চট্টগ্রাম   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬  

শিরোনাম

বুস্টার ডোজ দিতে যাচ্ছে কেনিয়া

আন্তর্জাতিক ডেস্ক    |    ০২:০৭ পিএম, ২০২১-১২-২৬

বুস্টার ডোজ দিতে যাচ্ছে কেনিয়া

করোনা মহামারি মোকাবিলায় এবার নাগরিকদের বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব আফ্রিকার দেশ কেনিয়া। দ্বিতীয় ডোজ নেওয়ার ছয় মাস পর দেশটির প্রত্যেকে বুস্টার ডোজ নেবেন। স্থানীয় সময় শনিবার (২৫ ডিসেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।করোনাভাইরাসে আক্রান্তের সর্বোচ্চ সংখ্যা রেকর্ড করার পরদিন এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এর আগে ২১ ডিসেম্বর থেকে গণপরিবহনসহ জনসাধারণের চলাচল রয়েছে এমন জায়গায় গেলে ভ্যাকসিন নেওয়ার প্রয়োজনীয় কাগজপত্র দেখানোর জন্য নাগরিকদের নির্দেশনা দেওয়া হয়েছিল।দেশটিতে ওমিক্রন আক্রান্তের খবর আসে গত দুই সপ্তাহ আগে। শুক্রবার পর্যন্ত ৯ হাজার জনের করোনা পরীক্ষা করা হলে ৩৩ শতাংশের পজিটিভ ধরা পড়ে। এদিকে, শুক্রবার পর্যন্ত দেশটির ১৪ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ পুরোপুরি করোনা টিকার ডোজ সম্পন্ন করেছেন।দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ১৫ বছরের ঊর্ধ্বে সবাইকে ফাইজারের টিকা দেওয়ার কথা বলা হয়েছে। দেশটিতে অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, মডার্না, ফাইজার এবং জনসন অ্যান্ড জনসনের টিকা কার্যক্রম চলছে।গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে প্রথম বি.১.১.৫২৯, করোনার নতুন ধরন শনাক্তের খবর আসে। নতুন ধরন ওমিক্রনের নমুনা সংগ্রহ করা হয় গত ৯ নভেম্বর। এরপর দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ২২ জন এই নতুন ধরনে আক্রান্ত বলে নিশ্চিত করে। ধীরে ধীরে এটি এখন বহু দেশে ছড়িয়েছে। এর মাঝে করোনার নতুন ধরন ওমিক্রনে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে মৃত্যুর খবর পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনার নতুন ধরনকে উদ্বেগজনক বলছে, তবে চিকিৎসা বিজ্ঞানীরা এখনও এর সংক্রমণ কতটা শক্তিশালী তার সিদ্ধান্তে পৌঁছতে পারেননি। তবে এটি দ্রুত রুপান্তর ঘটিয়ে সংক্রমণ ছড়াতে পারে, এমন শঙ্কা করছেন তারা।
 

রিটেলেড নিউজ

জাতিসংঘের মানবাধিকার প্রতিনিধির রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

জাতিসংঘের মানবাধিকার প্রতিনিধির রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির সার্বিক অবস্থা মূল্যায়নে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিà...বিস্তারিত


আফগানিস্তানে ১০ কোটি ৫০ লাখ ডলারের বিদ্যুৎ প্রকল্পের চুক্তি, উৎপাদিত হবে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ

আফগানিস্তানে ১০ কোটি ৫০ লাখ ডলারের বিদ্যুৎ প্রকল্পের চুক্তি, উৎপাদিত হবে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ

অনলাইন ডেস্ক: : আফগানিস্তানের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, সঞ্চালন অবকাঠামো সম্প্রসারণ এবং জ্বালানি খাতে স্বà¦...বিস্তারিত


উখিয়ায় কড়া নিরাপত্তায় চার রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখলেন ডাচেস সোফি

উখিয়ায় কড়া নিরাপত্তায় চার রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখলেন ডাচেস সোফি

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : ​কক্সবাজারের উখিয়ায় অবস্থিত চারটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজ...বিস্তারিত


রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কাল উখিয়ার ক্যাম্পে আসছেন ডাচেস সোফি

রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কাল উখিয়ার ক্যাম্পে আসছেন ডাচেস সোফি

অনলাইন ডেস্ক: : রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা, মানবিক সহায়তা ও নিরাপত্তা পরিস্থিতি দেখতে আগামীকাল মঙ্গলবার (১à...বিস্তারিত


গাজায় বন্যায় প্লাবিত বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ৭০ হাজার তাঁবু, অবরোধের মাঝে চরম দুর্ভোগ

গাজায় বন্যায় প্লাবিত বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ৭০ হাজার তাঁবু, অবরোধের মাঝে চরম দুর্ভোগ

অনলাইন ডেস্ক: : গাজায় শীত মৌসুমের প্রথম ঝড় ও ভারী বৃষ্টিতে ভয়াবহ মানবিক সংকটে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ম...বিস্তারিত


সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার ৭ বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার ৭ বাংলাদেশি নিহত

চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। à...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: : মনছুর আলম মুন্না : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালাতে গিয়ে গোলà¦...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর