শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ০৩:১২ পিএম, ২০২২-০২-১৩
সীমিত ওভারের দুটি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে আফগানিস্তান ক্রিকেট দল। শনিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল
আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে তারা।
আফগানিস্তানের দুই তারকা খেলোয়াড় অবশ্য আসনেনি। তারা হলেন লেগ স্পিনার রশিদ খান ও অলরাউন্ডার মোহাম্মদ নবী। দলের সঙ্গে না এলেও রশিদ ও নবী ওয়ানডে
সিরিজের আগেই আসবেন বাংলাদেশে। তাদের আগমনের সম্ভাব্য তারিখ ১৯ ফেব্রুয়ারি। সরাসরি দলের সঙ্গে চট্টগ্রামে যোগ দেওয়ার কথা রয়েছে এ দুই তারকা ক্রিকেটারের।
সিরিজ শুরুর ১০ দিন আগেই বাংলাদেশে এসেছে আফগান দল। এর কারণ সিলেটে এক সপ্তাহের ক্যাম্প। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বিসিবিকে এক সপ্তাহের ক্যাম্পের প্রস্তাব দেয় আফগানিস্তান।
বিসিবিও তাদের প্রস্তাবে সাড়া দেয়।
দলটি রাজধানীর একটি হোটেলে শনিবার রাতে অবস্থান করেছিল। আজ রবিবার বেলা সাড়ে ১১টায় অভ্যন্তরীণ ফ্লাইটে সিলেটে চলে যাবেন তারা।
১৯ ফেব্রুয়ারি পর্যন্ত আফগানিস্তানের ক্যাম্প চলবে সিলেটে। সিলেটের দুটি মাঠ ব্যবহারে অনুমতি দেওয়া হয়েছে। ১৮ ফেব্রুয়ারি নিজেদের মধ্যে একটি ম্যাচ খেলবে সিলেটের মূল মাঠে।
এরপর চট্টগ্রামে চলে যাবে সফরকারী দল। সেখানেই হবে বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
২৩ ফেব্রুয়ারি হবে প্রথম ওয়ানডে। একদিন বিরতির পর দ্বিতীয় ওয়ানডে খেলবে দুই দল। তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি। ম্যাচগুলো শুরু হবে সকাল এগারটায়।
ঢাকায় দুইটি টি-টোয়েন্টি হবে ৩ ও ৫ মার্চ। বেলা ৩টায় শুরু হবে ম্যাচ।
আফগানিস্তান সিরিজের পূর্ণাঙ্গ সূচি-
প্রথম ওয়ানডে ২৩ ফেব্রুয়ারি, চট্টগ্রাম (বেলা ১১টা)
দ্বিতীয় ওয়ানডে ২৫ ফেব্রুয়ারি, চট্টগ্রাম (বেলা ১১টা)
তৃতীয় ওয়ানডে ২৮ ফেব্রুয়ারি, চট্টগ্রাম (বেলা ১১টা)
প্রথম টি-২০ ৩ মার্চ, ঢাকা (দুপুর ৩টা)
দ্বিতীয় টি-২০ ৫ মার্চ, ঢাকা (দুপুর ৩টা)
চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো মà...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছিà¦...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited