শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ১১:২১ এএম, ২০২১-১২-১৫
টানটান উত্তেজনার ম্যাচে পুলিশ এফসিকে হারিয়ে স্বাধীনতা কাপের ফাইনাল নিশ্চিত করল বসুন্ধরা কিংস। সেমিফাইনালের মূল সময়ে সমতা থাকার পর অতিরিক্ত সময়ে ইয়াসিন আরাফাতের গোলে ২-১ ব্যবধানে জিতে নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।মঙ্গলবার (১৪ ডিসেম্বর) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আসরের দ্বিতীয় সেমিতে মুখোমুখি হয় দুদল।এদিন ম্যাচে অষ্টম মিনিটে পুলিশ এগিয়ে যায় দানিলো অগাস্তো দে আজেভেদোর গোলে। ডান দিক থেকে আদিল কুসকুসের ফ্রি কিকে খালিদ শাফিইয়ের ঠিক পেছন থেকে লাফিয়ে উঠে দারুণ হেডে লক্ষ্যভেদ করেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার।খেলার ১৩তম মিনিটে কিংস শিবিরে দুঃসংবাদ আসে। চোট পেয়ে মাঠ ছাড়েন কোয়ার্টার-ফাইনালে জোড়া গোল করা ব্রাজিলিয়ান মিডফিল্ডার জোনাথন দে সিলভেইরা ফের্নান্দেস। তার বদলি নামেন আলমগীর কবির রানা।২৯তম মিনিটে স্বস্তির সমতায় ফেরে বসুন্ধরা কিংস। বাইলাইনের একটু উপর থেকে মোহাম্মদ ইব্রাহিমের কাট ব্যকে ঠিকঠাক শট নিতে পারেননি ভ্রানিয়াস। ফের বল চলে যায় ইব্রাহিমের পায়ে। দূরূহ কোণ থেকে বাঁ পায়ের নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন এই মিডফিল্ডার।বিরতির পর ৫৩তম মিনিটে গোল বঞ্চিত হয় কিংস। রবিনিয়োর ফ্রি কিকে ইয়াসিন আরাফাতের হেড গোলরক্ষক মোহাম্মদ নেহাল ফিস্ট করার পর ইব্রাহিমের ফিরতি হেড গোললাইনে থাকা ডিফেন্ডার মোহাম্মদ রকির মাথায় লেগে প্রতিহত হয়।ম্যাচের নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকে। ভ্রানিয়াস, ইব্রাহিম ও আতিকুর রহমান ফাহাদকে অতিরিক্ত সময়ে তুলে এলিটা কিংসলে, মাহবুবুর রহমান সুফিল ও বিশ্বনাথ ঘোষকে নামান কিংস কোচ। ১০৮তম মিনিটে রবিনিয়োর বুলেট গতির শট ফিস্ট করে ফেরান পুলিশের নেহাল। একটু পর বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা আল আমিনের শট দ্রুত ছুটে গিয়ে ফিরিয়ে কিংসকে ম্যাচে রাখেন গোলরক্ষক জিকো। একটু এদিক-ওদিক হলেই জালে জড়াত বল।অবশেষে ১১৮তম মিনিটে রবিনিয়োর কর্নারে সুফিলের হেডের পর নিখুঁত টোকায় জালে বল জড়িয়ে দেন ইয়াসিন। জার্সি খুলে বিজয় উদযাপন করে হলুদ কার্ড দেখেন এই ডিফেন্ডার। তাতে তাদের উল্লাসে একটুও ভাটা পড়েনি। এই গোলেই যে প্রথমবারের মতো স্বাধীনতা কাপে খেলতে এসে উড়তে থাকা পুলিশকে হতাশ করে মুকুট ধরে রাখার শেষ ধাপে ওঠে কিংস।এর আগে প্রথম সেমিফাইনালে দেনিয়েল কলিন্দ্রেস ও নাবীব নেওয়াজ জীবনের দারুণ নৈপুণ্যে স্বাধীনতা কাপের ফাইনালে ওঠে আবাহনী লিমিটেড। সাইফ স্পোর্টিংকে ২-০ গোলে হারিয়েছে মারিও লেমোসের দল। আগামী শনিবার ফাইনালে আবাহনী মুখোমুখি হবে কিংসের।
চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো মà...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছিà¦...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited