চট্টগ্রাম   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬  

শিরোনাম

ঘরের মাঠে অ্যাটলেটিকোর কাছে হেরে বিদায় রোনালদোদের

স্পোর্টস ডেস্ক    |    ১১:১৩ এএম, ২০২২-০৩-১৬

ঘরের মাঠে অ্যাটলেটিকোর কাছে হেরে বিদায় রোনালদোদের

ম্যাচে আক্রমণ-পাল্টা আক্রমণ হলো। তাতে এগিয়ে ছিল ঘরের মাঠের ম্যানচেস্টার ইউনাইটেডই। কিন্তু ইউরোপসেরার মঞ্চে নিজের প্রথম গোলটা এমন এক রাতেই করলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার রেনান লোদি, যে গোলই গড়ে দিলো পার্থক্য। ওল্ড ট্র্যাফোর্ডে মঙ্গলবার লোদির একমাত্র গোলে শেষ ষোলোর ফিরতি লেগে ১-০ গোলে জিতেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এতে দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে শেষ আটে পা রাখল দিয়েগো সিমেওনের দল, বিদায় হয়ে গেলো রোনালদোদের। মাদ্রিদে প্রথম লেগ ১-১ গোলে ড্র হয়েছিল। 

ম্যাচে ৬১ শতাংশ বল দখলে রেখে মোট ১১টি শট নেয় ইউনাইটেড, যার ৫টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ৮ শটের ৩টি লক্ষ্যে রাখতে পারে অ্যাটলেটিকো, যার মধ্যে একটিকে বানায় গোল।

ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে আগের ম্যাচেই দুর্দান্ত এক হ্যাটট্রিক করা রোনালদো মঙ্গলবা র রাতে নিজের ছায়া হয়েই ছিলেন। তার বিবর্ণ পারফরম্যান্সে ইউনাইটেডের স্বপ্নপূরণ হয়নি।

ম্যাচের শুরুর দিকেই এগিয়ে যেতে পারতো ইউনাইটেড। কিন্তু প্রথম লেগে শেষ দিকে গোল করে দলকে বাঁচানো এন্থনি এলেঙ্গা ত্রয়োদশ মিনিটে সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন। ব্রুনো ফের্নান্দেসের ক্রসে কাছ থেকে তার শট মাথা দিয়ে রুখে দেন গোলরক্ষক ইয়ান ওবলাক।

দুই মিনিট পর দুর্দান্ত এক সেভ করে ইউনাইটেডকে বাঁচান ডেভিড দে গিয়া। আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো দে পলের জোরালো শট ঝাঁপিয়ে পরে এক হাতে বের করে দেন স্প্যানিশ গোলরক্ষক।

৩৪তম মিনিটে অ্যাটলেটিকোর জোয়াও ফেলিক্স জালে বল পাঠালেও অফসাইডের কারণে সেটি বাতিল করে দেন রেফারি। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি সফরকারীদের।

বিরতির ঠিক আগে ৪১তম মিনিটে অঁতোয়া গ্রিজম্যানের ক্রস থেকে দারুণ হেডে দলকে এগিয়ে নেন লোদি। চ্যাম্পিয়ন্স লিগে ২৫তম ম্যাচে প্রথম গোলের দেখা পান ২৩ বছর বয়সী এই ফুটবলার।

মাঠে রোনালদোর উপস্থিতি খুঁজে পাওয়া যায়নি। বাধ্য হয়েই ৬৭তম মিনিটে একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন ইউনাইটেড কোচ রালফ রাংনিক। নেমানিয়া মাতিচ, এলেঙ্গা ও ফের্নান্দেসের জায়গায় নামেন স্কট ম্যাকটমিনে, মার্কাস রাশফোর্ড আর পল পগবা।

কিন্তু ভাগ্যবদল হয়নি। বাকি সময়ে বেশ কয়েকটি আক্রমণ করলেও গোলমুখ খুলতে পারেনি ইউনাইটেড। ঘরের মাঠে হেরে বিদায়ই নিতে হয় তাদের।

চ্যাম্পিয়নস লিগে আরেক ম্যাচে আয়াক্সকে তাদের মাঠেই ১-০ ব্যবধানে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে এগিয়ে থেকে কোয়ার্টার-ফাইনালে উঠেছে বেনফিকা।
 

রিটেলেড নিউজ

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত


আতলেতিকোকে হারিয়ে এগিয়ে গেল রিয়াল, আর্সেনালের বিশাল জয়

আতলেতিকোকে হারিয়ে এগিয়ে গেল রিয়াল, আর্সেনালের বিশাল জয়

স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো মà...বিস্তারিত


বিসিবির কাছে চার মাসের বেতন বকেয়া সাকিবের!

বিসিবির কাছে চার মাসের বেতন বকেয়া সাকিবের!

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত


চমক দেখিয়ে পাওয়া জয়কে ‘বোনাস’ বলছেন সেরেনা

চমক দেখিয়ে পাওয়া জয়কে ‘বোনাস’ বলছেন সেরেনা

স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত


 প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ জিতলো স্পেন

 প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ জিতলো স্পেন

স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছিà¦...বিস্তারিত


একাদশের ১১ জনকেই ম্যাচ উইনার বললেন আফ্রিদি

একাদশের ১১ জনকেই ম্যাচ উইনার বললেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত



সর্বপঠিত খবর

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: : মনছুর আলম মুন্না : কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালাতে গিয়ে গোলà¦...বিস্তারিত


টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

টেকনাফে ১.৬৩ একর জমির সৃজিত ৩৬৩৫ খতিয়ান বাতিল, মূল বিএস খতিয়ানে ফেরত

ইমরান নূর: কোঅর্ডিনেটর :   আয়াছ রনি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ১ দশমিক ৬৩০২ একর জমি নিয়à...বিস্তারিত



সর্বশেষ খবর