শিরোনাম
আমাদের ডেস্ক : | ১০:১৭ এএম, ২০২২-০৭-২৪
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে করে এ পর্যন্ত জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ২৮ হাজার ৩৫৯ জনে। শনাক্তের হার ১৩ দশমিক ৫৫ শতাংশ। তবে এদিন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
এ নিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৩৬৭ জন। রোববার (২৪ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। আগের দিন শনিবার ১৯ জনের করোনা শনাক্তের তথ্য দিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। ওইদিন পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ছিল হার ১৭ দশমিক ৯৪ শতাংশ।
রোববার সকালে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, চট্টগ্রামে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ১৪০ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে ৩২ জন নগরের এবং ৮ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে ৫ জন, এন্টিজেন টেস্টে ৫ জন, ইমপেরিয়াল হাসপাতালের ল্যাবে ১৪ জন, শেভরণ ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবে ২ জন, এপিক হেলথ কেয়ারের ল্যাবে ২ জন, মেট্রোপলিটন হসপিটালের ল্যাবে ১ জন ও এশিয়ান স্পেশালাইজড হাসপাতালের ল্যাবে ৮ জনের করোনা শনাক্ত হয়।
টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পণ্য পরিবহনের খরচও বেড়েছে...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে ‘দৈনিক আমাদের চট্টগ্রাম’-এর সহ-সম্পাদক ও স...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা-ঘটিভাঙ্গা এলাকায় জ্বালানি তেল বিক্রà...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে মাওলানা এমদà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited