চট্টগ্রাম   শুক্রবার, ২১ আগস্ট ২০২৬  

শিরোনাম

ইরাকে বন্যায় ৩ বিদেশিসহ ১২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক    |    ১২:৩৭ পিএম, ২০২১-১২-১৮

ইরাকে বন্যায় ৩ বিদেশিসহ ১২ জনের মৃত্যু

ইরাকে আকস্মিক বন্যায় শুক্রবার তিন বিদেশি নাগরিকসহ ১২ জনের মৃত্যু হয়েছে। দেশটির স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের আরবিল এলাকায় ভারি বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।ইরাকে বন্যার ঘটনা খুব একটা দেখা যায় না। সেখানে প্রচণ্ড খরার সঙ্গেই অভ্যস্ত লোকজন। কিন্তু শুক্রবার ভোরের আগে পূর্ব শহরতলিতে শক্তিশালী ঝড়ের পর বন্যার পানি বাড়িতে ঢুকে পড়ায় অনেকেই বেশ অবাক হয়েছেন।প্রাদেশিক গভর্নর ওমিদ খোশনাও বলেন, বন্যায় মারা যাওয়া ১২ জনের মধ্যে ১০ মাস বয়সী এক শিশু, এক তুর্কি নাগরিক এবং দুই ফিলিপিনো নাগরিক রয়েছেন।খোশনাও এএফপিকে বলেন, স্থানীয় সময় ভোর ৪টার দিকে হুট করেই চারদিক থেকে বন্যার পানি ধেঁয়ে আসে। নিহতদের মধ্যে নারী এবং শিশুও রয়েছে।বন্যার পানিতে গাড়ি ভেসে যাওয়ায় জরুরি বিভাগের চার সদস্য আহত হয়েছেন। জরুরি বিভাগের মুখপাত্র সারকত কারাচ জানিয়েছেন, নিহতদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বজ্রপাতে। অপরদিকে অন্যরা নিজেদের বাড়িতেই বন্যার পানিতে ডুবে মারা গেছেন।তিনি জানিয়েছেন, বন্যায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। বেশ কিছু পরিবারকে বাধ্য হয়েই নিজেদের ঘর-বাড়ি ছাড়তে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। বন্যায় অনেক যানবাহন ভেসে গেছে।ঝড়-বন্যায় বাস, ট্রাক, ট্যাঙ্কার ভেসে গেছে। আরও বৃষ্টিপাতের আশঙ্কায় প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার জন্য বাসিন্দাদের পরামর্শ দিয়েছেন খোশনাও।তিনি বলেন, চিকিৎসা এবং জরুরি বিভাগের টিম, স্থানীয় কাউন্সিল এবং নিরাপত্তা বাহিনী সতর্ক রয়েছে। যে কোনো প্রয়োজনে তারা সেবা দিতে প্রস্তুত।

রিটেলেড নিউজ

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা কমান্ডারসহ আটক ২

অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত


পর্তুগালে মুসলিম নারীরা নিকাব পরলে ৪ লাখ টাকা জরিমানা

পর্তুগালে মুসলিম নারীরা নিকাব পরলে ৪ লাখ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক : পর্তুগালে জনসমক্ষে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ করে নতুন একটি আইন কার্যকর হয়েছে, যার সরাসরি প্রভাব পড়বে ব...বিস্তারিত


নেত্রকোনায় মুসলিম সেজে মুসলিম তরুণীকে বিয়ে, আট বছর সংসার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেছে এক হিন্দু যুবক

নেত্রকোনায় মুসলিম সেজে মুসলিম তরুণীকে বিয়ে, আট বছর সংসার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ করে আরেক হিন্দু তরুণীকে বিয়ে করেছে এক হিন্দু যুবক

অনলাইন ডেস্ক: : নেত্রকোনায় মুসলিম সেজে এক মুসলিম তরুণীকে বিয়ে করে দীর্ঘ আট বছর সংসার করার পর, পুনরায় হিন্দু ধর্ম গ...বিস্তারিত


রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত


৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের

৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের

অনলাইন ডেস্ক: : অন্যদিকে রোহিঙ্গা শরণার্থীরাও মিয়ানমারে ফেরার আগে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়...বিস্তারিত


তিন বছরে সাংবাদিকদের ওপর ১ হাজার ৩২৭টি সন্ত্রাসী হামলা  ইসরায়েলের

তিন বছরে সাংবাদিকদের ওপর ১ হাজার ৩২৭টি সন্ত্রাসী হামলা  ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক : গাজা ও ফিলিস্তিনে চলমান সংঘাতের বাস্তব চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের  ঈদ শুভেচ্ছা!

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের ঈদ শুভেচ্ছা!

আমাদের ডেস্ক : : আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, সেতু মোটরসের চেয়ারম্...বিস্তারিত



সর্বশেষ খবর