শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:২১ পিএম, ২০২২-০১-১৫
কক্সবাজার উপকূলে একসঙ্গে ৬টি বাহিনীর ৪৩ জন জলদস্যু বিপুল পরিমাণ অস্ত্র নিয়ে আত্মসমর্পণের পরও কমছে না সাগরে জলদস্যুতা। কিছুদিন বন্ধ থাকার পর সাগরে গেলেই আবারো জলদস্যুদের আক্রমণের শিকার হচ্ছে জেলেরা।
শুক্রবার (১৪ জানুয়ারি) রাতে কক্সবাজার উপকূলে অস্ত্র ও গুলিসহ ৬ জলদস্যুকে আটক করা হয়েছে। বঙ্গোপসাগরের সোনাদিয়া চ্যানেল থেকে তাদেরকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটকরা হলেন, নেজাম উদ্দিন (২২), মো. সাকিল (২৪), মো. সাজ্জাদ (৩৫), মো. সুজন (২৪), মো. মানিক (৩২) ও ওমর ফারুক (২১)। তারা মহেশখালী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
কক্সবাজার র্যাব-১৫ এর সিপিসি কমান্ডার মেজর শেখ ইউসূফ আহমেদ জানান, বঙ্গোপসাগরের মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে মাছ ধরার ট্রলারে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল দস্যু। খবর পেয়ে ছদ্মবেশে র্যাবের একটি দল সাগরে অভিযান চালায়। এ সময় একটি ট্রলার থেকে তিনটি দেশীয় বন্দুক ও ১১ রাউন্ড গুলিসহ তাদের আটক করা হয়।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় সোপর্দ করা হয়েছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
টেকনাফ প্রতিনিধি : : সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর সময় একটি ঝুঁকিপূর্ণ বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলার ৯৯ কোটি ৩১ লà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পণ্য পরিবহনের খরচও বেড়েছে...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের টেকনাফ পাহাড়ি অঞ্চল অপহরণকারী ও ডাকাত দলের অভয়ারণ্য পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। আ...বিস্তারিত
ইমরান নূর: কোঅর্ডিনেটর : সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী হাফেজ মো. আবদুল্লাহ (৩৫–৩৬) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited