চট্টগ্রাম   শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬  

শিরোনাম

আফগানিস্তানে উলামা সম্মেলনে ঐক্য ও শরিয়ত অনুসরণের আহ্বান আমিরুল মু’মিনীনের 

অনলাইন ডেস্ক:    |    ০৮:২০ পিএম, ২০২৬-১১-১৯

আফগানিস্তানে উলামা সম্মেলনে ঐক্য ও শরিয়ত অনুসরণের আহ্বান আমিরুল মু’মিনীনের 

সম্প্রতি আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশজুড়ে উলামায়ে কেরাম, গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং মুজাহিদগণের এক বিশাল ঐতিহাসিক মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই মহাসম্মেলনে দেশের বর্তমান শাসনব্যবস্থাকে সুদৃঢ় করা, উম্মাহর ঐক্য রক্ষা এবং ফিতনা ও বিভেদ চিরতরে দূর করার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করা হয়েছে। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ইসলামি ইমারতের সর্বোচ্চ নেতা আমীরুল মু’মিনীন শাইখুল ইসলাম হাফিযাহুল্লাহ দেশবাসীর প্রতি একতা, শরিয়তের বিধানের নিখুঁত অনুসরণ এবং অটল দৃঢ়তার উদাত্ত আহ্বান জানান।

সম্মেলনের শুরুতে উলামায়ে কেরামের পক্ষ থেকে জানানো হয় যে, দেশের শান্তি প্রতিষ্ঠা, শরিয়তের সঠিক বাস্তবায়ন এবং নেতৃত্বদানে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের শীর্ষ উলামায়ে কেরামের সর্বসম্মতিক্রমে আমীরুল মু’মিনীন হাফিযাহুল্লাহকে আনুষ্ঠানিকভাবে ‘শাইখুল ইসলাম’ উপাধিতে ভূষিত করা হয়েছে। উপস্থিত উলামায়ে কেরাম ও শুরার সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে হাত তুলে এই সিদ্ধান্তে পূর্ণ সমর্থন জানান। এ সময় জানানো হয় যে, কোনো ধরনের প্ররোচনা বা প্রভাব ছাড়াই উলামায়ে কেরাম সম্পূর্ণ স্বাধীন ও মুক্ত পরিবেশে নিজ নিজ কক্ষে বসে এই মতামত লিপিবদ্ধ করেছেন, যা সমগ্র আফগানিস্তানের উলামা সমাজের ঐক্যের এক অনন্য নজির।

বক্তব্যের একটি বড় অংশজুড়ে আমীরুল মু’মিনীন হাফিযাহুল্লাহ ফিতনার ভয়াবহতা এবং তা রোধে ইমারত ও নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, মুসলমানদের প্রধান দায়িত্ব হলো বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকা এবং ফিতনা বা গৃহযুদ্ধের কোনো সুযোগ আফগানিস্তানে আর না দেওয়া। তিনি দৃঢ়তার সাথে ঘোষণা করেন, “মুসলমানদের বিপদে ফেলে আমি কখনো নিজের জীবন বাঁচাব না। নিজের প্রাণের বিনিময়ে হলেও আমি মুসলমানদের রক্ষা করব।” ফিতনা রোধের এই পথকে তিনি উম্মাহর আত্মরক্ষার প্রধান চাবিকাঠি হিসেবে উল্লেখ করেন।

বিচারিক কার্যক্রমে শৃঙ্খলা ও সামঞ্জস্য আনতে হানাফি মাজহাব এবং ফিকহের মূলনীতির আলোকে সুনির্দিষ্ট দণ্ডবিধি প্রণয়নের কথা তুলে ধরা হয়। আমীরুল মু’মিনীন হাফিযাহুল্লাহ জানান, তাযির বা বিভিন্ন অপরাধের ক্ষেত্রে কাজিদের ব্যক্তিগত মতামতের ভিন্নতা দূর করতে এবং একই অপরাধে যেন ভিন্ন রায় না আসে, সেজন্য রাষ্ট্রপ্রধান বা ইমামের নির্দেশে নির্দিষ্ট শাস্তির মাত্রা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এখন থেকে সকল বিচারক এই নির্দেশিকা অনুসরণ করে রায় প্রদান করবেন।

