শিরোনাম
বিনোদন ডেস্ক | ০২:১০ পিএম, ২০২১-১২-১৮
কে প্রিয়াঙ্কা চোপড়া? এই প্রশ্ন করার হয়তো কোনো অর্থই হয় না। কারণ তার পরিচয়, জনপ্রিয়তা তিনি নিজেই। প্রিয়াঙ্কা কঠোর পরিশ্রমে নিজেকে তৈরি করেছেন। প্রিয়াঙ্কা তো এখন শুধু বলিউড তারকা নন, গোটা দুনিয়াজুড়েই প্রিয়াঙ্কার চর্চা। এমন অভিনেত্রীর পরিচয় যদি স্বামীর পরিচয়ে হয়, তাহলে? হ্যাঁ, সম্প্রতি এমনই এক কাণ্ড ঘটিয়েছে বিদেশি ম্যাগাজিন ডেইলি মেইল। প্রিয়াঙ্কাকে নিয়ে প্রকাশিত খবরে প্রিয়াঙ্কার নামের পাশে লিখলেন নিক জোনাসের স্ত্রী। তাতেই ক্ষেপে গেলেন এ অভিনেত্রী।বৃহস্পতিবার প্রিয়াঙ্কা তার ইনস্টাগ্রামের স্টোরিতে প্রকাশিত খবরের স্ক্রিনশট পোস্ট করে সংবাদমাধ্যমের প্রতি ক্ষোভ উগরে দিলেন। প্রিয়াঙ্কা লিখলেন, ‘অবাক লাগছে। একটি জনপ্রিয় ছবির প্রচারে অংশ নিয়েছিলাম। সেই খবর প্রকাশিত হওয়ার পর দেখলাম আমাকে নিক জোনাসের স্ত্রী হিসেবে লেখা হয়েছে।’এখানেই থেমে থাকেননি প্রিয়াঙ্কা। ঘটনার প্রতিবাদ করে অভিনেত্রী লেখেন, ‘বার বার কেন নারীদের সঙ্গে এটা ঘটতে থাকে? স্বামী ছাড়া কি তাদের আর কোনো পরিচয় নেই? আমি কি আমার আইএমডিবির লিঙ্কে থাকা বায়ো পোস্ট করবো।’
চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ১২ রবিউল আউয়াল সীরাতুন্নবী স. উপলক্ষে দেশীয় সাংস্কৃতিক সংসদ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে না'তà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : বিভিন্ন ইস্যুতে যখন সরকার ও বিরোধীদলের মধ্যে রাজনৈতিক বিরোধ ক্রমশ বাড়ছে, ঠিক তখনই এক ব্যতিক্রমী ও ...বিস্তারিত
বিনোদন ডেস্ক : জনপ্রিয় তারকা শবনম ফারিয়া বড্ড বাবাভক্ত। তার বাবা মীর আবদুল্লাহ পেশায় একজন চিকিৎসক ছিলেন। ২০১৭ সà¦...বিস্তারিত
বিনোদন ডেস্ক : বলিউড তারকা ভিকি কৌশলের ‘ছাবা’ সিনেমাটি বক্স অফিস কাঁপাচ্ছে। গত ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে সà...বিস্তারিত
বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অনুষ্ঠান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে হয়েছে অ্যাওয়ার্ডের ৬à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited