শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ০২:৫৯ পিএম, ২০২২-০২-০৩
তিনবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে সেমিফাইনাল থেকে বিদায় করে দিলো ভারত। বুধবার অ্যান্টিগায় অসিদের ৯৬ রানের বড় ব্যবধানে হারিয়ে টানা চতুর্থবারের মতো যুব বিশ্বকাপের ফাইনালে নাম লিখিয়েছে তারা।
শিরোপা লড়াইয়ে চারবারের চ্যাম্পিয়ন ভারতের প্রতিপক্ষ ২৪ বছর পর ফাইনালে ওঠা ইংল্যান্ড। নর্থ সাউন্ডে ৫ ফেব্রুয়ারি এবারের টুর্নামেন্টের ফাইনাল।
কলিজ ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ২৯০ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল ভারত অনূর্ধ্ব-১৯ দল। অধিনায়ক যশ দুল খেলেন ১১০ রানের ঝকঝকে এক ইনিংস।
শেখ রশিদ ৬ রানের জন্য সেঞ্চুরি পাননি।
তৃতীয় উইকেটে দুল আর রশিদ মিলে গড়েন ২০৪ রানের বিশাল এক জুটি। এই জুটিতে ভর করেই বড় পুঁজি পেয়ে যায় চারবারের চ্যাম্পিয়নরা।
অস্ট্রেলিয়ার পক্ষে দুটি করে উইকেট নেন জ্যাক নিসবেট আর উইলিয়াম সালজমান।
জবাবে একটা সময় ২ উইকেটে ৭৩ থাকলেও পরে হঠাৎ ধস নামে অস্ট্রেলিয়া যুবদলের ইনিংসে। ১২৫ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে তিনবারের চ্যাম্পিয়নরা।
দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন লাচান শ। করি মিলার ৩৮ এবং ক্যাম্পবেল কেলাওয়ের ব্যাট থেকে আসে ৩০ রান। বাকিদের কেউ ত্রিশের ঘরও ছুঁতে পারেননি। ইনিংসের ৪৯ বল বাকি থাকতে ১৯৪ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।
ভারতের ভিকি ওস্তাল ৩টি এবং রবি কুমার ও নিশাত সিন্ধু নেন দুটি করে উইকেট।
চকরিয়া প্রতিনিধি: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : শুরুর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধেই আলভারেজের গোলে সমতায় ফেরে আতলেতিকো মà...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছে । তবে জাত...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : নারী ওপেন টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। তার নামের পাশে রয়েছে রেকর্ড ২৩টি গ্র্যান্ড স...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : জাপানের সামনে সুযোগ ছিল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার। অন্যদিকে প্রতিশোধের মিশনে নেমেছিà¦...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : ডান-হাঁটুর লিগামেন্ট ইনজুরির কারনে আসন্ন এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিং...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited