শিরোনাম
বিনোদন ডেস্ক | ০৪:১৫ পিএম, ২০২১-১২-২৮
ফ্রান্সের কান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার জিতেছে দেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘টেনর’। সিনেমার পরিচালক রাহি আবদুল্লাহ অর্জন করেছেন ‘বেস্ট ইয়াং ফিল্ম মেকার’- এর স্বীকৃতি। প্রত্যেক মাসেই সারা বিশ্ব থেকে অসংখ্য ফিল্ম কানের এই ফিল্ম ফেস্টিভ্যালে জমা পড়ে। সেখান থেকে নভেম্বর মাসে রাহি আবদুল্লাহর টেনর ছাড়াও আরো একটি বাংলাদেশি চলচ্চিত্র পুরস্কার লাভ করেছে। সম্প্রতি কান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে নভেম্বর মাসে নির্বাচিত সেরা চলচ্চিত্রগুলোর নাম প্রকাশ করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী রাহি আবদুল্লাহ বলেন, ‘স্বাধীন চলচ্চিত্র নির্মাতা হিসেবে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। আমার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘টেনর’ দেশের পাশাপাশি আন্তর্জাতিকভাবে স্বীকৃত হওয়ায় আমি আনন্দিত।’ এর আগেও ‘টেনর’ দেশ ও বিদেশের বেশ কয়েকটি ফেস্টিভ্যালে পুরস্কৃত হয়েছে। ইন্টারন্যাশনাল চিল্ড্রেন'স ফিল্ম ফেস্টিভ্যাল এর ১৪তম আসরে বেস্ট ফিল্ম আন্ডার ১৮ ক্যাটাগরিতে পুরস্কার পায় টেনর। এছাড়া দক্ষিণ কোরিয়ার চাঞ্চিয়ন ফিল্ম ফেস্টিভ্যাল এ জুরি অ্যাওয়ার্ড, গিমপো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, জিকসা ফিল্ম ফেস্টিভ্যাল, বিইউপি ফিল্ম ফেস্টিভ্যাল, সিনেমেকিং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্রের দ্য সাবিরা কোল ফিল্ম ফেস্টিভ্যাল ও কলকাতার হট্টমেলা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এ মনোনীত হয় ‘টেনর’।
চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ১২ রবিউল আউয়াল সীরাতুন্নবী স. উপলক্ষে দেশীয় সাংস্কৃতিক সংসদ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে না'তà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : বিভিন্ন ইস্যুতে যখন সরকার ও বিরোধীদলের মধ্যে রাজনৈতিক বিরোধ ক্রমশ বাড়ছে, ঠিক তখনই এক ব্যতিক্রমী ও ...বিস্তারিত
বিনোদন ডেস্ক : জনপ্রিয় তারকা শবনম ফারিয়া বড্ড বাবাভক্ত। তার বাবা মীর আবদুল্লাহ পেশায় একজন চিকিৎসক ছিলেন। ২০১৭ সà¦...বিস্তারিত
বিনোদন ডেস্ক : বলিউড তারকা ভিকি কৌশলের ‘ছাবা’ সিনেমাটি বক্স অফিস কাঁপাচ্ছে। গত ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে সà...বিস্তারিত
বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অনুষ্ঠান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে হয়েছে অ্যাওয়ার্ডের ৬à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited