চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬  

শিরোনাম

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে স্থানীয় ১০০০ পরিবারে গাছের চারা বিতরণ

আমাদের ডেস্ক :    |    ০৬:৩৭ পিএম, ২০২১-০৬-১৪

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে স্থানীয় ১০০০ পরিবারে গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে উখিয়া ও টেকনাফের স্থানীয় ১০০০ পরিবারের মাঝে গাছের চারা বিতরণ করেছে দেশের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা- কোস্ট ফাউন্ডেশন।
জার্মানভিত্তিক দাতা সংস্থা মাল্টিজার ইন্টারন্যাশনাল-জার্মানির অর্থায়নে কোস্ট ফাউন্ডেশন ২০১৯সালের সেপ্টেম্বর হতে স্থানীয় জনগোষ্ঠির জন্য কোস্ট একর্ড নামক তিন বছর মেয়াদী একটি প্রকল্প বাস্তবায়ন করে আসছে। রোহিঙ্গা জনগোষ্ঠীর আগমণের ফলে ক্ষতিগ্রস্ত উখিয়া উপজেলার পালংখালী এবং টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের স্থানীয় একহাজার পরিবারের স্থায়িত্বশীল অর্থনৈতিক সমৃদ্ধি আনয়নের লক্ষ্যে এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
২০২১ সালের আন্তর্জাতিক পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয় ‘প্রতিবেশ পুণরুদ্ধার, হোক সবার অঙ্গীকার’ এর সাথে সমন্বয় রেখে কোস্ট একর্ড প্রকল্প স্থানীয় ১০০০ নারীদের হাতে সপ্তাহব্যাপী গাছের চারা বিতরণ করে।
কক্সবাজার জেলায় প্রায় ২৪ লাখ মানুষের পাশাপাশি উখিয়া, টেকনাফে ১০ লক্ষের ও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীর চাপ রয়েছে। যার ফলে কক্সবাজারে পানির স্তর দিন দিন নিচে নেমে যাচ্ছে এবং পানি হয়ে যাচ্ছে লবণাক্ত। বাসস্থান তৈরীর লক্ষ্যে অধিক গাছপালা কাটার ফলে অক্সিজেনের পরিমান কমে যাচ্ছে। এই দিবসটি পালনের মধ্য দিয়ে প্রাকৃতিক পরিবেশের এ বিপর্যয়ের বিষয়টিকে সকলের সামনে তুলে ধরে সচেতনতা বৃদ্ধির প্রচেষ্টা চালানো হয়। তার ই ধারাবাহিকতায় উখিয়ার পালংখালীতে আলাদা আলাদাভাবে ৩৩টি দলে ৫১৫ পরিবারে এবং টেকনাফের হ্নীলায় ৩২ দলে ৪৮৫ পরিবারে পেয়ারা গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কর্মকর্তাবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত অতিথিগণের পক্ষে উপ সহকারী কৃষি কর্মকর্তা উখিয়া উপজেলা, মাহমুদুল করিম বলেন- “কোস্ট ফাউন্ডেশন অনেক আগ থেকেই পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কাজ করে আসছে। এছাড়া উখিয়া ও টেকনাফে আড়াই হেক্টর জায়গার গাছপালা কেটে ক্যাম্প স্থাপন করে,ফলে আমাদের পরিবেশ এখন খুবই ঝুঁকিতে। এই পরিবেশ রক্ষার জন্য গাছের চারা রোপন জরুরী। প্রতিটি পরিবারের জন্য একটি করে চারা পেয়ে উপকারভোগীরা খুবই আনন্দিত।
উল্লেখ্য, এর আগে,বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কক্সবাজার পৌরসভা কার্যালয়ের সামনে মানববন্ধনে কোস্ট একর্ড প্রকল্প অংশগ্রহণ করে। মানববন্ধনে উখিয়া-টেকনাফসহ কক্সবাজারের ক্ষতিগ্রস্ত পরিবেশ পুনরুদ্ধারে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতি আহ্বান জানানো হয়।

রিটেলেড নিউজ

স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনবান্ধব ঈদগাঁও গড়তে চান চেয়ারম্যান প্রার্থী লায়েক ইবনে ফাজেল

স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনবান্ধব ঈদগাঁও গড়তে চান চেয়ারম্যান প্রার্থী লায়েক ইবনে ফাজেল

নিজস্ব প্রতিবেদক : মিজবাহ উদ্দীন আরজু : কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্à¦...বিস্তারিত


ঈদগাঁও উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত মাওলানা ছলিম উল্লাহ জিহাদি

ঈদগাঁও উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত মাওলানা ছলিম উল্লাহ জিহাদি

ঈদগাঁও প্রতিনিধি : : ​মিছবাহ উদ্দিন : ​বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈদগাঁও উপজেলা শাখার ২০২৭-২৮ সেশনের আমির হিসেবে পুনর্নà...বিস্তারিত


৪ দিন ধরে যন্ত্রণায় কাতরাচ্ছিল হাতিটি, শরীরে ৮টি বুলেটের ক্ষত নিয়ে অবশেষে চিকিৎসা দিল বনবিভাগ 

৪ দিন ধরে যন্ত্রণায় কাতরাচ্ছিল হাতিটি, শরীরে ৮টি বুলেটের ক্ষত নিয়ে অবশেষে চিকিৎসা দিল বনবিভাগ 

টেকনাফ প্রতিনিধি : : মোঃ আরাফাত সানি : টানা ৩ দিন গহীন পাহাড়ে যন্ত্রণায় ছটফট করেছে বন্য হাতিটি। শরীরে ৮টি বুলেটের ক্ষà...বিস্তারিত


উখিয়ায় হত্যা মামলার পলাতক আরসা কমান্ডার গ্রেফতার

উখিয়ায় হত্যা মামলার পলাতক আরসা কমান্ডার গ্রেফতার

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সাবজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ১২ নম্বর ক্যাম্পে এসআরবি-১৫ ঝটিকা অভিযান চালিয়ে ...বিস্তারিত


মহেশখালীতে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু আয়াতের

মহেশখালীতে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু আয়াতের

মহেশখালী প্রতিনিধি: : মিজবাহ উদ্দীন আরজু : কক্সবাজারের মহেশখালীতে বেপরোয়া ইজিবাইকের ধাক্কায় তানজিমা হাকিম আয়াত (৮) নামে...বিস্তারিত


পাহাড় ধ্বংস করে বালু উত্তোলন: ডাম্পার জব্দ, পালালেন অভিযুক্ত

পাহাড় ধ্বংস করে বালু উত্তোলন: ডাম্পার জব্দ, পালালেন অভিযুক্ত

উখিয়া প্রতিনিধি : কনক বড়ুয়া : কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চà...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: : মনছুর আলম মুন্না : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালাতে গিয়ে গোলà¦...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর