শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ১২:৩৭ পিএম, ২০২২-০১-০২
এবারের অস্ট্রেলিয়া সফরটি রীতিমতো দুঃস্বপ্নে পরিণত হয়েছে ইংল্যান্ড ক্রিকেট দলের জন্য। মাঠের পারফরম্যান্সে ভরাডুবি আর মাঠের বাইরে করোনার চোখরাঙানি- দুইয়ে মিলে এবারের অ্যাশেজে রীতিমতো কোণঠাসা অবস্থায় রয়েছে জো রুটের দল। ইংল্যান্ডের অস্ট্রেলিয়া সফরে থাকা অন্তত সাত সদস্যের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে আগেই। তবে তারা কেউই সরাসরি দলের সঙ্গে যুক্ত ছিলেন না। কিন্তু এবার তাদের অনুশীলনেও পড়লো করোনার ভয়াল থাবা।
রোববার ইংল্যান্ড দলের অনুশীলনে থাকা এক নেট বোলার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। অন্য সব দিনের মতো আজও ইংলিশদের নেট সেশনে বোলিং করছিলেন সেই নেট বোলার। এর মাঝপথেই খবর আসে, করোনা পজিটিভ হওয়ার।
ফলে শুধু সেই আক্রান্ত নেট বোলারই নয়, পুরো অনুশীলনে থাকা সব নেট বোলারকেই পাঠিয়ে দেওয়া হয়েছে আইসোলেশনে। কেননা তারা সবাই ছিলেন কাছাকাছি সংস্পর্শে। যে কারণে এখন অনুশীলনে নেট বোলারশূন্য হয়ে পড়েছে ইংল্যান্ড।
পাঁচ ম্যাচ সিরিজের অ্যাশেজে এরই মধ্যে ০-৩ ব্যবধানে পিছিয়ে গেছে ইংল্যান্ড। আগামী বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। এর আগপর্যন্ত তাদেরকে অনুশীলন করতে হবে নেট বোলার ছাড়াই।
চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো মà...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছিà¦...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited