শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ০১:৩৪ পিএম, ২০২১-১২-১২
সীমিত ওভারের সিরিজ খেলতে পাকিস্তান সফরে গিয়ে শুরুতেই বড় ধাক্কা খেলো ওয়েস্ট ইন্ডিজ। শনিবার ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানিয়েছে, করোনা পরীক্ষায় তিন ক্রিকেটার এবং একজন টিম স্টাফ পজিটিভ হয়েছেন।করোনাভাইরাসে আক্রান্ত তিন ক্রিকেটার হলেন- বাঁহাতি পেসার শেলডন কটরেল, অলরাউন্ডার রোস্টন চেস, ব্যাটসম্যান কাইল মেয়ার্স। বাকি একজন দলের স্টাফ। অথচ এই চারজনের সবাই টিকার পূর্ণ ডোজ সম্পন্ন করেছেন এবং তাদের মধ্যে করোনার কোনো উপসর্গ প্রকাশ পায়নি। বর্তমানে তাদের আইসোলেশনে রাখা হয়েছে। ১০ দিন পিসিআর টেস্টে নেগেটিভ ফল আসা সাপেক্ষে দলের সঙ্গে যোগ দিতে পারবেন তারা। কট্রেল, চেজ আর মায়ার্স তিনজনই পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দলে আছেন। সিরিজটি শুরু হবে সোমবার থেকে। চেজ আবার আছেন ওয়ানডে সিরিজেও। তিন ম্যাচের যে সিরিজটি ১৮ ডিসেম্বর থেকে মাঠে গড়ানোর কথা রয়েছে।
স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টিতে নতুন ধরনের ক্রিকেট খেলতে চাইছে বাংলাদেশ। নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে সাকিব আল হাসানের...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited