চট্টগ্রাম   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬  

শিরোনাম

চ্যালেঞ্জের মুখে ইরানের জাফরান ব্যবসায়ীরা

আন্তর্জাতিক ডেস্ক    |    ১২:৩৬ পিএম, ২০২১-১২-১৯

চ্যালেঞ্জের মুখে ইরানের জাফরান ব্যবসায়ীরা

সুগন্ধ আর রংয়ের জন্য বিশ্বজুড়ে প্রাচীনকাল থেকেই বেশ কদর রয়েছে জাফরানের। মহাবীর আলেকজান্ডারও জাফরানের সুগন্ধে বিভোর ছিলেন। তিনি জাফরান মেশানো চা পান করতেন, ভাতের মধ্যেও খেতেন জাফরান। এমনকি জাফরান মেশানো জলে গোসল করতেন।রোমান নব দম্পতিরা তাদের বিছানায় সুগন্ধ ছড়ানোর জন্যও ব্যবহার করতেন জাফরান। তবে আজকের জগতে জাফরান সবচেয়ে বেশি ব্যবহার করা হয় খাবার পরিবেশনে। বিশ্বের অন্যতম দামি মসলা জাফরান, যা একই সঙ্গে খাবারের প্রতি আকর্ষণ বাড়ায় এবং সুগন্ধ ছড়ায়। জাফরানে ওষুধি গুণ থাকায় খাবার ছাড়াও আরও বিভিন্ন কাজে এর ব্যবহার হয়ে থাকে।ক্রোকাস সেটিভাস নামে একটি ফুলের আঁশ এই জাফরান। এর আদিনিবাস হলো গ্রিসে। ধীরে ধীরে জাফরানের চাষ ইরানসহ বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। বর্তমানে ইরান বিশ্বে ৯০ শতাংশ জাফরান রপ্তানি করে। ব্রিটেনের এক আমদানিকারক গত নভেম্বরে ইরান থেকে এক কিলোগ্রাম জাফরান আমদানি করেন। এর বাজার মূল্য ছিল ১৪শ মার্কিন ডলার বা ১ লাখ ২০ হাজার টাকার বেশি।জাফরানের সুগন্ধ বিশ্বব্যাপী ছড়িয়ে দিলেও ভালো নেই ইরানের জাফরান ব্যবসায়ীরা। কঠিন চ্যালেঞ্জের মধ্যে দিন পার করছেন তারা। করোনা মহামারির মধ্যে বিশ্বজুড়ে জাফরানের চাহিদা বাড়লেও সময়মতো সরবরাহ করতে পারেননি এই ব্যবসায়ীরা।দেশটিতে খরা, শিপিং ও শ্রমের খরচ বেড়ে যাওয়া, পরিবহণে কালক্ষেপণসহ নানা জটিলতার মধ্যে পড়েছেন জাফরান ব্যবসায়ীরা। এছাড়া, পরমাণু ইস্যুতে আমেরিকার নিষেধাজ্ঞার ফলে বিশ্ব অর্থনীতি থেকে ছিটকে পড়ছে ইরান। ফলে অন্য কোনো বিকল্প উপায় খুঁজছেন জাফরান ব্যবসায়ীরা। এতে তাদের দালালদের খপ্পড়ে পড়তে হয়, অস্বচ্ছ উপায়ে সরবরাহ করতে হয়। পেমেন্টের ক্ষেত্রেও জটিল পরিস্থিতি মোকাবিলা করেন ইরানের জাফরান ব্যবসায়ীরা।এক কেজি জাফরান কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইরানের সবচেয়ে বেশি জাফরান উৎপাদনকারী অঞ্চল খোরাসান থেকে চলে যায় দুবাই বা স্পেনে। অনেক সময় ওজন বাড়ানোর জন্য এতে অন্য কিছু উপাদানও মেশানো হয়। গত ফেব্রুয়ারি মাসে স্প্যানিশ পুলিশ একটি চোরাচালান আটকে চারশ কেজি জাফরান জব্দ করে। ইরান থেকে আমদানির পর এতে সস্তা উপাদান যোগ করা হয়েছিল বলে জানা যায়।এসব কারণে ইরানের সত্যিকারের জাফরান ব্যবসায়ীরা বিপাকে পড়ছেন। ইরানের একজন রপ্তানিকারক ভাহিদ জাফারি। তিনি সবেমাত্র ভিয়েতনামের একজন ক্লায়েন্টের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন। তিনি বলেন, আমাকে আমার গ্রাহকদের আস্থা অর্জনের জন্য আরও বেশি চেষ্টা করতে হবে। তিনি আরও জানান, ভিয়েতনামের ওই ক্লায়েন্ট তাকে বলেন, তারা আসলে নকল জাফরান সরবরাহ নিয়ে উদ্বিগ্ন। ইরান থেকে জাফরান নিতে অন্য গ্রাহকরাও ভয় পাচ্ছেন, বিশেষ করে মধ্যস্থতাকারীদের মাধ্যমে সরবরাহ নিয়ে। কারণ তারাও আমেরিকার কালো তালিকাভুক্ত হবে। আমেরিকার নিষেধাজ্ঞার কারণে আমদানিকারকরাও ভয়ের মধ্যে থাকেন।ব্রিটেনের এক আমদানিকারক বলছিলেন, তার দুবাই ও ব্রিটেনের ব্যাংক একাউন্ট বন্ধ। প্রতি ছয় মাস পরপর বার্কলেস নামে একটি ব্রিটিশ ব্যাংক তাকে জিজ্ঞেস করে, তিনি ইরানের সঙ্গে ব্যবসা করেন কিনা। তিনি বলেন, আমাকে এ বিষয়ে মিথ্যা বলতে হয়।ইরানের জন্য আগে এমন কঠিন পরিস্থিতি ছিল না। বিশেষ করে ২০১৫ সালে ইরানের সঙ্গে ব্যবসা বাণিজ্য সহজ করা হয়েছিল। সে সময় ইরান বেশ কয়েকটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার শর্তে তাদের পারমাণবিক কার্যক্রম সীমিত রাখতে সম্মত হয়। কিন্তু তিন বছর পর, ২০১৮ সালে যখন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে আমেরিকাকে প্রত্যাহার করে পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করেন।২০১৫ সালের সেই পরমাণুবিষয়ক চুক্তি পুনরুদ্ধার করার জন্য আলোচনা চলছে ভিয়েনায়। যদিও এখন পর্যন্ত আলোচনার অগ্রগতি খুবই কম। তবুও এটি ইরানের ব্যবসায়ীদের মনে আশা জাগানিয়া ব্যাপার বলা যায়। তেহরানের এক জাফরান ডিলার বলছিলেন, যদি বর্তমানে আপনি ইরান থেকে জাফরান রপ্তানি করতে পারেন তাহলে আপনি একজন সুপারম্যান।

রিটেলেড নিউজ

জাতিসংঘের মানবাধিকার প্রতিনিধির রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

জাতিসংঘের মানবাধিকার প্রতিনিধির রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির সার্বিক অবস্থা মূল্যায়নে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিà...বিস্তারিত


আফগানিস্তানে ১০ কোটি ৫০ লাখ ডলারের বিদ্যুৎ প্রকল্পের চুক্তি, উৎপাদিত হবে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ

আফগানিস্তানে ১০ কোটি ৫০ লাখ ডলারের বিদ্যুৎ প্রকল্পের চুক্তি, উৎপাদিত হবে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ

অনলাইন ডেস্ক: : আফগানিস্তানের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, সঞ্চালন অবকাঠামো সম্প্রসারণ এবং জ্বালানি খাতে স্বà¦...বিস্তারিত


উখিয়ায় কড়া নিরাপত্তায় চার রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখলেন ডাচেস সোফি

উখিয়ায় কড়া নিরাপত্তায় চার রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখলেন ডাচেস সোফি

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : ​কক্সবাজারের উখিয়ায় অবস্থিত চারটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজ...বিস্তারিত


রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কাল উখিয়ার ক্যাম্পে আসছেন ডাচেস সোফি

রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কাল উখিয়ার ক্যাম্পে আসছেন ডাচেস সোফি

অনলাইন ডেস্ক: : রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা, মানবিক সহায়তা ও নিরাপত্তা পরিস্থিতি দেখতে আগামীকাল মঙ্গলবার (১à...বিস্তারিত


গাজায় বন্যায় প্লাবিত বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ৭০ হাজার তাঁবু, অবরোধের মাঝে চরম দুর্ভোগ

গাজায় বন্যায় প্লাবিত বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ৭০ হাজার তাঁবু, অবরোধের মাঝে চরম দুর্ভোগ

অনলাইন ডেস্ক: : গাজায় শীত মৌসুমের প্রথম ঝড় ও ভারী বৃষ্টিতে ভয়াবহ মানবিক সংকটে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ম...বিস্তারিত


সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার ৭ বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার ৭ বাংলাদেশি নিহত

চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। à...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: : মনছুর আলম মুন্না : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালাতে গিয়ে গোলà¦...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর