চট্টগ্রাম   শুক্রবার, ২১ আগস্ট ২০২৬  

শিরোনাম

অস্ট্রেলিয়ায় ওমিক্রনে প্রথম মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক    |    ১২:০৪ পিএম, ২০২১-১২-২৭

অস্ট্রেলিয়ায় ওমিক্রনে প্রথম মৃত্যু

অস্ট্রেলিয়ায় করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে প্রথম কারও মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সময় সোমবার (২৭ ডিসেম্বর) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে। তবে দেশটিতে করোনা সংক্রমণ বাড়লেও হাসপাতালে ভর্তির হার কম বলে জানিয়েছে তারা। বিশেষজ্ঞরা বলছেন, ওমিক্রন অতিসংক্রামক ধরন। দেশটির সীমান্ত ঢিলেঢালা করার পর এবং কোয়ারেন্টাইন ব্যবস্থা তুলে নেওয়ার পর এখন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে জানা গেছে। কর্তৃপক্ষ ওমিক্রনে মারা যাওয়া ওই ব্যক্তি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। তবে জানা গেছে, ওমিক্রনে মারা যাওয়া ওই ব্যক্তির বয়স ৮০। তিনি সিডনি হাসপাতালে মারা গেছেন। মহামারি বিশেষজ্ঞ ক্রিস্টিন সেলভি বলেছেন, নিউ সাউথ ওয়েলসে ওমিক্রনে এটি প্রথম মৃত্যুর ঘটনা। যেটি উদ্বেগের কারণ এবং সতর্ক হওয়া জরুরি। নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়ার ২৫ লাখ মানুষ এখন ঘরে থাকার বিধিনিষেধ পালন করছেন। তারপরও দেশটিতে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। সোমবার পর্যন্ত নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া এবং কুইন্সল্যান্ডে নতুন করে করোনা শনাক্ত হয়েছে নয় হাজার একশ সাত জনের। করোনা মোকাবিলায় নর্থ সাউথ ওয়েলস বিভিন্ন পয়েন্টে চেক করা বাধ্যতামূলক করেছে এবং অন্যান্য রাজ্যেও মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে প্রথম বি.১.১.৫২৯, করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্তের খবর আসে। নতুন এই ধরনের নমুনা সংগ্রহ করা হয় গত ৯ নভেম্বর। বর্তমানে বিশ্বের দুই শতাধিক দেশে ছড়িয়েছে ওমিক্রন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনার নতুন ধরনকে উদ্বেগজনক বলছে এবং বারবার বিশ্ববাসীকে সতর্ক করছে। ওমিক্রন সবচেয়ে বেশি কাবু করে ফেলেছে ইউরোপের দেশগুলোকে। ফলে ওমিক্রন ঠেকাতে বড়দিনের উৎসব পালন সত্ত্বেও নানা বিধিনিষেধ জারি করা হয় দেশে দেশে। নেদারল্যান্ডস আবারও লকডাউন চালু করেছে। ইতালি ও স্পেনে বাড়ির বাইরে বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক পরা। ব্রিটেনে চলতি সপ্তাহজুড়ে করোনা আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড হওয়ায় দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানিয়েছেন নাগরিকদের। ফ্রান্স সরকারও বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানিয়েছে।
 

রিটেলেড নিউজ

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত


পর্তুগালে মুসলিম নারীরা নিকাব পরলে ৪ লাখ টাকা জরিমানা

পর্তুগালে মুসলিম নারীরা নিকাব পরলে ৪ লাখ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক : পর্তুগালে জনসমক্ষে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ করে নতুন একটি আইন কার্যকর হয়েছে, যার সরাসরি প্রভাব পড়বে ব...বিস্তারিত


নেত্রকোনায় মুসলিম সেজে মুসলিম তরুণীকে বিয়ে, আট বছর সংসার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেছে এক হিন্দু যুবক

নেত্রকোনায় মুসলিম সেজে মুসলিম তরুণীকে বিয়ে, আট বছর সংসার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেছে এক হিন্দু যুবক

অনলাইন ডেস্ক: : নেত্রকোনায় মুসলিম সেজে এক মুসলিম তরুণীকে বিয়ে করে দীর্ঘ আট বছর সংসার করার পর, পুনরায় হিন্দু ধর্ম গ...বিস্তারিত


রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত


৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের

৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের

অনলাইন ডেস্ক: : অন্যদিকে রোহিঙ্গা শরণার্থীরাও মিয়ানমারে ফেরার আগে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়...বিস্তারিত


তিন বছরে সাংবাদিকদের ওপর ১ হাজার ৩২৭টি সন্ত্রাসী হামলা  ইসরায়েলের

তিন বছরে সাংবাদিকদের ওপর ১ হাজার ৩২৭টি সন্ত্রাসী হামলা  ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক : গাজা ও ফিলিস্তিনে চলমান সংঘাতের বাস্তব চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের  ঈদ শুভেচ্ছা!

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের ঈদ শুভেচ্ছা!

আমাদের ডেস্ক : : আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, সেতু মোটরসের চেয়ারম্...বিস্তারিত



সর্বশেষ খবর