শিরোনাম
বিনোদন ডেস্ক | ০২:১৬ পিএম, ২০২১-১২-১৮
ভিকি কৌশলের সঙ্গে মালাবদল ও বিয়ের আনুষ্ঠানিকতার ঘোর এখনো কাটেনি। তবে এরইমধ্যে রান্নাঘরে ঢুকে পড়েছেন বলিউডের জনপ্রিয় নায়িকা ক্যাটরিনা কাইফ। পাঞ্জাবি রীতি মেনে শুক্রবার (১৭ ডিসেম্বর) শ্বশুরবাড়িতে প্রথমবার রান্নাঘরে গিয়ে নতুন বউ ক্যাটরিনা মিষ্টি খাবারও বানিয়েছেন।রীতি অনুযায়ী, বিয়ের পর প্রথমবার রান্নাঘরে ঢুকলে নতুন বউকে অবশ্যই মিষ্টি জাতীয় খাবার বানাতে হবে। সেই রীতি মেনে বলিউড তারকা ক্যাটরিনা বানালেন সুজির হালুয়া।ভিকির পরিবারকে সুজির হালুয়া বানিয়ে খাওয়াতে পেরে মহাখুশি ক্যাট। সুজির হালুয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম শেয়ার করেছেন তিনি। সেখানে ক্যাটরিনা লিখেছেন, ‘আমি বানিয়েছি!’ইনস্টাগ্রামে স্টোরিতে শেয়ার করা ছবিতে দেখা গেছে, সুজির হালুয়ার বাটি হাতে ধরে আছে ক্যাটরিনা। হাতজুড়ে মেহেদি বলে দিচ্ছে নববধূ ক্যাট। ড্রাই ফ্রুটস দিয়ে সাজানো সেই হালুয়া দেখতে সুস্বাদু বলছেন ভক্তরা।গত ৯ ডিসেম্বর রাজস্থানের ঐতিহাসিক প্রাসাদে রাজকীয় বিয়ে সেরেছেন ক্যাটরিনা-ভিকি। অজানা স্থানে হানিমুন সেরে শুক্রবার মুম্বইয়ে ফিরেছেন নবদম্পতি। বিমানবন্দরে হাসিমাখা মুখে ক্যামেরাবন্দি হয়েছেন তারা।এদিকে, শুক্রবারই ক্যাটরিনা বদলে ফেলেছেন তার ইনস্টাগ্রাম প্রোফাইল ছবি। বলিউডের জনপ্রিয় এই নায়িকার ইনস্টাগ্রামের প্রোফাইল ছবিটি এতোদিন ছিল তার একার। এবার সেখানে স্থান পেয়েছে ভিকি-ক্যাটের রঙিন মুহূর্তের একটি ছবি।৭-৯ ডিসেম্বর পর্যন্ত চলেছে ভিকি-ক্যাটরিনার গ্র্যান্ড বিয়ের অনুষ্ঠান। বিয়ের আসরে কেবল পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরাই হাজির ছিলেন। ইন্ডাস্ট্রির তরফে পৌঁছেছিলেন কবির খান, মিনি মাথুর, নেহা ধুপিয়া, অঙ্গদ বেদী, মালবিকা মোহন, শর্বরিরা। তবে খুব শিগগির গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করতে চলেছেন নবদম্পতি।
চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ১২ রবিউল আউয়াল সীরাতুন্নবী স. উপলক্ষে দেশীয় সাংস্কৃতিক সংসদ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে না'তà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : বিভিন্ন ইস্যুতে যখন সরকার ও বিরোধীদলের মধ্যে রাজনৈতিক বিরোধ ক্রমশ বাড়ছে, ঠিক তখনই এক ব্যতিক্রমী ও ...বিস্তারিত
বিনোদন ডেস্ক : জনপ্রিয় তারকা শবনম ফারিয়া বড্ড বাবাভক্ত। তার বাবা মীর আবদুল্লাহ পেশায় একজন চিকিৎসক ছিলেন। ২০১৭ সà¦...বিস্তারিত
বিনোদন ডেস্ক : বলিউড তারকা ভিকি কৌশলের ‘ছাবা’ সিনেমাটি বক্স অফিস কাঁপাচ্ছে। গত ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে সà...বিস্তারিত
বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অনুষ্ঠান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে হয়েছে অ্যাওয়ার্ডের ৬à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited