শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:৫৩ পিএম, ২০২১-১২-২৮
কক্সবাজার: প্রতিবন্ধী এক রিকশাচালককে ইজিবাইক (টমটম) উপহার দিয়ে মানবতার আরও একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের জাতীয় সংসদ সদস্য (এমপি) আলহাজ সাইমুম সরওয়ার কমল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে সম্প্রতি রামুস্থ এমপি কমলের বাড়ি ‘ওসমান ভবন’ এ আনুষ্ঠানিকভাবে প্রতিবন্ধী দুলাল দে লিটনের হাতে এ ইজিবাইক (টমটম) ও চাবি তুলে দেন তিনি।এ সময় সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, কক্সবাজার শহরের লিটন সবারই পরিচিত মুখ। তার বাম পা নেই। তিনি খুড়িয়ে খুড়িয়ে হাঁটতো। লিটন অতিকষ্টে রিকশা চালিয়ে পর্যটক ও স্থানীয়দের সেবার পাশাপাশি সংসার চালাতেন। তার এই কষ্টের কথা বিবেচনা করে মুজিববর্ষের এ দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে তাকে একটি ইজিবাইক উপহার দিয়েছি। টমটম পেয়ে প্রতিবন্ধী দুলাল দে লিটন আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি কান্নাজড়িত কন্ঠে বাংলানিউজকে বলেন, পাঁচ সদস্যের পরিবারের ভরণপোষণ চালাতে অনেক বছর ধরে কক্সবাজার শহর ও রামুতে প্যাডেল মেরে রিকশা চালাতাম। আমাদের এমপি কমল আমার কষ্ট দেখে আমাকে একটি ইজিবাইক (টমটম) উপহার দিয়ে আমার অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন। এজন্য আমি খু্ব খুশি। আজীবন আমি ও আমার পরিবার তার প্রতি কৃতজ্ঞ থাকবো।প্রতিবন্ধী লিটন আরও বলেন, শুধু এই টমটম নয়, তিনি আমাকে যেখানেই পেতেন আর্থিক সহযোগিতা করতেন।রামু প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক খালেদ শহীদ জানান, এমপি কমল একজন মানবদরদী নেতা, গরিবের বন্ধু। শুধু তাই নয়, সকাল থেকে গভীর রাত পর্যন্ত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত এমন নেতা আসলেই বিরল। ‘বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস মহামারির এই সময়ে জীবনের ঝুঁকি নিয়ে তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন’ বলে-যোগ করলেন খালেদ শহীদ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামু উপজেলার প্রবীণ আওয়ামী লীগ নেতা নুরুল হক, রামু উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, যুবলীগ নেতা পলক বড়ুয়া আপ্পু, সাংবাদিক সোয়েব সাঈদ, ছাত্রলীগ নেতা তসলিম উদ্দিন সোহেল প্রমুখ।
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোরে সার্বক্ষণিক কোনো ডাক্তার না থাকায় রোগী ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : অন্যদিকে রোহিঙ্গা শরণার্থীরাও মিয়ানমারে ফেরার আগে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের শান্তিনগর এলাকায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশেদা বেগম (৩...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : মৎস্য চাষ ও উৎপাদনে অসামান্য অবদান রাখায় ৪ জনকে বিশেষ সম্মাননা পদক প্রদান করা হয়। 'রূপালি মৎস্যে ...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : টেকনাফ সদরের ডেইল পাড়া এলাকার বাসিন্দা এবং আল-জামিয়া আল-ইসলামিয়া টেকনাফ মাদ্রাসার ছাত্র, হাফেজ আর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited