শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১২:২৯ পিএম, ২০২১-১২-১৯
নৌকায় করে ফ্রান্স থেকে যুক্তরাজ্যে যাওয়ার পথে ইংলিশ চ্যানেল থেকে ৯০০ এর বেশি অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। ব্রিটেনের স্বরাষ্ট্র দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার কেন্ট উপকূলে ১৯টি নৌকায় ৫৫৯ জন এবং শুক্রবার ৩৫৮ জনকে নিয়ে ১০টি নৌকায় পারাপার হয়েছে। এছাড়া গত দুই দিনে ফ্রান্স কর্তৃপক্ষ ৫৬৪ জনকে আটকে দিয়েছে।চলতি বছর ছোট নৌকায় করে ২৭ হাজার ৭০০ জন ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছে। যেখানে ২০২০ সালে এই চ্যানেল অতিক্রম করে আট হাজার ৪০০ জন।গত মাসে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে ক্যালাইসের কাছে এক অন্তঃসত্ত্বাসহ সাত নারী ও তিন শিশু এবং ১৭ জন পুরুষসহ একটি নৌকা ডুবে যায়।ক্ল্যান্ডেস্টাইন চ্যানেল থ্রেট কমান্ডার ড্যান ও'মাহনি বলেন, গত মাসের দুঃখজনক ঘটনা চ্যানেল অতিক্রমের বিপজ্জনক বার্তা দেয় এবং আমরা এর পেছনে থাকা অপরাধী চক্রের সদস্যদের ধরতে আমাদের ইউরোপীয় ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ।তিনি আরও বলেন, অবিশ্বাস্যভাবে এই চক্রগুলো তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে এবং মানুষকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে।
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির সার্বিক অবস্থা মূল্যায়নে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : আফগানিস্তানের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, সঞ্চালন অবকাঠামো সম্প্রসারণ এবং জ্বালানি খাতে স্বà¦...বিস্তারিত
উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় অবস্থিত চারটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা, মানবিক সহায়তা ও নিরাপত্তা পরিস্থিতি দেখতে আগামীকাল মঙ্গলবার (১à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় শীত মৌসুমের প্রথম ঝড় ও ভারী বৃষ্টিতে ভয়াবহ মানবিক সংকটে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ম...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited