চট্টগ্রাম   বুধবার, ১৯ আগস্ট ২০২৬  

শিরোনাম

 উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্রসহ ৭ রোহিঙ্গা আটক

উখিয়া প্রতিনিধি    |    ০৫:৫৪ পিএম, ২০২১-১০-১১

 উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্রসহ ৭ রোহিঙ্গা আটক


উখিয়া আশ্রয়শিবির থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্রসহ ৭ জন রোহিঙ্গাকে আটক করেছে ১৪ এপিবিএন ও জেলা পুলিশ। সোমবার (১১ অক্টোবর) ভোরে উখিয়ার মধুরছড়া ক্যাম্প থেকে তাদের কে আটক করা হয় বলে জানিয়েছেন ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক মো. নাঈমুল হক। তিনি জানান, সোমবার ভোরে মধুরছড়া ক্যাম্প-৩; জি-৯ ব্লক অস্ত্রশস্ত্র নিয়ে ২৫ থেকে ৩০ জন ডাকাত সমবেত হয় এমন সংবাদ পাওয়া যায়। পরে এপিবিএন ও জেলা পুলিশ সমন্বয় করে অভিযান যায়। অভিযান টের পেয়ে ডাকাত দল ছত্রভঙ্গ হয়ে দৌড়ি পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ও এপিবিএন ধাওয়া করে ঘটনাস্থল থেকে ইউনুছ (৪০), মোঃ তাহের (২৭), কানফুডুক (২৮), মোঃ রফিক (৩০), আমির হোসাইন (৫৪), মোঃ জাফর আলম (৩২) ও আব্দুস শুকুর কে আটক করা হয়। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা। তাদের কাছ থেকে ১টি রামদা, ৪টি দা ও ১টি ছোরা জব্দ করা হয়। অধিনায়ক মো. নাঈমুল হক আরও বলেন, আটকদের জিজ্ঞাসাবাদে পলাতক তাদের সহযোগী ২৭ জনের নাম জানা গেছে। তারা সবাই সংঘবদ্ধ কথিত বিভিন দুর্বৃত্ত গ্রুপের সদস্য। তারা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় লোকজনকে অপহরণ, ডাকাতি, চাদাঁবাজি, হত্যাসহ বিভিন্ন অপরাধ কর্মকা-ের জড়িত থাকার কথা স্বীকার করেছে। এছাড়াও আটকরা ঘটনাস্থলে ডাকাতি করার উদ্দেশ্যে সমবেত হয়েছিল সেটি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এব্যাপারে আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে সংশ্লিস্ট আইনে মামলা দায়ের করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় এপিবিএন অধিনায়ক।

রিটেলেড নিউজ

টেকনাফ হাসপাতালে ইনডোরে ডাক্তার না থাকায় রোগীদের দুর্ভোগ

টেকনাফ হাসপাতালে ইনডোরে ডাক্তার না থাকায় রোগীদের দুর্ভোগ

অনলাইন ডেস্ক: : কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোরে সার্বক্ষণিক কোনো ডাক্তার না থাকায় রোগী ...বিস্তারিত


রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

রবিউল আউয়াল: করণীয় ও বর্জনীয়

অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত


৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের

৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা স্বীকার মিয়ানমারের

অনলাইন ডেস্ক: : অন্যদিকে রোহিঙ্গা শরণার্থীরাও মিয়ানমারে ফেরার আগে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়...বিস্তারিত


চকরিয়ায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

চকরিয়ায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

আমাদের ডেস্ক : : চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের শান্তিনগর এলাকায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশেদা বেগম (৩...বিস্তারিত


ব্লু-ইকোনমির রাজধানী হবে কক্সবাজার

ব্লু-ইকোনমির রাজধানী হবে কক্সবাজার

অনলাইন ডেস্ক: : মৎস্য চাষ ও উৎপাদনে অসামান্য অবদান রাখায় ৪ জনকে বিশেষ সম্মাননা পদক প্রদান করা হয়। 'রূপালি মৎস্যে ...বিস্তারিত


সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ! 

সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ! 

টেকনাফ প্রতিনিধি : : টেকনাফ সদরের ডেইল পাড়া এলাকার বাসিন্দা এবং আল-জামিয়া আল-ইসলামিয়া টেকনাফ মাদ্রাসার ছাত্র, হাফেজ আর...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের  ঈদ শুভেচ্ছা!

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের ঈদ শুভেচ্ছা!

আমাদের ডেস্ক : : আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, সেতু মোটরসের চেয়ারম্...বিস্তারিত



সর্বশেষ খবর