দেশের প্রত্যন্ত পাহাড়ি অঞ্চল থেকে শুরু করে প্রতিটি প্রান্তে দ্বীনি শিক্ষা পৌঁছে দিতে শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বিভাগগুলোর কার্যক্রম প্রশংসিত হয়। বিশেষ করে কান্দাহারসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আধুনিক শিক্ষার পাশাপাশি আত্মিক ও আদর্শিক সংস্কার এবং শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ইসলামী লেবাস ও পাগড়ির সংস্কৃতি ফিরে আসায় তিনি গভীর সন্তোষ প্রকাশ করেন। এছাড়া, ইসলামী চেতনা ও ঐক্যের বার্তা গণমানুষের হৃদয়ে পৌঁছে দিতে কবিতা এবং নাশিদের সঠিক ও সৃজনশীল ব্যবহারের ওপর বিশেষ জোর দেওয়া হয়।

অতীতে ভিন্ন মতাদর্শ বা সংঘাতে যুক্ত ছিলেন এমন ব্যক্তিদের প্রতি সাধারণ ক্ষমার ঘোষণা পুনর্ব্যক্ত করে ইমারতের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানানো হয় যে, ভাষা, অঞ্চল, গোত্র বা দলীয় কোনো বৈষম্য ছাড়াই আফগানিস্তানের প্রতিটি নাগরিক ইসলামি ছায়াতলে সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে। কাফেরদের বিরুদ্ধে সফল জিহাদের পর দেশের অভ্যন্তরে আর কোনো রক্তপাত বা শত্রুতা কাম্য নয়। আমীরুল মু’মিনীন হাফিযাহুল্লাহ উলামায়ে কেরামকে নির্দেশ দেন, তাঁরা যেন জনগণের মনন গঠনে এবং সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে জ্ঞানগর্ভ আলোচনা ও ইলমি খেদমত চালিয়ে যান।

সম্মেলন শেষে উপস্থিত উলামায়ে কেরাম ইমারাতে ইসলামিয়ার সার্বভৌমত্ব, শান্তি, ইমারতের স্থায়িত্ব এবং ইসলামি শাসনব্যবস্থার পূর্ণ কামিয়াবির জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনা করেন।

তথ্যসূত্র :
1. Leader of the Islamic Emirate: University students will make the Islamic system successful
– https://tinyurl.com/5dvj73ax

রিটেলেড নিউজ

জাতিসংঘের মানবাধিকার প্রতিনিধির রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

জাতিসংঘের মানবাধিকার প্রতিনিধির রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতির সার্বিক অবস্থা মূল্যায়নে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিà...বিস্তারিত


আফগানিস্তানে ১০ কোটি ৫০ লাখ ডলারের বিদ্যুৎ প্রকল্পের চুক্তি, উৎপাদিত হবে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ

আফগানিস্তানে ১০ কোটি ৫০ লাখ ডলারের বিদ্যুৎ প্রকল্পের চুক্তি, উৎপাদিত হবে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ

অনলাইন ডেস্ক: : আফগানিস্তানের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, সঞ্চালন অবকাঠামো সম্প্রসারণ এবং জ্বালানি খাতে স্বà¦...বিস্তারিত


উখিয়ায় কড়া নিরাপত্তায় চার রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখলেন ডাচেস সোফি

উখিয়ায় কড়া নিরাপত্তায় চার রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখলেন ডাচেস সোফি

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : ​কক্সবাজারের উখিয়ায় অবস্থিত চারটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজ...বিস্তারিত


রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কাল উখিয়ার ক্যাম্পে আসছেন ডাচেস সোফি

রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কাল উখিয়ার ক্যাম্পে আসছেন ডাচেস সোফি

অনলাইন ডেস্ক: : রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা, মানবিক সহায়তা ও নিরাপত্তা পরিস্থিতি দেখতে আগামীকাল মঙ্গলবার (১à...বিস্তারিত


গাজায় বন্যায় প্লাবিত বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ৭০ হাজার তাঁবু, অবরোধের মাঝে চরম দুর্ভোগ

গাজায় বন্যায় প্লাবিত বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ৭০ হাজার তাঁবু, অবরোধের মাঝে চরম দুর্ভোগ

অনলাইন ডেস্ক: : গাজায় শীত মৌসুমের প্রথম ঝড় ও ভারী বৃষ্টিতে ভয়াবহ মানবিক সংকটে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ম...বিস্তারিত


সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার ৭ বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার ৭ বাংলাদেশি নিহত

চকরিয়া প্রতিনিধি: : মোহাম্মদ নুরুদ্দোজা : সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। à...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: : মনছুর আলম মুন্না : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালাতে গিয়ে গোলà¦...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর