চট্টগ্রাম   মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬  

শিরোনাম

মিলার-রশিদের ব্যাটে নাটকীয় জয় গুজরাটের

স্পোর্টস ডেস্ক    |    ১১:৪২ এএম, ২০২২-০৪-১৮

মিলার-রশিদের ব্যাটে নাটকীয় জয় গুজরাটের

লক্ষ্য ১৭০ রান। ৪৮ রানে গুজরাট টাইটান্সের নেই ৪ উইকেট। মুখে চওড়া হাসি দেখা যাচ্ছিল চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিংয়ের। দল যে দ্বিতীয় জয়ের পথে অনেকটাই এগিয়ে গিয়েছিল তখন। এমনকি ৮৭ রানে যখন ৫ উইকেট হারিয়েছে গুজরাট, তখনও ৪৪ বলে ৮৩ রান দরকার। শেষদিকে যেটা দাঁড়ায় ৩ ওভারে ৪৮। গুজরাটের সমর্থকরা তখন আশা ছেড়েই দিয়েছেন বলতে গেলে। 

এমন জায়গায় দাঁড়িয়ে এক ওভারে ঝড় তুললেন রশিদ খান। শেষটা করলেন ম্যাচের নায়ক ডেভিড মিলার। এই দুইজনের ব্যাটে চড়েই আইপিএলে আজ নাটকীয় এক জয় পেয়েছে গুজরাট টাইটান্স। শেষ ওভারে এক বল হাতে রেখে চেন্নাইকে ৩ উইকেটে হরিয়েছে তারা। নাটকীয় এই ম্যাচে নাটক হয়েছে শেষ ওভারেও। ক্রিস জর্ডানের ওই ওভারে ১৩ রান দরকার ছিল গুজরাটের। প্রথম দুই বলে রান নিতে পারেননি মিলার। তৃতীয় বলে হাঁকান ছক্কা।

চতুর্থ বলটি মারতে গিয়ে শর্ট থার্ডম্যানে ক্যাচ হন মিলার। কিন্তু রিপ্লেতে দেখা যায়, বলটি ছিল তার কোমড়ের ওপরে। ফলে ‘নো’ ডাকেন আম্পায়ার। ফ্রি-হিটে বাউন্ডারি তুলে নিতে ভুল করেননি সেট ব্যাটার। তার পরের বলে ডাবলস নিয়ে শেষ করেন ম্যাচ। তার আগে ম্যাচটা হাতে নিয়ে আসার ‘বড় কাজ’ করেছেন রশিদ খান। শেষ ১৮ বলে যখন ৪৮ দরকার, ক্রিস জর্ডানের ওপর দিয়ে রীতিমত সুনামি বইয়ে দেন হার্দিক পান্ডিয়ার চোটে নেতৃত্ব পাওয়া আফগান অলরাউন্ডার। ওই ওভারে টানা চার বলে তিনটি ছক্কা, একটি চার হাঁকান রশিদ।

ডোয়াইন ব্রাভোর করা পরের ওভারের প্রথম বলেও মারেন একটি বাউন্ডারি। ব্রাভোর ওই ওভারের পঞ্চম বলে আউট হন রশিদ, ২১ বলে ৪০ করে! তারপর তুলির শেষ আচড়টা দিয়েছেন মিলার। ৫১ বলে ৮ বাউন্ডারি আর ৬ ছক্কায় ৯৪ রানে অপরাজিত থাকেন প্রোটিয়া এই ব্যাটার। এর আগে রিতুরাজ গাঁইকদের ৪৮ বলে ৭৩ আর আম্বাতি রাইডুর ৩১ বলে ৪৬ রানে ভর করে ৫ উইকেটে ১৬৯ রানের পুঁজি দাঁড় করায় চেন্নাই সুপার কিংস।

পুনেতে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা একদমই ভালো ছিল না চেন্নাইয়ের। প্রথম দুই ওভারে তারা তুলতে পারে মাত্র ৭ রান। তৃতীয় ওভারের দ্বিতীয় বলেই রবিন উথাপ্পাকে (৩) এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন মোহাম্মদ শামি। রিতুরাজ গাঁইকদ তবু চালিয়ে খেলছিলেন। এর মধ্যে পঞ্চম ওভারে চেন্নাই হারিয়ে বসে তাদের আরেক গুরুত্বপূর্ণ ব্যাটার মঈন আলিকে (১)। আলজেরি জোসেফের বলে বোল্ড হন মঈন।

এরপর আম্বাতি রাইডুকে নিয়ে রিতুরাজের দারুণ এক জুটি। ১২ ওভারেই একশ ছোঁয় চেন্নাই। তৃতীয় উইকেটে ৫৬ বলে ৯২ রান যোগ করে ফেরেন রাইডু। জোসেফের দ্বিতীয় শিকার হওয়ার আগে ৩১ বলে তিনি করেন ৪৬ রান। এক ওভার পর রিতুরাজও সাজঘরের পথ ধরেন। ইয়াশ দয়ালকে তুলে মারতে গিয়ে ক্যাচ হন চেন্নাই ওপেনার। ৪৮ বলে গড়া তার ৭৩ রানের ঝড়ো ইনিংসে ছিল ৫টি করে চার-ছক্কা।

এরপর শিভাম দুবে আর রবীন্দ্র জাদেজার ২২ বলে ৩৮ রানের জুটি। দুবে ইনিংসের শেষ বলে রানআউট হন ১৭ বলে ১৯ করে। ১২ বলে ২ ছক্কায় ২২ রানে অপরাজিত থাকেন অধিনায়ক জাদেজা। গুজরাট টাইটান্সের আলজেরি জোসেফ ৩৪ রান খরচায় নেন ২টি উইকেট।

রিটেলেড নিউজ

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত


আতলেতিকোকে হারিয়ে এগিয়ে গেল রিয়াল, আর্সেনালের বিশাল জয়

আতলেতিকোকে হারিয়ে এগিয়ে গেল রিয়াল, আর্সেনালের বিশাল জয়

স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো মà...বিস্তারিত


বিসিবির কাছে চার মাসের বেতন বকেয়া সাকিবের!

বিসিবির কাছে চার মাসের বেতন বকেয়া সাকিবের!

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত


চমক দেখিয়ে পাওয়া জয়কে ‘বোনাস’ বলছেন সেরেনা

চমক দেখিয়ে পাওয়া জয়কে ‘বোনাস’ বলছেন সেরেনা

স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত


 প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ জিতলো স্পেন

 প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ জিতলো স্পেন

স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছিà¦...বিস্তারিত


একাদশের ১১ জনকেই ম্যাচ উইনার বললেন আফ্রিদি

একাদশের ১১ জনকেই ম্যাচ উইনার বললেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: : মনছুর আলম মুন্না : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালাতে গিয়ে গোলà¦...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর