শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ১০:৫৬ এএম, ২০২১-১২-১৫
দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৯ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল পাকিস্তান। অলরাউন্ড নৈপুণ্য দেখানো শাদাব খান ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন।মঙ্গলবার (১৪ ডিসেম্বর) করাচির জাতীয় স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা পাকিস্তান নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৭২ রান করে। জবাবে দারুণ লড়াই করেও শেষ বলে উইকেট হারিয়ে ১৬৩ রানে থামে ক্যারিবীয়রা।১৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উইন্ডিজ ওপেনার ৪৩ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৬৭ রানের দারুণ এক ইনিংস খেলেন। পরে হারিস রউফের বলে আউট হন তিনি। তবে শেষ দিকে ঝড়ো ইনিংস খেলে দলকে জেতানোর চেষ্টা চালান রোমারিও শেফার্ড। তিনি ১৯ বলে ২টি চার ও সমান ছক্কায় ৩৫ রানে অপরাজিত থাকেন। কিন্তু পাকিস্তানি বোলারদের দৃঢ়তায় জয় পাওয়া হয়নি সফরকারীদের। এছাড়া ২৬ বলে ২৬ রান করেন অধিনায়ক নিকোলাস পুরান।পাকিস্তান বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট পান দারুণ ফর্মে থাকা শাহিন শাহ আফ্রিদি। দুটি করে উইকেট লাভ করেন মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম ও রউফ। শাদাব উইকেট না পেলেও ৪ ওভারে এক মেডেনে ২২ রান দেন।টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানি কোনো ব্যাটারই নিজেদের ইনিংস বড় করতে পারেননি। তবে চার ব্যাটার দলকে সম্মানজনক স্কোর এনে দেন। সর্বোচ্চ ৩০ বলে ৩৮ করেন ওপেনার মোহাম্মদ রিজওয়ান। তিনি ৪টি চার ও একটি ছক্কায় ৩৮ করে ওডেন স্মিথের বলে বিদায় নেন। ৩৪ বলে ৩১ রান করেন হায়দার আলী। আর ১৯ বলে ৩২ করেন ইফতিখার আহমেদ। তবে শেষদিকে শাদাবের ১২ বলে ২৮ রানের ইনিংসই স্বাগতিকদের ভালো সংগ্রহ পেতে সাহায্য করে। তার ইনিংসে ছিল একটি চার ও ৩টি ছক্কা।ক্যারিবীয় বোলার স্মিথ ২টি উইকেট পান। এছাড়া আকিল হোসেন, ওশানে টমাস, শেফার্ড ও হেইডেন ওয়ালশ একটি করে উইকেটের দেখা পান।বুধবার (১৫ ডিসেম্বর) একই ভেন্যুতে নিয়মরক্ষার সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।
চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো মà...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছিà¦...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited