চট্টগ্রাম   শুক্রবার, ২১ আগস্ট ২০২৬  

শিরোনাম

কর দেওয়া নিয়ে মুখ খুললেন ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক    |    ১২:০৯ পিএম, ২০২১-১২-২১

কর দেওয়া নিয়ে মুখ খুললেন ইলন মাস্ক

বিশ্বের শীর্ষ ধনী টেসলা ও স্পেসএক্সের মালিক ইলন মাস্ক। বর্তমানে তার সম্পদের পরিমাণ ১৮ হাজার ৫০০ কোটি ডলার। চলতি বছর তিনি ১১ বিলিয়ন অর্থাৎ ১১শ কোটি ডলার কর দেবেন বলে জানিয়েছেন। বিষয়টি নিজেই তিনি টুইট বার্তায় জানান। খবর বিবিসির।ইলন মাস্ক কত কর দেন এবং কর ফাঁকি দেন কিনা এসব বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা। এর মাঝেই নিজের কর দেওয়ার বিষয়টি জানিয়ে দিলেন এই ধনকুবের। চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট সিনেটর এলিজাবেথ ওয়ারেন তার টুইটারে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের উদ্দেশ্যে বলেন, অন্যদের থেকে সুযোগ নেওয়া বন্ধ করে ইলন মাস্কের কর প্রদান করা উচিত। এরই প্রতিক্রিয়ায় নিজের টুইটার একাউন্টে কর দেওয়ার বিষয়টি নিশ্চিত করলেন ইলন মাস্ক। গত সপ্তাহে বিশ্বব্যাপী আরও একটি খবর চাওড় হয় ইলন মাস্কের। সেটি হলো বিখ্যাত মার্কিন সাময়িকী টাইমের নজরে ২০২১ সালের বর্ষসেরা ব্যক্তিত্ব বা ‘পারসন অব দ্য ইয়ার’ হয়েছেন টেসলার এই সিইও ইলন মাস্ক। সোমবার (১৩ ডিসেম্বর) এ ঘোষণা দেয় টাইম কর্তৃপক্ষ। ম্যাগাজিনের এডিটর-ইন-চিফ এডওয়ার্ড ফেলসেনথাল জানান, একটি অস্তিত্ব সংকটের সমাধান, টেক টাইটানদের যুগের সম্ভাবনা ও সংকটগুলোকে চিত্রায়িত করা, সমাজের সবচেয়ে সাহসী পরিবর্তন পরিচালনার জন্য টাইমের নজরে ২০২১ সালের সেরা ব্যক্তিত্ব ইলন মাস্ক। করোনাকালীন ২০২১ সাল অনেকের জন্য সর্বনাশ ডেকে আনলেও ইলন মাস্কের জন্য ভালোই যাচ্ছে। এ বছর তার কোম্পানি বিশ্বের সবচেয়ে দামী ইলেক্ট্রিক গাড়ি নির্মাতা হয়ে উঠেছে। চলতি বছর টেসলার বাজারমূল্য এক ট্রিলিয়ন বা এক লাখ কোটি ডলারের বেশি বেড়েছে, যার ফলে এর মূল্য দাঁড়িয়েছে ফোর্ড মোটর ও জেনারেল মোটরসের সম্মিলিত মূল্যের চেয়েও বেশি। একই বছর মাস্কের রকেট কোম্পানি পুরোটাই বেসরকারি ক্রু নিয়ে মহাকাশ ঘুরে এসেছে। ব্রেইন-চিপ স্টার্টআপ নিউরালিংক এবং অবকাঠামো নির্মাতা বোরিং কোম্পানির নেতৃত্বও তার হাতে।

রিটেলেড নিউজ

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত


পর্তুগালে মুসলিম নারীরা নিকাব পরলে ৪ লাখ টাকা জরিমানা

পর্তুগালে মুসলিম নারীরা নিকাব পরলে ৪ লাখ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক : পর্তুগালে জনসমক্ষে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ করে নতুন একটি আইন কার্যকর হয়েছে, যার সরাসরি প্রভাব পড়বে ব...বিস্তারিত


নেত্রকোনায় মুসলিম সেজে মুসলিম তরুণীকে বিয়ে, আট বছর সংসার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেছে এক হিন্দু যুবক

নেত্রকোনায় মুসলিম সেজে মুসলিম তরুণীকে বিয়ে, আট বছর সংসার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেছে এক হিন্দু যুবক

অনলাইন ডেস্ক: : নেত্রকোনায় মুসলিম সেজে এক মুসলিম তরুণীকে বিয়ে করে দীর্ঘ আট বছর সংসার করার পর, পুনরায় হিন্দু ধর্ম গ...বিস্তারিত


রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত


৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের

৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের

অনলাইন ডেস্ক: : অন্যদিকে রোহিঙ্গা শরণার্থীরাও মিয়ানমারে ফেরার আগে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়...বিস্তারিত


তিন বছরে সাংবাদিকদের ওপর ১ হাজার ৩২৭টি সন্ত্রাসী হামলা  ইসরায়েলের

তিন বছরে সাংবাদিকদের ওপর ১ হাজার ৩২৭টি সন্ত্রাসী হামলা  ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক : গাজা ও ফিলিস্তিনে চলমান সংঘাতের বাস্তব চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের  ঈদ শুভেচ্ছা!

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের ঈদ শুভেচ্ছা!

আমাদের ডেস্ক : : আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, সেতু মোটরসের চেয়ারম্...বিস্তারিত



সর্বশেষ খবর