শিরোনাম
বিনোদন ডেস্ক | ০৪:৪৩ পিএম, ২০২১-১২-২৯
দিনের বেলায় রোদের কড়া মেজাজে আবহাওয়া গরম থাকলেও রাতে বেশ ভালোই ঠান্ডা লাগছে। যে কারণে একাধিক কম্বলও গায়ে জড়াচ্ছেন অনেকে। তাতেও যেন কারও কারও শীত মানছে না। বাঙালিরা এমনিতেই একটু শীত কাতুরে হয়। তাই তো ঘুমাতে যাওয়ার আগে সোয়েটার পরেই বিছানায় যাচ্ছেন। শীতের পোশাকের মধ্য অন্যতম হলো সোয়েটার। ঠান্ডা আবহাওয়া থেকে বাঁচতে এ সময় সবাই কমবেশি সোয়েটার পরেন। তবে যারা সোয়েটার পরে ঘুমাতে যাচ্ছেন তাদের পড়তে পারেন মারাত্মক সমস্যায়। ভারী পোশাক পরে রাতে ঘুমালে স্বাস্থ্যের একাধিক ক্ষতি হতে পারে। চলুন জেনে নেওয়া যাক সোয়েটার পরে ঘুমালে কী কী সমস্যা হতে পারে-
× ঠান্ডা আবহাওয়া থেকে বাঁচতে ভারী কাপড় পরলেও ঘুমানোর সময় হালকা পোশাক পরুন। উষ্ণতার পরিবর্তনে সংবহনতন্ত্রের নালীর সংকোচন ও প্রসারণ হয়। ভারী সোয়েটার পরে ঘুমালে অনেক সময় খুব দ্রুত বেড়ে যায় শরীরের তাপমাত্রা। বাইরের ঠান্ডার পর আচমকা এই তাপমাত্রা বেড়ে যাওয়া সংবহনতন্ত্রের সমস্যা তৈরি করতে পারে। যাদের আগে থেকেই হার্টের সমস্যা আছে তারা রাতে সোয়েটার পরে ঘুমাতে যাবেন না একেবারেই।
× রাতে সোয়েটার পরে ঘুমাতে গেলে ত্বক শুষ্ক হয়ে যায়। এমনিতেই আমাদের দেশে শীতের আবহাওয়া বেশ শুষ্ক থাকে। ফলে অতিরিক্ত শুষ্কতা থেকে এক্সিমার মতো ত্বকের রোগও হতে পারে।
×অতিরিক্ত উষ্ণতা ডায়াবিটিস রোগীদের জন্য বিপজ্জনক হতে পারে। সাধারণত সোয়েটার যে ধরনের উপাদানে তৈরি হয় তা তাপমাত্রার রোধ হিসেবে কাজ করে। কাজেই সাধারণ সুতির পোশাকের থেকে অনেক বেশি তাপমাত্রা সংরক্ষিত হয় এতে।
× যারা রাতে মোজা পরে ঘুমান তাদের জন্যও একই কথা। উলের মোজা পরে ঘুমোনোও ভালো অভ্যাস নয়। উল তাপমাত্রা ধরে রাখার জন্য উপযোগী হলেও ঘাম শোষণ করতে পারে না একেবারেই। ফলে পায়ে ঘাম জমে যাওয়ার সমস্যা হয়। এতে পায়ে নানা রকম জীবাণু জন্ম নেয়। যা থেকে হতে পারে নানা চর্মরোগ।
× শিশুদের ক্ষেত্রেও এই অভ্যাস এড়িয়ে চলুন। ঠান্ডা থেকে বাঁচাতে শিশুদের অনেকেই ঘুমের সময়ও গরম পোশাক পরিয়ে রাখেন। কিন্তু এতে উপকরের বদলে অপকারই হয় বেশি। গরমে ঘেমে শিশুর বুকে ঠান্ডা বসে যেতে পারে।
চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ১২ রবিউল আউয়াল সীরাতুন্নবী স. উপলক্ষে দেশীয় সাংস্কৃতিক সংসদ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে না'তà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : বিভিন্ন ইস্যুতে যখন সরকার ও বিরোধীদলের মধ্যে রাজনৈতিক বিরোধ ক্রমশ বাড়ছে, ঠিক তখনই এক ব্যতিক্রমী ও ...বিস্তারিত
বিনোদন ডেস্ক : জনপ্রিয় তারকা শবনম ফারিয়া বড্ড বাবাভক্ত। তার বাবা মীর আবদুল্লাহ পেশায় একজন চিকিৎসক ছিলেন। ২০১৭ সà¦...বিস্তারিত
বিনোদন ডেস্ক : বলিউড তারকা ভিকি কৌশলের ‘ছাবা’ সিনেমাটি বক্স অফিস কাঁপাচ্ছে। গত ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে সà...বিস্তারিত
বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অনুষ্ঠান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে হয়েছে অ্যাওয়ার্ডের ৬à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited