চট্টগ্রাম   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬  

শিরোনাম

১০ জনের সেভিয়াকেও হারাতে পারলো না বার্সা

স্পোর্টস ডেস্ক    |    ০১:২১ পিএম, ২০২১-১২-২২

১০ জনের সেভিয়াকেও হারাতে পারলো না বার্সা

ম্যাচের পুরোটা সময় জুড়েই চললো বৃষ্টি। তাতে স্বাভাবিক ছন্দ ব্যহত হলেও সেভিয়ার মাঠে দাপট দেখিয়েই খেললো বার্সেলোনা। অনেকটা সময় প্রতিপক্ষকে ১০ জনের দল হিসেবে পেলো। তবু জয় নিয়ে মাঠ ছাড়তে পারলো না জাভি হার্নান্দেজের শিষ্যরা। মঙ্গলবার রাতে সেভিয়ার রামন সানচেস স্টেডিয়ামে লা লিগার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। বার্সার হতাশার ম্যাচে বিপক্ষে দাঁড়িয়ে গিয়েছিল গোলপোস্টও। ম্যাচে ৫৯ শতাংশ সময় বল দখলে রেখেছিল বার্সেলোনা। গোলের জন্য তারা ২৩টি শট নেয়, যার মধ্যে মোটে সাতটি ছিল লক্ষ্যে। আর স্বাগতিকদের পাঁচ শটের একটি লক্ষ্যে ছিল, সেটিই হয়েছে গোল। ম্যাচের শুরু থেকেই বেশ কয়েকটি আক্রমণ করে বার্সা। তবে ২২তম মিনিটে উল্টো এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল সেভিয়ার। রাফা মির বার্সেলোনার জালে বলে পাঠালেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়ে যায়। ৩২ মিনিটের মাথায় সেই আক্ষেপ ঘুচে যায় স্বাগতিকদের। বার্সেলোনারই সাবেক মিডফিল্ডার ইভান রাকিতিচের কর্নারে ছুটে গিয়ে ডান পায়ের নিচু শটে দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে গোলটি করেন আর্জেন্টাইন মিডফিল্ডার পাপো গোমেজ। বার্সা সমতায় ফেরে বিরতির আগেই। ম্যাচের ৪৫ মিনিটে উসমান ডেম্বেলের কর্নারে ডি-বক্সে অনেকটা লাফিয়ে হেডে গোল করেন উরুগুয়ের ডিফেন্ডার রোনালদ আরোজো।দ্বিতীয়ার্ধে বড় ধাক্কা খায় সেভিয়া। ৬৪ মিনিটের মাথায় টাচলাইনের বাইরে মেজাজ হারিয়ে আলবার মুখে হাত দিয়ে বল মেরে দেন জুল কুন্দে। লাল কার্ড দেখিয়ে তাকে মাঠছাড়া করেন রেফারি। ১০ জনের সেভিয়াকে এরপর চেপে ধরে বার্সা। আক্রমণে ধার বাড়িয়ে গোল আদায়ের চেষ্টা করে। ৮৪তম মিনিটে এসেছিল দারুণ এক সুযোগও। কিন্তু বাধ সাধে গোলপোস্ট। ডেম্বেলের বাঁ পায়ের শট সরাসরি লাগে পোস্টে গিয়ে। শেষপর্যন্ত ১-১ ড্রয়েই মাঠ ছাড়ে দুই দল। এতে ১৮ ম্যাচে ১১ জয় ও পাঁচ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সেভিয়া। সমান ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। আর ৭টি করে জয় ও ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে সাত নম্বরে বার্সেলোনা।

রিটেলেড নিউজ

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত


আতলেতিকোকে হারিয়ে এগিয়ে গেল রিয়াল, আর্সেনালের বিশাল জয়

আতলেতিকোকে হারিয়ে এগিয়ে গেল রিয়াল, আর্সেনালের বিশাল জয়

স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো মà...বিস্তারিত


বিসিবির কাছে চার মাসের বেতন বকেয়া সাকিবের!

বিসিবির কাছে চার মাসের বেতন বকেয়া সাকিবের!

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত


চমক দেখিয়ে পাওয়া জয়কে ‘বোনাস’ বলছেন সেরেনা

চমক দেখিয়ে পাওয়া জয়কে ‘বোনাস’ বলছেন সেরেনা

স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত


 প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ জিতলো স্পেন

 প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ জিতলো স্পেন

স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছিà¦...বিস্তারিত


একাদশের ১১ জনকেই ম্যাচ উইনার বললেন আফ্রিদি

একাদশের ১১ জনকেই ম্যাচ উইনার বললেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: : মনছুর আলম মুন্না : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালাতে গিয়ে গোলà¦...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর