চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬  

শিরোনাম

স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনবান্ধব ঈদগাঁও গড়তে চান চেয়ারম্যান প্রার্থী লায়েক ইবনে ফাজেল

নিজস্ব প্রতিবেদক    |    ০৯:০৫ পিএম, ২০২৬-১১-১৮

স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনবান্ধব ঈদগাঁও গড়তে চান চেয়ারম্যান প্রার্থী লায়েক ইবনে ফাজেল

মিজবাহ উদ্দীন আরজু :
কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তরুণ ব্যবসায়ী ও সমাজসেবক লায়েক ইবনে ফাজেল। স্বচ্ছতা, জবাবদিহিতা, হয়রানিমুক্ত নাগরিক সেবা এবং সুষম উন্নয়ন নিশ্চিত করার মাধ্যমে একটি জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলার অঙ্গীকার নিয়ে তিনি এলাকাবাসীর দোয়া, পরামর্শ ও সমর্থন কামনা করেছেন।

লায়েক ইবনে ফাজেল ঈদগাঁও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চান্দেরঘোনা গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম ফাজেল ইবনে শরীফ। পেশায় ব্যবসায়ী লায়েক ইবনে ফাজেল ২০১২ সালে কক্সবাজার হাশেমিয়া কামিল মাদরাসার হাদিস বিভাগ থেকে কামিল (মাস্টার্স) সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি এলএলবি প্রথম পর্বও শেষ করেন। বর্তমানে তিনি স্থানীয় ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঈদগাঁহ শাহ জব্বারিয়া আদর্শ আলিম মাদরাসার পরিচালনা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন।

নিজের নির্বাচনী ভাবনা ও পরিকল্পনা সম্পর্কে লায়েক ইবনে ফাজেল বলেন, তিনি এমন একটি ঈদগাঁও গড়ে তুলতে চান, যেখানে সাধারণ মানুষ কোনো ধরনের হয়রানি ছাড়াই ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা পাবেন। সরকারি বরাদ্দ ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি প্রতিটি ওয়ার্ডের মানুষের প্রয়োজন ও প্রত্যাশাকে গুরুত্ব দেওয়া হবে।

তিনি বলেন, জনপ্রতিনিধিত্ব কোনো ক্ষমতা বা পদ-পদবির বিষয় নয়; এটি মানুষের প্রতি দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার। মানুষের আস্থা অর্জন করতে হলে কথা ও কাজের মধ্যে সামঞ্জস্য থাকতে হবে। নেতৃত্বের প্রকৃত পরিচয় সততা, দায়িত্ববোধ, জবাবদিহিতা এবং জনকল্যাণে কাজ করার মানসিকতার মধ্যেই নিহিত।

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনী তৎপরতার বাইরেও দীর্ঘদিন ধরে শিক্ষা, পরিবেশ ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন লায়েক ইবনে ফাজেল। শিক্ষার প্রসারে ঈদগাঁওয়ের জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান এবং তাদের উৎসাহিত করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন তিনি। পাশাপাশি বন্যা ও পাহাড়ধসের মতো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে ত্রাণ ও মানবিক সহায়তা প্রদান করেছেন।

এ ছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি এবং যুবসমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে ক্রীড়াসামগ্রী বিতরণের মতো উদ্যোগেও যুক্ত রয়েছেন তিনি।

লায়েক ইবনে ফাজেল বলেন, ঈদগাঁওয়ের সার্বিক উন্নয়ন কোনো একক ব্যক্তির পক্ষে সম্ভব নয়। এ জন্য দলমত, শ্রেণি-পেশা নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। নির্বাচিত হলে জনগণের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়ে একটি বৈষম্যহীন, উন্নত, নিরাপদ ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে কাজ করতে চান তিনি।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশা নিয়ে তিনি ঈদগাঁও ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।

রিটেলেড নিউজ

ঈদগাঁও উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত মাওলানা ছলিম উল্লাহ জিহাদি

ঈদগাঁও উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত মাওলানা ছলিম উল্লাহ জিহাদি

ঈদগাঁও প্রতিনিধি : : ​মিছবাহ উদ্দিন : ​বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈদগাঁও উপজেলা শাখার ২০২৭-২৮ সেশনের আমির হিসেবে পুনর্নà...বিস্তারিত


৪ দিন ধরে যন্ত্রণায় কাতরাচ্ছিল হাতিটি, শরীরে ৮টি বুলেটের ক্ষত নিয়ে অবশেষে চিকিৎসা দিল বনবিভাগ 

৪ দিন ধরে যন্ত্রণায় কাতরাচ্ছিল হাতিটি, শরীরে ৮টি বুলেটের ক্ষত নিয়ে অবশেষে চিকিৎসা দিল বনবিভাগ 

টেকনাফ প্রতিনিধি : : মোঃ আরাফাত সানি : টানা ৩ দিন গহীন পাহাড়ে যন্ত্রণায় ছটফট করেছে বন্য হাতিটি। শরীরে ৮টি বুলেটের ক্ষà...বিস্তারিত


উখিয়ায় হত্যা মামলার পলাতক আরসা কমান্ডার গ্রেফতার

উখিয়ায় হত্যা মামলার পলাতক আরসা কমান্ডার গ্রেফতার

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সাবজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ১২ নম্বর ক্যাম্পে এসআরবি-১৫ ঝটিকা অভিযান চালিয়ে ...বিস্তারিত


মহেশখালীতে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু আয়াতের

মহেশখালীতে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু আয়াতের

মহেশখালী প্রতিনিধি: : মিজবাহ উদ্দীন আরজু : কক্সবাজারের মহেশখালীতে বেপরোয়া ইজিবাইকের ধাক্কায় তানজিমা হাকিম আয়াত (৮) নামে...বিস্তারিত


পাহাড় ধ্বংস করে বালু উত্তোলন: ডাম্পার জব্দ, পালালেন অভিযুক্ত

পাহাড় ধ্বংস করে বালু উত্তোলন: ডাম্পার জব্দ, পালালেন অভিযুক্ত

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চà...বিস্তারিত


বিজিবির অভিযান: ১৪ কার্টুন ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

বিজিবির অভিযান: ১৪ কার্টুন ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : উখিয়ায় বিজিবির বিশেষ অভিযানে ৪ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই à...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: : মনছুর আলম মুন্না : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালাতে গিয়ে গোলà¦...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর