শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১২:৪৩ পিএম, ২০২১-১২-১৮
ইরাকে এক হাজার স্কুল বানাচ্ছে চীন। এ বিষয়ে দুই দেশের মধ্যে ১৫টি চুক্তি হয়েছে। গত বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ইরাকি প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাধিমির উপস্থিতিতে চুক্তিতে সই করেছে সংশ্লিষ্ট পক্ষগুলো।ইরাকি সংবাদমাধ্যমের খবর অনুসারে, ওই অনুষ্ঠানে চীনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পাওয়ার কনস্ট্রাকশন করপোরেশন অব চায়নার (পাওয়ার চায়না) ভাইস প্রেসিডেন্ট লি ডেজ, যার প্রতিষ্ঠান ৬৭৯টি স্কুল তৈরি করবে এবং সিনোটেকের আঞ্চলিক পরিচালক কু জুন, যারা তৈরি করবে ৩২১টি স্কুল। ইরাকের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন স্কুল নির্মাণে উচ্চতর কমিটির নির্বাহী পরিচালক কারার মুহাম্মদ।গত বছর সই হওয়া এক সমঝোতা স্মারকের পরিপ্রেক্ষিতে ইরাকের বিভিন্ন এলাকায় এসব স্কুল তৈরি করছে চীন। তবে দেশটিতে চীনা কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে এখনো কিছুটা উদ্বেগ রয়েছে।গত নভেম্বরে ইরাকের সামরিক কর্তৃপক্ষ দেশটিতে স্কুল নির্মাণকারী চীনা প্রতিষ্ঠানগুলোকে রক্ষায় নিরাপত্তা সতর্কতার কথা জানিয়েছিল। ইরাকের জয়েন্ট অপারেশন কমান্ড বলেছে, দেশটির ডেপুটি অপারেশন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আব্দুল-আমির আল-শামারি চীনা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে ডেপুটি অপারেশন কমান্ডার ও পুলিশ কমান্ডারদের সঙ্গে দেখা করেছেন এবং সব ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : পর্তুগালে জনসমক্ষে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ করে নতুন একটি আইন কার্যকর হয়েছে, যার সরাসরি প্রভাব পড়বে ব...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : নেত্রকোনায় মুসলিম সেজে এক মুসলিম তরুণীকে বিয়ে করে দীর্ঘ আট বছর সংসার করার পর, পুনরায় হিন্দু ধর্ম গ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : অন্যদিকে রোহিঙ্গা শরণার্থীরাও মিয়ানমারে ফেরার আগে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : গাজা ও ফিলিস্তিনে চলমান সংঘাতের বাস্তব চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited