শিরোনাম
ঢাকা অফিস :: | ০৫:৪৯ পিএম, ২০২২-০১-১৫
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং ধর্ষণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করতে হবে।
তিনি বলেন, এসবের সাথে জড়িত অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে। জাতীয় মানবাধিকার কমিশনের উদ্যোগে সংসদ ভবনের শপথ কক্ষে নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং ধর্ষণ প্রতিরোধে করণীয় বিষয়ে সংসদ সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যেব স্পিকার এসব কথা বলেন।জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগমপর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য ড. কামাল উদ্দিন আহমেদ।
স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হয়েছে। নারীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য কর্মস্থলসহ পাবলিক প্লেসকেও সিসিটিভির আওতায় আনার অভিমত ব্যক্ত করেন তিনি। ড.শিরীন শারমিন চৌধুরী বলেন, নারীর প্রতি সহিংসতা এবং ধর্ষণ প্রতিরোধে পুরুষদেরকে সংবেদনশীল ও সচেতন হতে হবে। পরিবারের ছেলে সন্তানদের বাল্যকাল থেকেই ইতিবাচক দৃষ্টিভঙ্গির শিক্ষা দিতে হবে। ধর্ষণ পরবর্তী করণীয় ঠিক করার পাশাপাশি ধর্ষণ প্রতিরোধে ইতোমধ্যে গৃহীত সকল পদক্ষেপের বাস্তবায়ন ও তদারকি করা প্রয়োজন। সব ধরনের সহিংসতা রোধে সচেতনতা বৃদ্ধির জন্য উপযুক্ত গাইডলাইন ও নির্দেশিকা প্রস্তুত করে তা লিফলেট আকারে কমিউনিটি ক্লিনিক ও সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে মেয়েদের স্কুল ও কলেজে বিতরন করা যেতে পারে বলে অভিমত ব্যক্ত করেন স্পিকার।
জাতীয় ইনকোয়ারি কমিটির উদ্যোগে বাংলাদেশ এসোসিয়েশন অফ পার্লামেন্টারিয়ানস অন পপুলেশন এন্ড ডেভেলপমেন্ট, আদিবাসী ও সংখ্যালঘু বিষয়ক সংসদীয় ককাস এবং বাংলাদেশ পার্লামেন্টারিয়ানসব ককাস অন মাইগ্রেশন এন্ড ডেভেলপমেন্ট এর সংসদ সদস্যগণের মধ্যে আ স ম ফিরোজ , রাশেদ খান মেনন, শামসুল হক টুকু, মেহের আফরোজ চুমকি, রওশন আরা মান্নান, ফখরুল ইমাম এমপি, মোঃ হাবিবে মিল্লাত এমপি, হাবিবুন নাহার এমপি, লুৎফুননেসা খান, আরমা দত্ত এমপি, শামীমা আক্তার খানম এমপি, সৈয়দা রুবিনা আক্তার , অ্যাডভোকেট খোদেজা নাসরিন আক্তার হোসেন, মোহাম্মদ শহীদুজ্জামান এবং অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জাতীয় মানবাধিকার কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনলাইন ডেস্ক: : বাংলাদেশ জামায়াতে ইসলামী, উপনির্বাচন, পূজা, পুলিশ সুপার পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ শেষে সংবাদিকদà§...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলার ৯৯ কোটি ৩১ লà¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ঠাকুরগাঁওয়ে মন্দিরে সনাতনী হিন্দুদের ওপর ইসকনপন্থী হিন্দুদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হা...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজীপুরের শ্রীপুরে এক কলেজছাত্রীকে অস্ত্রের মুখে অপহরণের করেছে এক ছাত্রদল নেতা। অভিযুক্ত ব্যক্à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited