চট্টগ্রাম   শুক্রবার, ২১ আগস্ট ২০২৬  

শিরোনাম

করোনায় আরও ৭ হাজার মৃত্যু, শনাক্ত ৭ লাখ

আন্তর্জাতিক ডেস্ক    |    ১২:৫৬ পিএম, ২০২১-১২-১৮

করোনায় আরও ৭ হাজার মৃত্যু, শনাক্ত ৭ লাখ


করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে আরও ৭ হাজার ৩৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ২৯ হাজার ৪৮৮ জন। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন আরও ৫ লাখ ৪৪ হাজার ৪০০ জন।এ নিয়ে বর্তমানে বিশ্বে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ লাখ ৬০ হাজার ৭৬৭ জনে। আক্রান্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ২৭ কোটি ৩৯ লাখ ৭৭ হাজার ৪৬ জনে। এছাড়া সর্বমোট সুস্থ হয়েছেন ২৪ কোটি ৫৮ লাখ ৪৬ হাজার ৬ জন।শনিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশটিতে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৬৩ হাজার ৭০৭ জন এবং মারা গেছেন এক হাজার ৬৫৩ জন। এ পর্যন্ত দেশটিতে ৫ কোটি ১৬ লাখ ১০ হাজার ২৮১ জন আক্রান্ত এবং মারা গেছেন ৮ লাখ ২৬ হাজার ৭১৯ জন।দৈনিক প্রাণহানির তালিকায় ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের পরই রাশিয়ার অবস্থান। এ সময়ে দেশটিতে করোনায় মারা গেছেন এক হাজার ৮০ জন। সংক্রমিত হয়েছেন ২৭ হাজার ৭৪৩ জন। আর দেশটিতে মোট শনাক্ত ১ কোটি ১ লাখ ৫৯ হাজার ৩৮৯ জন। তাদের মধ্যে মারা গেছেন ২ লাখ ৯৫ হাজার ১০৪ জন।যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৯৩ হাজার ৪৫ জন, যা দেশটিতে একদিনে শনাক্তের হিসাবে রেকর্ড। টানা তিনদিন ধরে একদিনে শনাক্তের হিসাবে পুরোনো রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। এদিকে, ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ১১১ জন। মোট আক্রান্ত ১ কোটি ১১ লাখ ৯০ হাজার ৩৫৪ জন। তাদের মধ্যে মারা গেছেন ১ লাখ ৪৭ হাজার ৪৮ জন। এসময়ে ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ১২৮ জন এবং মারা গেছেন ১৬২ জন।জার্মানিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৩৭৫ জন এবং মারা গেছেন ৪৫২ জন। দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত ৬৭ লাখ ৫৭ হাজার ৫৯৩ জন এবং মারা গেছেন ১ লাখ ৮ হাজার ৬০৬ জন।আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১২৬ জন এবং সংক্রমিত হয়েছেন ৪ হাজার ৭৯ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২২ লাখ ৯ হাজার ২০ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ১৭ হাজার ৬৪৭ জনের।আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা প্রতিবেশী দেশ ভারতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ৪৭ লাখ ৩২ হাজার ৫৯২ জন এবং মারা গেছেন ৪ লাখ ৭৬ হাজার ৮৯৭ জন। দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৪১ লাখ ৬২ হাজার ৭৬৫ জন।এদিকে, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পোল্যান্ডে ৫৬৬ জন, ইউক্রেনে ৩২৮ জন, ভিয়েতনামে ২৪৬ জন, তুরস্ক ১৯০ জন, হাঙ্গেরিতে ১৫৪ জন এবং ইতালিতে ১২০ জন মারা গেছেন।

রিটেলেড নিউজ

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত


পর্তুগালে মুসলিম নারীরা নিকাব পরলে ৪ লাখ টাকা জরিমানা

পর্তুগালে মুসলিম নারীরা নিকাব পরলে ৪ লাখ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক : পর্তুগালে জনসমক্ষে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ করে নতুন একটি আইন কার্যকর হয়েছে, যার সরাসরি প্রভাব পড়বে ব...বিস্তারিত


নেত্রকোনায় মুসলিম সেজে মুসলিম তরুণীকে বিয়ে, আট বছর সংসার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেছে এক হিন্দু যুবক

নেত্রকোনায় মুসলিম সেজে মুসলিম তরুণীকে বিয়ে, আট বছর সংসার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেছে এক হিন্দু যুবক

অনলাইন ডেস্ক: : নেত্রকোনায় মুসলিম সেজে এক মুসলিম তরুণীকে বিয়ে করে দীর্ঘ আট বছর সংসার করার পর, পুনরায় হিন্দু ধর্ম গ...বিস্তারিত


রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত


৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের

৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের

অনলাইন ডেস্ক: : অন্যদিকে রোহিঙ্গা শরণার্থীরাও মিয়ানমারে ফেরার আগে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়...বিস্তারিত


তিন বছরে সাংবাদিকদের ওপর ১ হাজার ৩২৭টি সন্ত্রাসী হামলা  ইসরায়েলের

তিন বছরে সাংবাদিকদের ওপর ১ হাজার ৩২৭টি সন্ত্রাসী হামলা  ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক : গাজা ও ফিলিস্তিনে চলমান সংঘাতের বাস্তব চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের  ঈদ শুভেচ্ছা!

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের ঈদ শুভেচ্ছা!

আমাদের ডেস্ক : : আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, সেতু মোটরসের চেয়ারম্...বিস্তারিত



সর্বশেষ খবর