শিরোনাম
ঢাকা অফিস :: | ১০:৫৯ এএম, ২০২২-০১-১৯
আসিয়ান চেয়ার হিসেবে রোহিঙ্গা ইস্যুর টেকসই সমাধানে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর বিষয়ে বাংলাদেশকে আশ্বাস দিয়েছে কম্বোডিয়া।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কম্বোডিয়ার উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী প্রাক সোখোন টেলিফোনে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে এ আশ্বাস দেন। মিয়ানমারের ১১ লাখ বাস্তুচ্যুত মানুষকে আশ্রয় দিয়ে বাংলাদেশ যে 'বড় হৃদয়ের' পরিচয় দিয়েছে তার প্রশংসা করে সেখান বাংলাদেশ যে সমস্যার সম্মুখীন হচ্ছে তার পূর্ণ উপলব্ধি ও সহানুভূতি প্রকাশ করেছেন।
কম্বোডিয়া আসিয়ানের সভাপতিত্ব গ্রহণ করায় এবং মিয়ানমারে আসিয়ান চেয়ারের বিশেষ দূত হিসেবে নিয়োগ পাওয়ায় কম্বোডিয়ান প্রতিপক্ষকে অভিনন্দন জানান ড. মোমেন।
ড. মোমেন বলেন, কম্বোডিয়ার আসিয়ানে চেয়ারম্যান পদ লাভ বর্তমানে মানবিক কারণে বাংলাদেশে আশ্রয়প্রাপ্ত জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের দ্রুত মিয়ানমারে নিরাপদে ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের জন্য একটি বড় সুযোগ এনে দিয়েছে।তিনি উল্লেখ করেন, এ সংকটটি দীর্ঘ সময়ের জন্য বিরাজ করলে মিয়ানমারের বাস্তুচ্যুত এসব লোকের কট্টরপন্থা, চরমপন্থা, সন্ত্রাসবাদ এবং আন্তঃসীমান্ত অপরাধে সম্পৃক্ত হয়ে পড়ার ঝুঁকির কারণে বাংলাদেশ, মিয়ানমার এবং বৃহত্তর এ অঞ্চলের জন্য নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা রয়েছে।উভয় মন্ত্রী রাজধানী ঢাকায় এবং নমপেনে সড়কের নামকরণের জন্য বাংলাদেশ ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রীদের গৃহীত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন, যা দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে। আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনারশিপ স্ট্যাটাসের জন্য বাংলাদেশের প্রয়াস ত্বরান্বিত করার লক্ষ্যে কম্বোডিয়ার সমর্থনের জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধে কম্বোডিয়ার পররাষ্ট্রমন্ত্রী তার সমর্থন ব্যক্ত করেন এবং এ বিষয়ে আসিয়ান সচিবালয়ের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয়ের আশ্বাস দেন।
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোরে সার্বক্ষণিক কোনো ডাক্তার না থাকায় রোগী ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : নেত্রকোনায় মুসলিম সেজে এক মুসলিম তরুণীকে বিয়ে করে দীর্ঘ আট বছর সংসার করার পর, পুনরায় হিন্দু ধর্ম গ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইন্সে রাতভর উচ্চ শব্দে ডিজে গান ও বক্স বাজানোর কারণে পড়াশোনায় বিঘ্ন ঘটছি...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সন্ধ্যা ৬টা বাজতেছে, সকাল থেকে পেটে কিছু পড়ে নাই। সকাল সকাল গেছিলাম পাসপোর্টের কাগজপত্র জমা দিতে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইসলামী হিজরি সনের তৃতীয় মাস রবিউল আউয়াল। বিশ্বনবী রাসূলুল্লাহ ﷺ-এর পবিত্র জীবনের বহু ঐতিহাসিক ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : মৎস্য চাষ ও উৎপাদনে অসামান্য অবদান রাখায় ৪ জনকে বিশেষ সম্মাননা পদক প্রদান করা হয়। 'রূপালি মৎস্যে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited