হয়। অস্টিন হলেন সর্বশেষ যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যক্তি, যিনি করোনাভাইরাসে আক্রান্ত হলেন। এর আগে প্রেসিডেন্ট বাইডেনের প্রেস সেক্রেটারি জেন সাকিসহ আরও বেশ কয়েকজন করোনাভাইরাসে আক্রান্ত হন।
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির সার্বিক অবস্থা মূল্যায়নে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : আফগানিস্তানের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, সঞ্চালন অবকাঠামো সম্প্রসারণ এবং জ্বালানি খাতে স্বà¦...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় অবস্থিত চারটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা, মানবিক সহায়তা ও নিরাপত্তা পরিস্থিতি দেখতে আগামীকাল মঙ্গলবার (১à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় শীত মৌসুমের প্রথম ঝড় ও ভারী বৃষ্টিতে ভয়াবহ মানবিক সংকটে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ম...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited