শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ১১:৩৯ এএম, ২০২২-০৩-০৬
ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের জয়রথ ছুটছেই। সর্বশেষ তারা ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে হারিয়ে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে দূরত্বটা আরও কমিয়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ইয়ুর্গেন ক্লপের দল।শনিবার রাতে অ্যানফিল্ডে ১-০ গোলে জিতেছে লিভারপুল। স্বাগতিকদেরদের একমাত্র গোলদাতা সাদিও মানে। স্বস্তির জয়ে সিটির সঙ্গে পয়েন্ট ব্যবধান তিনে নামিয়ে আনল অল রেডরা।
ম্যাচের প্রথমার্ধে দাপট দেখিয়েছে লিভারপুল। একের পর এক আক্রমণ করে গোল আদায় করেছে দ্রুত। ২৭তম মিনিটে সেনেগালের ফরোয়ার্ড সাদিও মানের গোলে এগিয়ে যায় ক্লপের দল। শুরুর ৪৫ মিনিটে তেমন প্রতিরোধই গড়তে পারেনি ওয়েস্ট হ্যাম। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। সুযোগ পেয়েছিল ওয়েস্ট হ্যামও কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় ম্যাচে ফিরতে পারেনি। ম্যাচে ৬৯ ভাগ বল দখল ছিল লিভারপুলের পায়ে। প্রতিপক্ষের পোস্টে ২২টি শট নিয়ে লক্ষ্যে রাখে মাত্র পাঁচটি। অন্যদিকে ওয়েস্ট হ্যাম ১৩ শট নিয়ে পাঁচটি লক্ষ্যে রাখলেও জালের খোঁজ পায়নি। ২৭ ম্যাচে ১৯ জয়ে ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই থাকল লিভারপুল। সমান ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। ২৮ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ওয়েস্ট হ্যাম।
চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো মà...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছিà¦...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited