শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০২:২৬ পিএম, ২০২১-১২-১৯
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে ছোট একটি প্লেন বিধ্বস্ত হয়ে দুই শিশুসহ চারজন নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার (১৯ ডিসেম্বর) কুইন্সল্যান্ডের উপকূলে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ব্রিসবেনের উত্তর-পূর্বাঞ্চল থেকে উড্ডয়নের কিছু সময় পর স্থানীয় সময় সকাল ৯টার দিকে প্লেনটি বিধ্বস্ত হয়ে পানিতে পড়ে যায়।দুর্ঘটনার পর দুপুর ১২টার মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের মধ্যে ৬৯ বছর বয়সী পাইলটও রয়েছেন। দুর্ঘটনায় নিহত অন্য আরেক ব্যক্তি ও দুই শিশুর পরিচয় পুলিশ এখনো নিশ্চিত করতে পারেনি। তবে তারা ধারণা করছেন, পাইলটের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাও থাকতে পারে।স্থানীয় গণমাধ্যমগুলোতে প্রকাশিত বিভিন্ন ছবিতে দেখা যায় যে, চার সিটের একটি ছোট প্লেন পানির মধ্যে উল্টে আছে।অস্ট্রেলিয়ায় প্লেন বিধ্বস্ত, শিশুসহ নিহত ৪ রেডক্লিফ বিমানবন্দর থেকে উড্ডয়নের অল্প সময় পর চার সিটের ওই ছোট প্লেনটি কীভাবে বিধ্বস্ত হলো তা তদন্ত করে দেখছে কুইন্সল্যান্ড রাজ্য পুলিশ।কুইন্সল্যান্ড পুলিশ কর্মকর্তা ক্রেগ হোয়াইট এটিকে বড়দিনের উৎসবের আগে দুঃখজনক ঘটনা বলে বর্ণনা করেছেন।
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : পর্তুগালে জনসমক্ষে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ করে নতুন একটি আইন কার্যকর হয়েছে, যার সরাসরি প্রভাব পড়বে ব...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : নেত্রকোনায় মুসলিম সেজে এক মুসলিম তরুণীকে বিয়ে করে দীর্ঘ আট বছর সংসার করার পর, পুনরায় হিন্দু ধর্ম গ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : অন্যদিকে রোহিঙ্গা শরণার্থীরাও মিয়ানমারে ফেরার আগে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : গাজা ও ফিলিস্তিনে চলমান সংঘাতের বাস্তব চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited