চট্টগ্রাম   সোমবার, ৫ অক্টোবর ২০২৬  

শিরোনাম

সোহাগ হত্যা মামলায় প্রধান আসামির জামিনের পর সাক্ষীদের হুমকি, থানায় জিডি করলো বাদীপক্ষ

অনলাইন ডেস্ক:    |    ০৮:২০ পিএম, ২০২৬-১০-০৪

সোহাগ হত্যা মামলায় প্রধান আসামির জামিনের পর সাক্ষীদের হুমকি, থানায় জিডি করলো বাদীপক্ষ

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে নৃশংসভাবে পাথর নিক্ষেপ করে খুন করা লাল চাঁদ ওরফে সোহাগ হত্যা মামলায় ১ নম্বর আসামীকে জামিন দেয়ার পর মামলার সাক্ষীদের হুমকি দেয়ার ঘটনা ঘটেছে। সাক্ষীদের হুমকি দেয়ার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে।

এছাড়াও মামলার সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শন এবং ১ নম্বর আসামির জামিন পাওয়া নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে বাদীপক্ষ ও তাদের আইনজীবী। রবিবার (৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের এ্যানেক্স ভবনের সামনে তারা সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন।

বাদীপক্ষের আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ জিয়াউল হক জানান, মামলাটি তৎকালীন সময়ে দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তির প্রতিশ্রুতি থাকলেও বর্তমানে তা ঢাকা মহানগর অতিরিক্ত প্রথম আদালতে বিচারাধীন রয়েছে। মামলায় মোট ২০ থেকে ২২ জন সাক্ষীর মধ্যে বাদীসহ প্রায় ৬-৭ জনের সাক্ষ্যগ্রহণ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তবে আসামিপক্ষ থেকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানোয় সাধারণ সাক্ষীরা আদালতে উপস্থিত হতে আতঙ্কিত বোধ করছেন। এছাড়া বাদীপক্ষের এজাহারকারী মঞ্জুরা বেগমের স্বামীকে ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

আইনজীবী আরও জানান, ভিডিও ফুটেজসহ তদন্ত প্রতিবেদনে আসামিদের সংশ্লিষ্টতা সুস্পষ্ট থাকা সত্ত্বেও সাক্ষ্যগ্রহণ চলাকালীন আসামিদের জামিন পাওয়ায় বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এ বিষয়ে দ্রুত বিচারিক কার্যক্রম সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

এদিকে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ২০২৫ সালের ৯ জুলাই মিটফোর্ডের সামনে লাল চাঁদ ওরফে সোহাগকে নির্মমভাবে হত্যা করা হয়। মোট ২১ জন আসামির মধ্যে আটজন পলাতক এবং চারজন আগেই জামিন পেয়েছিল। সম্প্রতি ৩০ তারিখে তারা জানতে পারেন মামলার ১ নম্বর আসামি মোহাম্মদ মাহমুদুল হাসান মুহিন হাইকোর্ট থেকে জামিন পেয়েছে।

বাদীপক্ষের অভিযোগ, বিষয়টি অত্যন্ত গোপনে করা হয়েছে এবং সরকারের সংশ্লিষ্ট অ্যাটর্নি জেনারেল কার্যালয়ও প্রাথমিকভাবে বিষয়টি জানত না। তারা অভিযোগ করেন, বড় ধরনের আর্থিক লেনদেনের বিনিময়ে এমন চাঞ্চল্যকর মামলার প্রধান আসামিকে জামিন দেয়া হয়েছে। এ ঘটনার পেছনে জড়িতদের শনাক্তে নিরপেক্ষ তদন্ত ও শাস্তির দাবি জানানো হয় এবং জামিন প্রক্রিয়ার সঙ্গে যুক্তদের প্রত্যাহারের দাবি তোলেন তারা।

আসামিরা মুক্ত হয়ে প্রকাশ্যে আসায় বাদীপক্ষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে জানিয়ে ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার নিশ্চিতে রাষ্ট্রের ঊর্ধ্বতন মহলের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছে।

তথ্যসূত্র:
১। সাক্ষীদের হুমকি ও প্রধান আসামির জামিনে বাদীপক্ষের ক্ষোভ
– https://tinyurl.com/2p8yeubw

রিটেলেড নিউজ

পঞ্চগড়-কক্সবাজার: ১০৭৭ কিমি রেলে জুড়ছে দেশের দুই প্রান্ত

পঞ্চগড়-কক্সবাজার: ১০৭৭ কিমি রেলে জুড়ছে দেশের দুই প্রান্ত

অনলাইন ডেস্ক: : উত্তরের পঞ্চগড় থেকে দক্ষিণ-পূর্বের সীমান্ত শহর কক্সবাজার— দেশের দুই প্রান্তকে সরাসরি এক সুতোয়...বিস্তারিত


শিল্পহীন আলীকদমে বাড়ছে বেকারত্ব, স্থানীয় সম্পদ কাজে লাগিয়ে শিল্প গড়ার দাবি

শিল্পহীন আলীকদমে বাড়ছে বেকারত্ব, স্থানীয় সম্পদ কাজে লাগিয়ে শিল্প গড়ার দাবি

আমাদের ডেস্ক : : বান্দরবানের আলীকদম প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়, বন ও বৈচিত্র্যময় কৃষিজ উৎপাদনে সমৃদ্ধ একটি পাহাড়ি à¦...বিস্তারিত


ঠাকুরগাঁওয়ে পূজা ও উপনির্বাচনে পুলিশের জোড়ালো ভূমিকা চায় জামায়াত

ঠাকুরগাঁওয়ে পূজা ও উপনির্বাচনে পুলিশের জোড়ালো ভূমিকা চায় জামায়াত

অনলাইন ডেস্ক: : বাংলাদেশ জামায়াতে ইসলামী, উপনির্বাচন, পূজা, পুলিশ সুপার পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ শেষে সংবাদিকদà§...বিস্তারিত


সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১ মানবপাচারকারী

সমুদ্রপথে মালয়েশিয়াগামী বোট থেকে ৭৬ জন উদ্ধার, আটক ১১ মানবপাচারকারী

টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত


কক্সবাজারে সিজেএম আদালতের উদ্যোগে ১০০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

কক্সবাজারে সিজেএম আদালতের উদ্যোগে ১০০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

অনলাইন ডেস্ক: : কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলার ৯৯ কোটি ৩১ লà¦...বিস্তারিত


মন্দিরে আধিপত্য বিস্তার নিয়ে সনাতনীদের ওপর ইসকনপন্থীদের হামলা, আহত ৯

মন্দিরে আধিপত্য বিস্তার নিয়ে সনাতনীদের ওপর ইসকনপন্থীদের হামলা, আহত ৯

অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় à...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর