শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৩:২১ পিএম, ২০২১-১২-২৯
ঢাকা: তুরস্ক অভ্যন্তরীণ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রকল্পের অংশ হিসেবে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির কাজ অব্যাহত রাখবে। এই প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার এস-৪০০ এবং আমেরিকার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অনুরূপ হবে।মঙ্গলবার (২৮ ডিসেম্বর) তুরস্কের গণমাধ্যম এ খবর দিয়েছে। তুরস্কের জাতীয় দৈনিক ‘সাবাহ’ এ খবর দিয়ে বলেছে, ২০২২ সালে তুর্কি সরকার অভ্যন্তরীণভাবে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র তৈরির প্রকল্প অব্যাহত রাখবে। এরইমধ্যে হিসার এবং সাইপার নামে দুটি ক্ষেপণাস্ত্র সফলতার সঙ্গে পরীক্ষা করা হয়েছে।দৈনিক সাবাহ পত্রিকা দাবি করছে, এসব ক্ষেপণাস্ত্র অত্যন্ত দ্রুতগতির লক্ষ্যবস্তু সফলতার সঙ্গে ধ্বংস করতে সক্ষম হয়েছে। পত্রিকাটি বলেছে, তুরস্ক সাইপার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার এক কদম দূরে অবস্থান করছে। প্রকল্প সফল হলে সাইপার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার এস-৪০০ এবং আমেরিকার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে।তুরস্ক আশা করছে, ২০২৩ সাল থেকে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সামরিক বাহিনীতে যুক্ত হবে এবং শত্রুর যে কোন হুমকি অত্যন্ত নির্ভরযোগ্য উপায়ে ধ্বংস করতে পারবে।এছাড়া, হিসার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্বল্প ও মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করবে। পাশাপাশি তুরস্কের সামরিক এবং কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার কাজ করবে হিসার-ও (HISAR-O) ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির সার্বিক অবস্থা মূল্যায়নে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : আফগানিস্তানের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, সঞ্চালন অবকাঠামো সম্প্রসারণ এবং জ্বালানি খাতে স্বà¦...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় অবস্থিত চারটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা, মানবিক সহায়তা ও নিরাপত্তা পরিস্থিতি দেখতে আগামীকাল মঙ্গলবার (১à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় শীত মৌসুমের প্রথম ঝড় ও ভারী বৃষ্টিতে ভয়াবহ মানবিক সংকটে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ম...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited