চট্টগ্রাম   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬  

শিরোনাম

ভারতের বিপক্ষে একাই ১০ উইকেট নিলেন ‘ঘরের ছেলে’ এজাজ

স্পোর্টস ডেস্ক    |    ০২:৪৪ পিএম, ২০২১-১২-০৪

ভারতের বিপক্ষে একাই ১০ উইকেট নিলেন ‘ঘরের ছেলে’ এজাজ

 

  এতোটা হয়তো কল্পনাও করেননি নিউজিল্যান্ডের ভারতীয় বংশোদ্ভূত বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল। স্বাগতিক ভারতের বিপক্ষে প্রথমবারের মতো নিজের জন্মস্থান মুম্বাইয়ে টেস্ট খেলতে নেমে ইতিহাসের পাতায় ঢুকে গেলেন এ কিউই স্পিনার। ক্রিকেট ইতিহাসের মাত্র তৃতীয় বোলার হিসেবে এক ইনিংসে দশ উইকেট নিলেন এজাজ। ভারতের বিপক্ষে ওয়াংখেড়ে টেস্টের প্রথম ইনিংসে ৪৭.৫ ওভার বোলিং করে ১১৯ রান খরচায় এজাজের শিকার পুরো দশটি উইকেট। ইংল্যান্ডের জিম লেকার ও ভারতের অনিল কুম্বলের পর তৃতীয় বোলার হিসেবে এ কীর্তি গড়লেন তিনি। ১৯৫৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যানচেস্টার টেস্টে ৫৩ রানে ১০ উইকেট নিয়েছিলেন ইংল্যান্ডের অফস্পিনার জিম লেকার। পরে ১৯৯৯ সালে পাকিস্তানের বিপক্ষে ৭৪ রানে ১০ উইকেট নেন ভারতের লেগস্পিনার অনিল কুম্বলে। চলতি শতকে প্রথম বোলার হিসেবে লেকার-কুম্বলের দলে যোগ দিলেন কিউই বাঁহাতি স্পিনার এজাজ। যিনি হয়তো খেলতে পারতেন ভারতের হয়েই।
শুক্রবার ম্যাচের প্রথমদিন ৪ উইকেট হারিয়ে ২২১ রান করেছিল ভারত। সবকয়টি উইকেটই নিয়েছিলেন এজাজ। আজ (শনিবার) দ্বিতীয় দিন তার ঘূর্ণি ফাঁদে পড়ে আর ১০৪ রান তুলতে বাকি সব উইকেট হারিয়েছে স্বাগতিকরা। আজকের ছয় উইকেটও নিয়েছেন কিউই বাঁহাতি স্পিনার। দিনের দ্বিতীয় ওভারেই তাণ্ডব শুরু করেন এজাজ। পরপর দুই বলে সাজঘরে পাঠান ঋদ্ধিমান সাহা ও রবিচন্দ্রন অশ্বিনকে। ইনিংসের তৃতীয় ব্যাটার হিসেবে শূন্য রানে আউট হন অশ্বিন। এরপর একে একে মায়াঙ্ক আগারওয়াল, অক্ষর প্যাটেল ও জয়ন্ত যাদবকে আউট করে দশ উইকেটের সম্ভাবনা জাগান এজাজ। ভারতের ইনিংসের ১১০তম ওভারে মোহাম্মদ সিরাজকে মিড অনে দাঁড়ানো রাচিন রবিন্দ্রর হাতে ক্যাচে পরিণত করেন ভারতীয় বংশোদ্ভূত এজাজ। সঙ্গে সঙ্গে উল্লাসে মাতে কিউই শিবির। পাশাপাশি ভারতীয় ড্রেসিংরুম থেকেও অভিবাদন জানানো হয় ঘরের ছেলেকে। এজাজের ইতিহাসগড়া ইনিংসে ভারতকে নিরাপদ সংগ্রহে পৌঁছে দেওয়ার কৃতিত্বটা মায়াঙ্কের। ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরিতে তিনি করেছেন ১৫০ রান। এছাড়া ফিফটি হাঁকিয়ে ৫২ রানে আউট হন অক্ষর। ভারতের ইনিংস থামে ৩২৫ রানে।

রিটেলেড নিউজ

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত


আতলেতিকোকে হারিয়ে এগিয়ে গেল রিয়াল, আর্সেনালের বিশাল জয়

আতলেতিকোকে হারিয়ে এগিয়ে গেল রিয়াল, আর্সেনালের বিশাল জয়

স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো মà...বিস্তারিত


বিসিবির কাছে চার মাসের বেতন বকেয়া সাকিবের!

বিসিবির কাছে চার মাসের বেতন বকেয়া সাকিবের!

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত


চমক দেখিয়ে পাওয়া জয়কে ‘বোনাস’ বলছেন সেরেনা

চমক দেখিয়ে পাওয়া জয়কে ‘বোনাস’ বলছেন সেরেনা

স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত


 প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ জিতলো স্পেন

 প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ জিতলো স্পেন

স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছিà¦...বিস্তারিত


একাদশের ১১ জনকেই ম্যাচ উইনার বললেন আফ্রিদি

একাদশের ১১ জনকেই ম্যাচ উইনার বললেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: : মনছুর আলম মুন্না : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালাতে গিয়ে গোলà¦...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর