চট্টগ্রাম   শুক্রবার, ২১ আগস্ট ২০২৬  

শিরোনাম

কেএফসির হট উইংসে আস্ত মুরগির মাথা!

আন্তর্জাতিক ডেস্ক    |    ১১:৫৩ এএম, ২০২১-১২-২৫

কেএফসির হট উইংসে আস্ত মুরগির মাথা!

মার্কিন ফাস্টফুড চেইন কেন্টাকি ফ্রায়েড চিকেন বা কেএফসির হট উইংস অনেকেরই পছন্দ। মুচমুচে ক্রিসপি হট উইংস দেখলে জিভে জল আসা স্বাভাবিক। কিন্তু সম্প্রতি এমন একটি ছবি ভাইরাল হয়েছে, যা দেখলে গা ঘিনঘিন করে উঠবে কেএফসি-প্রেমীদের। তাদের হট উইংসের বাকেটে পাওয়া গেছে আস্ত মুরগির মাথা। আর তা ভেজে দেওয়া হয়েছে পালক, চোখ, ঠোঁট সব সহই। এর ছবি ভাইরাল হতেই ব্যাপক সমালোচনার মুখে পড়ে কেএফসি। প্রশ্ন ওঠে তাদের খাবারের মান নিয়ে। শেষ পর্যন্ত ইনিয়ে-বিনিয়ে নিজেদের পক্ষে সাফাই গাইলেও এমন ‘ভুল’ আর হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে তারা। অনভিপ্রেত এই ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যে। গত ৩ ডিসেম্বর সেখানে গ্যাব্রিয়েল নামে এক নারী কেএফসির হট উইংসের বাকেটে মুরগির মাথা পান। গ্যাব্রিয়েলের দাবি, কেএফসি থেকে হট উইংসেরই বাকেট কিনেছিলেন তিনি। কিন্তু খেতে গিয়ে চোখ কপালে ওঠে। দেখেন, উইংসের মধ্যে আস্ত মুরগির মাথা। ঠোঁট, চোখ, পালকসহ ভেজে দিয়েছে তারা। এ দেখে আর খেতে পারেননি গ্যাব্রিয়েল। পুরো খাবারটাই ফেলে দিতে হয়েছে তাকে। এর জন্য কেএফসি’কে দুই তারকা (টু স্টার) রেটিং দিয়েছেন তিনি। পরে গ্যাব্রিয়েলের পাওয়া সেই মুরগির মাথা ও কেএফসি’কে দুই তারকা রেটিং দেওয়ার ছবি টুইটারে টেকঅ্যাওয়ে ট্রমা নামে একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়। এরপরেই ভাইরাল হয়ে পড়ে সেটি। এ ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে শেষ পর্যন্ত ভুল স্বীকার করেছে কেএফসি। তাদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এ ঘটনায় আমরা খুবই অবাক। ছবিটি দেখার সঙ্গে সঙ্গে সবাই একত্রিত হয়ে ঘটনার তদন্ত করি। তাতে দেখা যায়, আমরা ‘আসল মুরগিই পরিবেশন করি’। আর এ নিয়ে আমরা অত্যন্ত গর্বিত। কেএফসির সব খাবার পরিবেশনের আগে কঠোর পরীক্ষা-নিরীক্ষার পর যত্ন করে বানানো হয়। তবে এটি সত্যি যে, কঠোর নিয়মনীতির মধ্যেও কিছু ভুল হতে পারে। যেমন, এবারেরটি খুবই বিরল ঘটনা। আর এটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। কেএফসি জানিয়েছে, তারা গ্যাব্রিয়েলের সঙ্গে যোগাযোগ করেছে এবং তার কাছে বিনামূল্যে কিছু খাবার পাঠানো হয়েছে। কেএফসির খাবার কীভাবে তৈরি হয় তা দেখতে সপরিবারে গ্যাব্রিয়েলকে আমন্ত্রণ জানানো হয়েছে। আশা করি, তিনি শিগগিরই আবার পাঁচ তারকা রেটিং দেবেন।

রিটেলেড নিউজ

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত


পর্তুগালে মুসলিম নারীরা নিকাব পরলে ৪ লাখ টাকা জরিমানা

পর্তুগালে মুসলিম নারীরা নিকাব পরলে ৪ লাখ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক : পর্তুগালে জনসমক্ষে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ করে নতুন একটি আইন কার্যকর হয়েছে, যার সরাসরি প্রভাব পড়বে ব...বিস্তারিত


নেত্রকোনায় মুসলিম সেজে মুসলিম তরুণীকে বিয়ে, আট বছর সংসার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেছে এক হিন্দু যুবক

নেত্রকোনায় মুসলিম সেজে মুসলিম তরুণীকে বিয়ে, আট বছর সংসার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেছে এক হিন্দু যুবক

অনলাইন ডেস্ক: : নেত্রকোনায় মুসলিম সেজে এক মুসলিম তরুণীকে বিয়ে করে দীর্ঘ আট বছর সংসার করার পর, পুনরায় হিন্দু ধর্ম গ...বিস্তারিত


রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত


৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের

৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের

অনলাইন ডেস্ক: : অন্যদিকে রোহিঙ্গা শরণার্থীরাও মিয়ানমারে ফেরার আগে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়...বিস্তারিত


তিন বছরে সাংবাদিকদের ওপর ১ হাজার ৩২৭টি সন্ত্রাসী হামলা  ইসরায়েলের

তিন বছরে সাংবাদিকদের ওপর ১ হাজার ৩২৭টি সন্ত্রাসী হামলা  ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক : গাজা ও ফিলিস্তিনে চলমান সংঘাতের বাস্তব চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের  ঈদ শুভেচ্ছা!

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের ঈদ শুভেচ্ছা!

আমাদের ডেস্ক : : আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, সেতু মোটরসের চেয়ারম্...বিস্তারিত



সর্বশেষ খবর