চট্টগ্রাম   শুক্রবার, ২১ আগস্ট ২০২৬  

শিরোনাম

বিশ্বে করোনায় আক্রান্ত সাড়ে ২৭ কোটি ছুঁই ছুঁই

আন্তর্জাতিক ডেস্ক    |    ০৩:৫০ পিএম, ২০২১-১২-২০

বিশ্বে করোনায় আক্রান্ত সাড়ে ২৭ কোটি ছুঁই ছুঁই

বিশ্বে এখন নতুন আতংক করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট। এ নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছেই। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ নানা ধরনের বিধিনিষেধ জারি করা শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আরও তিন হাজার ৭২৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু রাশিয়ায় মারা গেছেন এক হাজার ২৩ জন। একই সময়ে বিশ্বে নতুন করে আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত হয়েছেন চার লাখ ৬৮ হাজার ৪৪২ জন। এসময়ে সেরে উঠেছেন তিন লাখ ২৮ হাজার ৩৯০ জন।সোমবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ লাখ ৭০ হাজার ১৭৬ জনে। মহামারি শুরুর পর এখন পর্যন্ত ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ২৭ কোটি ৪৯ লাখ ৯৭ হাজার জন। আর সুস্থ হয়েছেন ২৪ কোটি ৬৬ লাখ ৬৭ হাজার ২৬২ জন।করোনার স্বাস্থ্যবিধি হিসেবে অনেকে মাস্ক পরিধান করে চলাচল করছেন, অক্সফোর্ড সারকাস আন্ডারগ্রাউন্ড স্টেশন, লন্ডন করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ও শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট সংক্রমিত হয়েছেন পাঁচ কোটি ১৭ লাখ ৬৫ হাজার ৭১৪ জন। তাদের মধ্যে মারা গেছেন আট লাখ ২৭ হাজার ৩২৩ জন। আর করোনা থেকে সেরে উঠেছেন চার কোটি পাঁচ লাখ ৩৯ হাজার ৮৭৫ জন। সংক্রমণের দিক দিয়ে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এ পর্যন্ত সংক্রমিত হয়েছেন তিন কোটি ৪৭ লাখ ৪২ হাজার ৬৩৬ জন। মৃত্যু হয়েছে চার লাখ ৭৭ হাজার ৪২২ জনের। আর সুস্থ হয়েছেন তিন কোটি ৪১ লাখ ৭৮ হাজার ৯৪০ জন। করোনায় যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ছয় লাখ ১৭ হাজার ৮৩৮ জনের। মোট সংক্রমিত হয়েছেন দুই কোটি ২২ লাখ ১৩ হাজার ৭৬২ জন। আর সুস্থ হয়েছেন দুই কোটি ১৪ লাখ ১৪ হাজার ৩১৮ জন। তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ফ্রান্স, জার্মানি, ইরান, স্পেন, আর্জেন্টিনা ও ইতালি।তালিকায় বাংলাদেশের অবস্থান ৩১ নম্বরে। দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৮১ হাজার ৮৩ জন। তাদের মধ্যে মারা গেছেন ২৮ হাজার ৪৮ জন। দেশে করোনায় আক্রান্ত হওয়ার পর সেরে উঠেছেন মোট ১৫ লাখ ৪৫ হাজার ৫৭১ জন।২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

রিটেলেড নিউজ

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত


পর্তুগালে মুসলিম নারীরা নিকাব পরলে ৪ লাখ টাকা জরিমানা

পর্তুগালে মুসলিম নারীরা নিকাব পরলে ৪ লাখ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক : পর্তুগালে জনসমক্ষে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ করে নতুন একটি আইন কার্যকর হয়েছে, যার সরাসরি প্রভাব পড়বে ব...বিস্তারিত


নেত্রকোনায় মুসলিম সেজে মুসলিম তরুণীকে বিয়ে, আট বছর সংসার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেছে এক হিন্দু যুবক

নেত্রকোনায় মুসলিম সেজে মুসলিম তরুণীকে বিয়ে, আট বছর সংসার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেছে এক হিন্দু যুবক

অনলাইন ডেস্ক: : নেত্রকোনায় মুসলিম সেজে এক মুসলিম তরুণীকে বিয়ে করে দীর্ঘ আট বছর সংসার করার পর, পুনরায় হিন্দু ধর্ম গ...বিস্তারিত


রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত


৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের

৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের

অনলাইন ডেস্ক: : অন্যদিকে রোহিঙ্গা শরণার্থীরাও মিয়ানমারে ফেরার আগে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়...বিস্তারিত


তিন বছরে সাংবাদিকদের ওপর ১ হাজার ৩২৭টি সন্ত্রাসী হামলা  ইসরায়েলের

তিন বছরে সাংবাদিকদের ওপর ১ হাজার ৩২৭টি সন্ত্রাসী হামলা  ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক : গাজা ও ফিলিস্তিনে চলমান সংঘাতের বাস্তব চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের  ঈদ শুভেচ্ছা!

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের ঈদ শুভেচ্ছা!

আমাদের ডেস্ক : : আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, সেতু মোটরসের চেয়ারম্...বিস্তারিত



সর্বশেষ খবর