শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ০৪:৫২ পিএম, ২০২২-০৩-০৫
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ। চোট কাটিয়ে এই ম্যাচে ফিরেছেন মুশফিকুর রহিম।
আর বাদ পড়েছেন ইয়াসির আলী রাব্বি।
শনিবার মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলছেন মুশফিকুর রহিম। অনুশীলনে আঙুলে চোট পাওয়ায় প্রথম ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। তবে দ্বিতীয় ম্যাচে আগেই ফিট হয়ে দলে ফিরেছেন এই অভিজ্ঞ ব্যাটার।
বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন এলেও দুইটি পরিবর্তন নিয়ে নামছে আফগানরা। ইনজুরিতে পড়া মুজিব-উর-রহমান ও মোহাম্মদ কায়েসের জায়গায় এসেছেন উসমান গণি ও শরাফুদ্দিন।
প্রথম ম্যাচ জিতে এরইমধ্যে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (উইকেটরক্ষক), মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, আফিফ হোসেন, মেহেদি হাসান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ: হজরতুল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), উসমান গণি, দারউইশ রাসুলি, নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, করিম জানাত, রশিদ খান, ফজলহক ফারুকি, শরিফুদ্দিন।
চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো মà...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছিà¦...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited