চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬  

শিরোনাম

ঈদগড় সড়কে অপহরণ ,ছাত্র আবদুল্লাহ মুক্তিপণে উদ্ধার

ঈদগড় সড়কে অপহরণ ,ছাত্র আবদুল্লাহ মুক্তিপণে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক    |    ১০:০২ পিএম, ২০২১-০৩-১০

ঈদগড় সড়কে অপহরণ ,ছাত্র আবদুল্লাহ মুক্তিপণে উদ্ধার

 

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও -ঈদগড় সড়ক থেকে অপহরণ হওয়া শিক্ষার্থী আব্দুল্লাহ মুক্তিপণ দিয়ে ১৫  ঘন্টা পর উদ্ধার হয়েছে। মঙ্গলবার ( ৯ মার্চ) রাত ১১ টার দিকে  মূক্তিপন আদায়ের পর তাকে ছেড়ে দিয়েছে  অপহরণকারী চক্র। অপহৃত আবদুল্লাহর চাচা নুর মুহাম্মদ জানান, অপহরণকারী চক্র প্রথমে ৩ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে আসছিল পরে দরাদরির এক পর্যায়ে  ৩০ হাজার টাকা দিয়ে ছাড়া পায়। টাকা দেওয়ার জন্যে সন্ধ্যার পর থেকে দীর্ঘ দেনদরবারের পর রাত ১০ দিকে টাকা গুলো তাদের কথা মত  দিয়ে আসলে  রাত ১১ টার দিকে তাকে ছেড়ে দেয়া হয়।

 উল্লেখ্য  একইদিন সকাল ৮ টার দিকে বর্নিত সড়কের ঈদগাঁও-ঈদগড় ঢালা থেকে মোহাম্মদ আবদুল্লাহ নামের এক ছাত্রকে অপহরণ ও অটোরিকশা চালককে কুপিয়ে আহত করেছে অস্ত্রধারী  ডাকাত দল । অপহরণের পর থেকে মুক্তিপণ দাবী করে আসছিল ।

অপহৃত ছাত্র রামু উপজেলার  ঈদগড ইউনিয়নের ২নং ওয়ার্ডের  পূর্ব হাসনাকাটা এলাকার  আলী হোসেনের ছেলে এবং ডুলহাজারা আছিয়া মেমোরিয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্র। আহত অটোরিকশা চালক নজরুল ইসলাম একই এলাকার ইমাম হোসেনের ছেলে বলে জানা গেছে। 

ঐ দিন তাদের বোনের কাবিনের  দিন ধার্য্য ছিল। এ উপলক্ষে সওদা করতে অটোরিকশা যোগে তারা দুই ভাই ঈদগাহ যাচ্ছিল৷ প্রতিমধ্যে ঈদগড় ঢালায় পৌঁছলে ১০/১২ জনের সশস্ত্র ডাকাত দল গাড়ী থামিয়ে তাদের মারধর করে। এক পর্যায়ে ফারুক এবং অটোরিকশা চালক নজরুল পালিয়ে জানে রক্ষা পায়। এ সময় ভাই আবদুল্লাহকে টানা হেঁছড়া করে গহীন জঙ্গলে তাদের আস্তানায় নিয়ে যাওয় হয় । এর পর থেকে তারা মোটা অংকের মুক্তিপন দাবি করে । খবর পেয়ে ঈদগাঁও থানা এবং রামু থানার কয়েকটি টিম স্থানীয়দের সহযোগিতায় পাহাড়ে প্রবেশ করে সম্ভাব্য স্থানে অভিযান চালায়। কিন্ত শেষ পর্যন্ত মুক্তিপন দিয়েই মুক্তি মিললো শিক্ষার্থী আবদুল্লাহার । তিনি অপহরণকারীদের নির্যাতন ও মারধরে অসুস্থ । বর্তমানে ঈদগাও জমজম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।

রিটেলেড নিউজ

স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনবান্ধব ঈদগাঁও গড়তে চান চেয়ারম্যান প্রার্থী লায়েক ইবনে ফাজেল

স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনবান্ধব ঈদগাঁও গড়তে চান চেয়ারম্যান প্রার্থী লায়েক ইবনে ফাজেল

নিজস্ব প্রতিবেদক : মিজবাহ উদ্দীন আরজু : কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্à¦...বিস্তারিত


ঈদগাঁও উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত মাওলানা ছলিম উল্লাহ জিহাদি

ঈদগাঁও উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত মাওলানা ছলিম উল্লাহ জিহাদি

ঈদগাঁও প্রতিনিধি : : ​মিছবাহ উদ্দিন : ​বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈদগাঁও উপজেলা শাখার ২০২৭-২৮ সেশনের আমির হিসেবে পুনর্নà...বিস্তারিত


৪ দিন ধরে যন্ত্রণায় কাতরাচ্ছিল হাতিটি, শরীরে ৮টি বুলেটের ক্ষত নিয়ে অবশেষে চিকিৎসা দিল বনবিভাগ 

৪ দিন ধরে যন্ত্রণায় কাতরাচ্ছিল হাতিটি, শরীরে ৮টি বুলেটের ক্ষত নিয়ে অবশেষে চিকিৎসা দিল বনবিভাগ 

টেকনাফ প্রতিনিধি : : মোঃ আরাফাত সানি : টানা ৩ দিন গহীন পাহাড়ে যন্ত্রণায় ছটফট করেছে বন্য হাতিটি। শরীরে ৮টি বুলেটের ক্ষà...বিস্তারিত


উখিয়ায় হত্যা মামলার পলাতক আরসা কমান্ডার গ্রেফতার

উখিয়ায় হত্যা মামলার পলাতক আরসা কমান্ডার গ্রেফতার

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সাবজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ১২ নম্বর ক্যাম্পে এসআরবি-১৫ ঝটিকা অভিযান চালিয়ে ...বিস্তারিত


মহেশখালীতে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু আয়াতের

মহেশখালীতে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু আয়াতের

মহেশখালী প্রতিনিধি: : মিজবাহ উদ্দীন আরজু : কক্সবাজারের মহেশখালীতে বেপরোয়া ইজিবাইকের ধাক্কায় তানজিমা হাকিম আয়াত (৮) নামে...বিস্তারিত


পাহাড় ধ্বংস করে বালু উত্তোলন: ডাম্পার জব্দ, পালালেন অভিযুক্ত

পাহাড় ধ্বংস করে বালু উত্তোলন: ডাম্পার জব্দ, পালালেন অভিযুক্ত

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চà...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: : মনছুর আলম মুন্না : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালাতে গিয়ে গোলà¦...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর