চট্টগ্রাম   শুক্রবার, ২১ আগস্ট ২০২৬  

শিরোনাম

হাইতিতে ট্যাংকার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯০

আন্তর্জাতিক ডেস্ক    |    ১২:১৩ পিএম, ২০২১-১২-২১

হাইতিতে ট্যাংকার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯০

ক্যারিবিয়ান দেশ হাইতিতে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ জনে। গত সপ্তাহে দেশটির উত্তরে ক্যাপ-হাইতিয়ান শহরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। খবর আল-জাজিরার।ক্যাপ-হাইতিয়ানের ডেপুটি মেয়র প্যাট্রিক আলমোনোর স্থানীয় সময় সোমবার (২০ ডিসেম্বর) জানান, যারা হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের গুরুতর অবস্থার কারণে মৃত্যুর সংখ্যা ‘এখনো দুর্ভাগ্যবশত অসম্পূর্ণ’।এর আগে গত বুধবার হাইতিয়ান কর্তৃপক্ষ যে তথ্য প্রকাশ করেছিল তাতে ৭৫ জনের মৃত্যু ও ৪৭ জন গুরুতর দগ্ধ বলে জানা গিয়েছিল। হাইতিতে ট্যাংকার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯০ এদিকে, দেশটির স্বাস্থ্যবিভাগ পরিস্থিতি সামাল দিতে সংশ্লিষ্ট সবাইকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে। ইউনিসেফের হাইতি কার্যালয়ের পক্ষ থেকেও দগ্ধদের চিকিৎসায় সব ধরনের সহায়তা করা হচ্ছে বলে জানিয়েছে তারা। সরকারি কর্মকর্তারা জানান, একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ এড়াতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাংকারটি উল্টে যায়। এরপর ট্যাংকারের জ্বালানি সংগ্রহ করতে সড়কে চলে আসেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। এসময় ট্যাংকার বিস্ফোরণে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে অনেকে হতাহত হন। এই ঘটনার পর নিহতদের শ্রদ্ধায় দেশটিতে তিন দিনের শোক ঘোষণা করেন প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি। তিনি বলেন, দুর্ঘটনার পর পুরো ক্যারিবিয়ান জাতি শোকাহত। নিহতদের স্মরণে আজ মঙ্গলবার হাইতির ক্যাথেড্রালে স্মরণসভা ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। দীর্ঘদিন ধরে অস্থিরতা বিরাজ করছে হাইতির রাজনীতি ও অর্থনীতিতে। এর মধ্যে গত জুলাই মাসে নিজ বাড়িতে বন্দুকধারীদের হামলায় প্রাণ হারিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোভেনেল ময়িজ। ফলে আগে থেকেই অশান্ত ক্যারিবীয় দেশটির পরিস্থিতি আরও অনিশ্চয়তার মধ্যে পড়ে। ক্যারিবিয়ান দেশটিতে গত আগস্টেও ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়। তাছাড়া বর্তমানে তীব্র জ্বালানি সংকট শুরু হয়েছে পুরো দেশজুড়ে।

রিটেলেড নিউজ

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত


পর্তুগালে মুসলিম নারীরা নিকাব পরলে ৪ লাখ টাকা জরিমানা

পর্তুগালে মুসলিম নারীরা নিকাব পরলে ৪ লাখ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক : পর্তুগালে জনসমক্ষে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ করে নতুন একটি আইন কার্যকর হয়েছে, যার সরাসরি প্রভাব পড়বে ব...বিস্তারিত


নেত্রকোনায় মুসলিম সেজে মুসলিম তরুণীকে বিয়ে, আট বছর সংসার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেছে এক হিন্দু যুবক

নেত্রকোনায় মুসলিম সেজে মুসলিম তরুণীকে বিয়ে, আট বছর সংসার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেছে এক হিন্দু যুবক

অনলাইন ডেস্ক: : নেত্রকোনায় মুসলিম সেজে এক মুসলিম তরুণীকে বিয়ে করে দীর্ঘ আট বছর সংসার করার পর, পুনরায় হিন্দু ধর্ম গ...বিস্তারিত


রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত


৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের

৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের

অনলাইন ডেস্ক: : অন্যদিকে রোহিঙ্গা শরণার্থীরাও মিয়ানমারে ফেরার আগে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়...বিস্তারিত


তিন বছরে সাংবাদিকদের ওপর ১ হাজার ৩২৭টি সন্ত্রাসী হামলা  ইসরায়েলের

তিন বছরে সাংবাদিকদের ওপর ১ হাজার ৩২৭টি সন্ত্রাসী হামলা  ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক : গাজা ও ফিলিস্তিনে চলমান সংঘাতের বাস্তব চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের  ঈদ শুভেচ্ছা!

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের ঈদ শুভেচ্ছা!

আমাদের ডেস্ক : : আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, সেতু মোটরসের চেয়ারম্...বিস্তারিত



সর্বশেষ খবর