চট্টগ্রাম   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬  

শিরোনাম

ভালো উইকেটে খেলতে মিরপুরের বাইরে হবে আফগানিস্তান সিরিজ

স্পোর্টস ডেস্ক    |    ০৫:৩৭ পিএম, ২০২১-১২-৩০

ভালো উইকেটে খেলতে মিরপুরের বাইরে হবে আফগানিস্তান সিরিজ

বিপিএল শেষ হতেই তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টি খেলতে দেশে আসবে আফগানিস্তান। প্রথম ওয়ানডে শুরু হতে হতে ফেব্রুয়ারির শেষ সপ্তাহ। দিনক্ষণের হিসেব কষলে আফগানদের বাংলাদেশে আসার বাকি এখনও দুই মাস প্রায়। তাই ভেন্যু চূড়ান্ত হয়নি।তবে সম্ভাব্য ভেন্যু হিসেবে ভাবা হয়েছিল ঢাকার শেরে বাংলা স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের কথা। বলার অপেক্ষা রাখে না, গত প্রায় এক যুগে ঘরের মাঠে বাংলাদেশ যতগুলো সিরিজ খেলেছে, তার সিংহভাগ ম্যাচ শেরে বাংলায় হয়েছে।এবারও তেমনটাই ভাবা হচ্ছিল। কিন্তু ভেতরের খবর, শেষ পর্যন্ত হোম অফ ক্রিকেটে আফগানিস্তান সিরিজের ম্যাচ নাও হতে পারে। বিষয়টি এখনও অনানুষ্ঠানিক। এখনও সফরসূচি ও ভেন্যু চূড়ান্ত হয়নি। তবে নীতিগতভাবে শেরে বাংলাকে পাশ কাটিয়ে চট্টগ্রাম ও সিলেটে আফগানিস্তানের সঙ্গে খেলার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।দেশের মাটিতে যেকোনো সিরিজের জন্য বরাবর প্রথম পছন্দ হোম অব ক্রিকেট। সেটি বাদ দিয়ে চট্টগ্রাম ও সিলেটে খেলতে চাওয়া? খবর কি সত্য? বিসিবি কি সত্যিই এমন ভাবছে? এমন খবর চাউর না হলেও একটা গুঞ্জন কিন্তু আছে।বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির নতুন চেয়ারম্যান জালাল ইউনুসের কথা শুনে মনে হলো গুঞ্জনটা মিথ্যে বা অসাড় নয়। ভেতরে ভেতরে এমন চিন্তা আছে বিসিবির। তবে যেহেতু আফগানদের আসতে এখনও প্রায় ২ মাস বাকি, তাই কোনো কিছুই চূড়ান্ত হয়নি।আজ (বৃহস্পতিবার) জাগো নিউজের সঙ্গে আলাপে জালাল বলেন, ‘আসলে এখনও কোন কিছুই চূড়ান্ত হয়নি। তবে আমরা খুব করে চাচ্ছি যেনো ভাল উইকেটে খেলা হয়। ঢাকা, চট্টগ্রাম বা সিলেট বড় কথা নয়। আমাদের লক্ষ্য ভালো উইকেটে সিরিজ আয়োজন।’তিনি আরও যোগ করেন, ‘তিন ভেন্যুর মধ্যে যে দুটির উইকেট ভালো থাকবে, সেখানেই আফগানিস্তানের সঙ্গে সিরিজ আয়োজনের কথা ভাবা হচ্ছে। বিপিএলের সময় সিলেটের উইকেটের আচরণ খুঁটিয়ে দেখা হবে। শেরে বাংলার পিচ নিয়ে আমরা কিউরেটর ও গ্রাউন্ডস কমিটির সঙ্গে বসবো। তারপর ঠিক করবো কোন দুই মাঠে খেলা চালানো যায়।’ভালো উইকেট বলতে বিসিবির ক্রিকেট অপস চেয়ারম্যান কী বুঝিয়েছেন? নিশ্চয়ই তা বুঝতে বাকি নেই কারও। আসলে শেরে বাংলার ‘রহস্যজনক’ উইকেটে আফগানদের বিপক্ষে খেলা নিয়ে চিন্তিত বিসিবি। কারণ দুই আফগান স্পিনার রশিদ খান ও মুজিব উর রহমান এমনিতেই চিন্তার ও ভয়ের কারণ।তার ওপর যদি শেরে বাংলার পিচ হয় স্লো-লো আর টার্নিং- তাহলে তো কম্ম কাবার! সেই চিন্তা থেকেই শেরে বাংলায় না খেলার চিন্তা। অবশ্য পুরোটাই নির্ভর করবে বিপিএলে শেরে বাংলার পিচের আচরণ কেমন থাকে তার ওপর।আগের মত ধীরগতি, নিচু ও স্পিন বান্ধব থাকলে আফগানিস্তানের ধারালো স্পিন আক্রমণের বিপক্ষে শেরে বাংলায় খেলার সম্ভাবনা কম। সেক্ষেত্রে তুলনামূলক ব্যাটিং ফ্রেন্ডলি চট্গ্রাম ও সিলেটই হবে বিকল্প। বিসিবিও ভেতরে ভেতরে সেটাই চাচ্ছে। তবে সব কিছু চূড়ান্ত করার আগে তিন ভেন্যুর উইকেটের সবশেষ আচরণ খুঁটিয়ে দেখা হবে।

রিটেলেড নিউজ

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত


আতলেতিকোকে হারিয়ে এগিয়ে গেল রিয়াল, আর্সেনালের বিশাল জয়

আতলেতিকোকে হারিয়ে এগিয়ে গেল রিয়াল, আর্সেনালের বিশাল জয়

স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো মà...বিস্তারিত


বিসিবির কাছে চার মাসের বেতন বকেয়া সাকিবের!

বিসিবির কাছে চার মাসের বেতন বকেয়া সাকিবের!

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত


চমক দেখিয়ে পাওয়া জয়কে ‘বোনাস’ বলছেন সেরেনা

চমক দেখিয়ে পাওয়া জয়কে ‘বোনাস’ বলছেন সেরেনা

স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত


 প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ জিতলো স্পেন

 প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ জিতলো স্পেন

স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছিà¦...বিস্তারিত


একাদশের ১১ জনকেই ম্যাচ উইনার বললেন আফ্রিদি

একাদশের ১১ জনকেই ম্যাচ উইনার বললেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: : মনছুর আলম মুন্না : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালাতে গিয়ে গোলà¦...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর