চট্টগ্রাম   শুক্রবার, ২১ আগস্ট ২০২৬  

শিরোনাম

মাঝ আকাশে ভেঙে পড়লো ভারতীয় যুদ্ধবিমান, পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক    |    ১২:০৩ পিএম, ২০২১-১২-২৫

মাঝ আকাশে ভেঙে পড়লো ভারতীয় যুদ্ধবিমান, পাইলট নিহত

মাঝ আকাশে আবারও দুর্ঘটনায় পড়লো ভারতীয় বিমান বাহিনীর মিগ-২১ যুদ্ধবিমান। স্থানীয় সময় শুক্রবার (২৪ ডিসেম্বর) রাতে রাজস্থানে ভেঙে পড়েছে সবশেষ মিগ-২১ বাইসন। এ ঘটনায় এরই মধ্যে শোরগোল পড়ে গেছে দেশটিতে। কারণ, চলতি বছরে এ নিয়ে পঞ্চমবার দুর্ঘটনার মুখে পড়লো ভারতীয় যুদ্ধবিমানগুলো। ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে এক টুইটে জানানো হয়েছে, স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে ওয়েস্টার্ন সেক্টরে প্রশিক্ষণ চলার সময় ভেঙে পড়ে মিগ-২১ যুদ্ধবিমানটি। এ বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পরে আরেক টুইটে বলা হয়, ওই দুর্ঘটনায় উইং কমান্ডার হর্ষিত সিনহা নিহত হয়েছেন। ভারতীয় বিমান বাহিনী ভুক্তভোগী পরিবারের পাশে রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর অনুসারে, বাইসন হচ্ছে মিগ-২১ সিরিজের অত্যাধুনিক যুদ্ধবিমান। মিগ-২১ বাইসনের চারটি স্কোয়াড্রন রয়েছে ভারতীয় বিমান বাহিনীতে। একেকটি স্কোয়াড্রনে ১৬ থেকে ১৮টি যুদ্ধবিমান থাকে। ১৯৬৩ সালে প্রথম সিঙ্গেল ইঞ্জিনের মিগ যুদ্ধবিমান পেয়েছিলেন ভারতীয় বিমানসেনারা। তবে বারবার দুর্ঘটনার মুখে পড়ায় এই যুদ্ধবিমানের সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ভারতের সবশেষ দুর্ঘটনায় সেই প্রশ্ন আরও জোরালোভাবে হাজির হয়েছে। হিন্দুস্তান টাইমসের তথ্যমতে, এ পর্যন্ত প্রায় ৪০০ মিগ-২১ যুদ্ধবিমান দুর্ঘটনার মুখে পড়েছে। গত ছয় দশকে এতে অন্তত ২০০ পাইলট প্রাণ হারিয়েছেন।

রিটেলেড নিউজ

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত

পর্তুগালে মুসলিম নারীরা নিকাব পরলে ৪ লাখ টাকা জরিমানা

পর্তুগালে মুসলিম নারীরা নিকাব পরলে ৪ লাখ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক : পর্তুগালে জনসমক্ষে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ করে নতুন একটি আইন কার্যকর হয়েছে, যার সরাসরি প্রভাব পড়বে ব...বিস্তারিত

নেত্রকোনায় মুসলিম সেজে মুসলিম তরুণীকে বিয়ে, আট বছর সংসার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেছে এক হিন্দু যুবক

নেত্রকোনায় মুসলিম সেজে মুসলিম তরুণীকে বিয়ে, আট বছর সংসার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেছে এক হিন্দু যুবক

অনলাইন ডেস্ক: : নেত্রকোনায় মুসলিম সেজে এক মুসলিম তরুণীকে বিয়ে করে দীর্ঘ আট বছর সংসার করার পর, পুনরায় হিন্দু ধর্ম গ...বিস্তারিত

রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত

৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের

৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের

অনলাইন ডেস্ক: : অন্যদিকে রোহিঙ্গা শরণার্থীরাও মিয়ানমারে ফেরার আগে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়...বিস্তারিত

তিন বছরে সাংবাদিকদের ওপর ১ হাজার ৩২৭টি সন্ত্রাসী হামলা  ইসরায়েলের

তিন বছরে সাংবাদিকদের ওপর ১ হাজার ৩২৭টি সন্ত্রাসী হামলা  ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক : গাজা ও ফিলিস্তিনে চলমান সংঘাতের বাস্তব চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্য...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের  ঈদ শুভেচ্ছা!

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের ঈদ শুভেচ্ছা!

আমাদের ডেস্ক : : আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, সেতু মোটরসের চেয়ারম্...বিস্তারিত

সর্বশেষ খবর