শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ১২:০৩ পিএম, ২০২২-০৪-০৪
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের তৃতীয় ম্যাচেও জিততে পারল না চেন্নাই। ব্যাটিং ব্যর্থতার কারণে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৫৪ রানের বড় ব্যবধানে হারে মহেন্দ্র সিং ধোনির দল। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৮০ রানের লড়াকু সংগ্রহ পায় পাঞ্জাব। জবাবে মাত্র ১২৬ রানেই গুটিয়ে যায় পাঞ্জাব।
মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে রোববার (৩ এপ্রিল) আইপিএলের একাদশ ম্যাচে পাঞ্জাবের দেওয়া ১৮১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৬ রানেই ৫ উইকেট হারিয়ে বসে চেন্নাই। দলের হয়ে সর্বোচ্চ ৩০ বলে ৫৭ রানের ইনিংস খেলেন শিভম দুবে। তাছাড়া মহেন্দ্র সিং ধোনি খেলেন ২৮ বলে ২৩ রানের ইনিংস। শেষপর্যন্ত ব্যাটারদের আসা-যাওয়ায় ১২৬ রানেই থেমে যায় চেন্নাই। পাঞ্জাবের হয়ে একাই ৩ উইকেট তুলে নেন রাহুল চাহার। দুইটি করে উইকেট পান বৈভব অরোরা ও লিয়াম লিভিংস্টোন।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী থাকে পাঞ্জাবের ব্যাটাররা। প্রথমদিকে মায়াঙ্ক আগারওয়াল ৪ ও ভানুকা রাজাপক্ষে ১৪ রানে ফিরে গেলেও পরবর্তীতে দলের হাল ধরেন শিখর দাওয়ান ও লিয়াম লিভিংস্টোন। ৫২ বলে ৯৫ রানের জুটি গড়েন এ দুই ব্যাটার। এরপর ২৪ বলে ৩৩ করে ধাওয়ান ফিরে গেলেও একপ্রান্তে তাণ্ডব চালান লিভিংস্টোন। ৩২ বলে ৫ চার ও ৫ ছক্কায় ৬০ রান করে উইকেট হারান তিনি। এছাড়া শেষদিকে জিতেশ শর্মার ১৭ বলে ২৬ রানে ভর করে ১৮০ রানের লড়াকু সংগ্রহ পায় পাঞ্জাব। চেন্নাইয়ের পক্ষে দুটি করে উইকেট পান ক্রিস জর্ডান ও ডোয়াইন প্রিটোরিয়াস। এছাড়া একটি করে উইকেট তুলে নেন মুকেশ চৌধুরী, ডোয়াইন ব্রাভো ও রবীন্দ্র জাদেজা।
চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো মà...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছিà¦...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited